০২:২৯ পি.এম
ঝিনাইদহের কালীগঞ্জে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে মাদক সেবন করে অসংলগ্ন আচরণ করা অবস্থায় পুলিশ মেহেদী হাসান ওরফে শান্ত (২৮) নামে এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় কালীগঞ্জ পৌরসভার কাশিপুর ক্লাবমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হওয়া মেহেদী হাসান কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের ফরাসপুর গ্রামের ওবায়দুল বিশ্বাসের পুত্র।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
পুলিশের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, রাত ২টা ২০ মিনিটের দিকে কাশিপুর ক্লাবমোড় এলাকায় একটি বাড়ির সামনে সড়কের ওপর এক ব্যক্তি মাদক সেবন করে অসংলগ্ন অবস্থায় উচ্ছৃঙ্খল আচরণ করছেন। এরপর কালীগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেহেদী হাসানকে নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে আটক করে।
কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন, "মাদক সেবন ও এর মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্টের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন কিংবা মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।"
পুলিশ জানায়, মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন