শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:০১ পি.এম
লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজ পদত্যাগ করেছেন সৌদি ক্লাবে যোগ দিতে। ক্লাব কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।তিনি প্রায় দুই বছর ধরে দায়িত্ব পালন করার পর ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন। গুঞ্জন রয়েছে যে, তিনি সৌদি প্রো লিগের অন্যতম সফল ক্লাব আল হিলালের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে যোগ দিতে যাচ্ছেন। খবরটি বিবিসি দ্বারা প্রকাশিত হয়েছে।হিউজ ২০২৪ সালের জুনে বোর্নমাউথ থেকে অ্যানফিল্ডে যোগ দেন। তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন মাসে শেষ হতে চলায় ক্লাব ছাড়ার বিষয়টি প্রত্যাশিত ছিল।গ্রীষ্মকালীন দলবদলে তিনি প্রায় ২০০ মিলিয়ন পাউন্ডের দলবদল ব্যয়ের তত্ত্বাবধান করেন। এর মধ্যে প্যারিস সেন্ট-জার্মেইন থেকে ব্র্যাডলি বারকোলার চুক্তিও অন্তর্ভুক্ত ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জ-১(কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শিক্ষিত জাতি গঠনে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রচেষ্টা চলছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এমপি সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, ‘আমরা একটি আধুনিক, উন্নত ও সম্প্রীতির কাশিয়ানী গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে এ অঞ্চলের জনগণ অত্যন্ত আন্তরিক।' স্থানীয় জনগণের পাশাপাশি উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও কাশিয়ানীর উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছেন।
নতুন একাডেমিক ভবন নির্মাণের গুরুত্ব তুলে ধরে সেলিমুজ্জামান সেলিম বলেন, ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে।
ভবন নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারদের উদ্দেশে তিনি বলেন, কাজের গুণগত মান কোনোভাবেই যাতে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। তিনি বলেন, নির্ধারিত মান বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল হক, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী ওহিদুল ইসলাম, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী সজল দত্ত, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার নিজামুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান। তাদের প্রত্যাশা, ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।
অনুষ্ঠানের বক্তব্য শেষে এমপি সেলিমুজ্জামান সেলিম নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার রাশিয়ার রাজধানী মস্কোয় নতুন শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য পৌঁছেছেন। শনিবার তারা মস্কোয় পৌঁছানোর পর রুশ প্রেসিডেন্টের দূত কিরিল দিমিত্রিয়েভ তাদের স্বাগত জানান।
রয়টার্সের একজন সাংবাদিকের প্রত্যক্ষদর্শী রিপোর্ট অনুযায়ী, উইটকফ, কুশনার এবং দিমিত্রিয়েভকে বহনকারী গাড়িবহর ভনুকোভো বিমানবন্দর থেকে মস্কোর কেন্দ্রের দিকে রওনা দেয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের বৈঠক অনুষ্ঠিত হবে।
শুক্রবার ট্রাম্প উল্লেখ করেছেন, ইউক্রেনে পাঁচ বছর ধরে চলা যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন এবং সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। তবে তিনি সেই প্রস্তাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মস্কো সফরের পর রবিবার উইটকফ ও কুশনার ইউক্রেনে যাবেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি অভিযোগ করেন, মার্কিন দূতদের কিয়েভ সফরের আগে রাশিয়া ইউক্রেনের দুটি বিমানবন্দরে হামলা চালিয়েছে।
এদিকে, উইটকফ ও কুশনারের কিয়েভ সফরের প্রেক্ষিতে শনিবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন। ক্রেমলিন জানিয়েছে, মার্কিন দূতদের ইউক্রেন সফরের বিষয়টি বিবেচনায় নিয়েই এই নির্দেশ দেওয়া হয়েছে।
শান্তির পথে বড় বাধা
যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানের মধ্যে এখনো বড় ধরনের ব্যবধান বিদ্যমান। ক্রেমলিন শুক্রবার জানিয়েছে, ইউক্রেনকে রাশিয়ার দাবি করা চারটি অঞ্চলের পুরো ভূখণ্ড ছেড়ে দিতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করতে হবে—যা দুই বছর আগে পুতিন যে অবস্থান জানিয়েছিলেন, তা এখনো ‘অপরিবর্তনীয়’।
ক্রেমলিনের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বাকি অংশ দখলে নেওয়ার আগে পুতিন যুদ্ধের সম্মুখসীমা নিয়ে কোনো সমঝোতায় যেতে চান না। ওই সূত্রের দাবি, রুশ প্রেসিডেন্টের ধারণা, চলতি বছরের শেষ নাগাদ দোনেৎস্কের বাকি অংশও দখলে নেওয়া সম্ভব হবে।
তবে পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা এমন সম্ভাবনাকে দূরবর্তী বলে মনে করছেন। রাশিয়ার অগ্রগতি ধীরগতির হওয়ায় চলমান যুদ্ধক্ষেত্রে দ্রুত বড় পরিবর্তনের সম্ভাবনা কম বলে তাদের ধারণা।
গত ফেব্রুয়ারিতে সর্বশেষ শান্তি আলোচনা হওয়ার পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের ভূখণ্ডের গভীরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। একই সঙ্গে সমুদ্রপথেও সংঘাত তীব্র হয়েছে।
শুক্রবার কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়। এটি ছিল রাজধানী কিয়েভে টানা দশম দিনের ভারী হামলা। এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলেনস্কি।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ অভিযোগ তুলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি উল্লেখ করেন, হাতিয়ার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সংসদে আব্দুল হান্নান মাসুদ বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ঘাটগুলোতে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে—এটি সত্য। তবে বিএনপির কোনো নেতাকর্মী এর সঙ্গে সম্পৃক্ত নয়।
মোকাররম বিল্লাহ শাহাদাত আরও বলেন, হাতিয়ার নলচিরা ঘাটের ইজারা নিয়েছেন হাজি আবুল কাশেম এবং বাংলা বাজার ঘাটের ইজারা নিয়েছেন নেওয়াজ উদ্দিন। তিনি দাবি করেন, তাঁদের দুজনকেই বর্তমানে আব্দুল হান্নান মাসুদের ঘনিষ্ঠ এবং এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁরা একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। অন্যদিকে চেয়ারম্যান ঘাটের ইজারাদার পাশের সুবর্ণচর উপজেলার বাসিন্দা।
এসব ইজারাদারের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। মোকাররম বিল্লাহ শাহাদাত বলেন, ‘নিজের লোকের অনিয়ম ঢাকতে সংসদে ও বিভিন্ন টক শোতে ঘাটের নৈরাজ্যের সঙ্গে বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। মহান সংসদে দাঁড়িয়ে তাঁর মতো সম্মানিত ব্যক্তির মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
ঘাটে অতিরিক্ত প্রবেশ ফি আদায়ের অভিযোগ তুলে বিএনপি নেতা বলেন, ইতিমধ্যে যাত্রীদের প্রবেশ ফি ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুই ঘাটের ইজারাদারকে ডেকে ৫ টাকা করে নেওয়ার নির্দেশ দেন।
প্রথমবার হওয়ায় তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বর্তমানে আবারও একইভাবে ১০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ অনিয়ম বন্ধে প্রশাসনকে আরো কঠোর ও সক্রিয় হওয়ার দাবি জানান মোকাররম বিল্লাহ শাহাদাত। সংবাদ সম্মেলনে হাতিয়ার স্থানীয় বিএনপি নেতা সাব্বির উদ্দিন মাসুম, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ফাহিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্যসচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আবদুল হালিম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্যসচিব ফরহাদ হাছানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চ্যাম্পিয়নস লীগের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রাক্কালে রিয়াল মাদ্রিদের জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য লেফটব্যাক মার্ক কুকুরেয়া ইনজুরিতে আক্রান্ত হওয়ায় ইন্টার মিলানের বিরুদ্ধে আসন্ন ম্যাচটি নিয়ে লস ব্লাঙ্কোসদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।আগামী মঙ্গলবার ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের মুখোমুখি হবে রিয়াল।বেতিসের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে মাংসপেশির টান অনুভব করে মাঠ ছাড়েন এই বিশ্বকাপজয়ী খেলোয়াড়। আলভারো কারেরাসকে টপকে রক্ষণে নিজের অবস্থান শক্তিশালী করছিলেন কুকুরেয়া।
মরিনিয়ো জানান, তাঁকে তুলে নেওয়া হয়েছিল শুধুমাত্র শারীরিক ক্লান্তি ও ক্র্যাম্পের কারণে, যা একটি সতর্কতামূলক পদক্ষেপ ছিল।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, ইনজুরির সমস্যা গুরুতর না হলেও, ম্যাচ দুটির মধ্যে মাত্র দুই দিনের বিরতি থাকার কারণে মঙ্গলবারের মধ্যে কুকুরেয়ার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা বেশ কঠিন হবে।
এছাড়া, রিয়ালের চোটের তালিকা ইতিমধ্যেই দীর্ঘ। অরেলিয়াঁ চুয়ামেনি, এদের মিলিতাও, রদ্রিগো, ফেরলান্ড মেন্ডি ও তরুণ এনদ্রিক ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন। যদিও কোচিং স্টাফ চুয়ামেনি কিংবা রদ্রিগোর মধ্যে একজনকে পাওয়ার ব্যাপারে কিছুটা আশাবাদী।
কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে আর্দা গুলার, বের্নার্দো সিলভা ও এদুয়ার্দো কামাভিঙ্গা দলের বাইরে রয়েছেন।
চোট এবং নিষেধাজ্ঞার কারণে দলের একাধিক পজিশনে সঙ্কট দেখা দিয়েছে মরিনিয়োর। রোববারের অনুশীলনে কুকুরেয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। যদি তিনি সময়মতো সুস্থ না হন, তাহলে ইন্টার মিলানের বিরুদ্ধে শুরুর একাদশে কারেরাসকে নামানোর সিদ্ধান্ত নিতে পারেন রিয়াল বস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ