ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা


দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা

 

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সৃষ্টি হতে পারে। এছাড়াও এখানে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ বিষয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন: স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যায় ৪ জনের মৃত্যু

এতে আরও উল্লেখ করা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে টাঙ্গাইল ও সিলেটে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, এ অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২০ জুন) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে এই অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। কিন্তু আমরা এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উসকানির ছায়া দেখতে পাচ্ছি।’

তিনি বলেন, “এই সরকার এমন কিছু করবে না যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। কারণ, আমাদের দলের নামের সামনেই ‘জাতীয়তাবাদী’ শব্দটি রয়েছে। ফলে দেশের স্বার্থ রক্ষা করেই সরকারকে নানা চক্রান্তের মধ্যদিয়ে এগিয়ে যেতে হবে।”

সেমিনারে দেশের আইসিটি খাতের উন্নয়ন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা এবং কৌশলগত সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা।

আইসিটি খাতের অগ্রযাত্রার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ, জাতিসংঘ বৈঠকে তীব্র বাক্যবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


ইসরায়েলের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ, জাতিসংঘ বৈঠকে তীব্র বাক্যবিনিময়

সংঘাতকালে যৌন সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের এক ফোরামে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বৈঠকের আগে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জাতিসংঘ মহাসচিবের সংঘাতকালীন যৌন সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের পদত্যাগ দাবি করেন।

সম্প্রতি প্যাটেন একটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতার অভিযোগে প্রথমবারের মতো ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত করা হয়। এরপর আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত শুনানিতে ড্যানন ও প্যাটেন মুখোমুখি হলে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় এবং বৈঠকের পরিবেশ তীব্র হয়ে ওঠে।

ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইঙ্গিত করে বলেন, ‘ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানানোর মহাসচিবের প্রবণতার কাছে আপনি নতি স্বীকার করেছেন।’

এ বক্তব্যের পরই জাতিসংঘ মহাসচিবের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক প্রতিনিধি ভ্যানেসা ফ্রেজিয়ার আপত্তি তোলেন। তিনি অভিযোগ করেন, ড্যানন ব্যক্তিগত আক্রমণ করছেন।

ফ্রেজিয়ার তার দপ্তরের প্রতিবেদনের পক্ষে অবস্থান নিয়ে বলেন, প্রতিবেদনের তথ্য যাচাই করা প্রমাণের ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে। জবাবে ড্যানন কড়া ভাষায় জাতিসংঘ কর্মকর্তাকে চুপ থাকতে বলেন।

তিনি বলেন, ‘আমরা একটি সদস্যরাষ্ট্র। আর আপনি জাতিসংঘের কর্মচারী। এখন আপনি চুপ থাকবেন। আপনি চুপ থাকবেন..।’ ড্যানন বলেন, ‘আপনি কেন এই অবস্থান নিয়েছেন তা আমরা জানি। আমরা আপনাকে এই লজ্জাজনক প্রচারণার অংশ হতে দেব না। আমি আমার কথা শেষ করব।’

তিনি কথা চালিয়ে যাওয়ার সময় জাতিসংঘের প্রতিনিধি ভ্যানেসা ফ্রেজিয়ার তাকে বাধা দেন এবং আপত্তি জানান। এরপর সভার আয়োজকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তবুও তিনি বলতে থাকেন, ‘আপনি যদি শুনতে না চান, তাহলে বাইরে চলে যান।’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে প্রকাশিত এই সপ্তাহের প্রতিবেদনে সতর্ক করা হয়, ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোকেও শিশুদের বিরুদ্ধে গুরুতর অপরাধ ঘটানোর কারণে কালো তালিকায় যুক্ত করা হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে এসব ঘটনা অত্যন্ত ভয়াবহভাবে বেড়েছে।

গত মাসে প্রমিলা প্যাটেনের প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র সমালোচনা করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ‘এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত! বাস্তবতা ও সত্য থেকে বিচ্ছিন্ন।’

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানায়, তারা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে, যার দ্বিতীয় ও শেষ মেয়াদ এই বছর শেষ হবে।

প্যাটেন ও ফ্রেজিয়ারের প্রতিবেদন দুটিতেই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নামও উল্লেখ করা হয়েছে। গত আগস্টে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংঘাতকালীন যৌন সহিংসতা নিয়ে তার বার্ষিক প্রতিবেদনে জাতিসংঘ মহাসচিব গুতেরেস ইসরায়েল ও রাশিয়াকে সতর্ক করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সেবায় ২৪ ঘণ্টা প্রস্তুত বালিয়াকান্দি থানা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


জনগণের সেবায় ২৪ ঘণ্টা প্রস্তুত বালিয়াকান্দি থানা পুলিশ
 
 
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় সার্বক্ষণিক একজন ডিউটি অফিসার দায়িত্ব পালন করছেন। 
 
জরুরি পরিস্থিতি, অপরাধ সংক্রান্ত তথ্য, সামাজিক সমস্যা, পারিবারিক বিরোধ, নারী ও শিশু নির্যাতনসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে থানার ডিউটি অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
 
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদারের নেতৃত্বে থানার সদস্যরা জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করে যাচ্ছেন। জনগণের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
 
থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সচেতন নাগরিকের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো সমস্যায় দ্বিধা না করে থানার সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
 
এ বিষয়ে যোগাযোগের জন্য বালিয়াকান্দি থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-১০১৪০০ ব্যবহার করা যাবে।
 
পুলিশ জনগণের বন্ধু"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ বালিয়াকান্দি গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বালিয়াকান্দি থানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


পিরোজপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত
স্বর্ণালী সম্ভারে সাজাই জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার (২০ জুন) দিনব্যাপী দেশীয় সাংস্কৃতিক সংসদের পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের তাফহিমুল কুরআন মাদ্রাসা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
 
কর্মশালায় উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় অফিস সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কর্মকর্তা মাসুদ রানা, বরিশাল অঞ্চল উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, অঞ্চল পরিচালক আযাদ আলাউয়াদ্দিন, পিরোজপুর জেলা সভাপতি সোহরাব হোসাইন জুয়েল ও সেক্রেটারি জাকির হোসাইনসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাংস্কৃতিক কর্মীবৃন্দ। 
 
বক্তারা বলেন, এ ধরনের কর্মশালা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, সংগীত, আবৃত্তি ও সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দক্ষ যোগ্য সংগঠক ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। 
 
তারা আরও বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা সমাজে মানবিকতা, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে শক্তিশালী করে নৈতিকতা সম্পন্ন সাংস্কৃতিক কর্মী এবং সংগঠক গড়ে তোলায় ভূমিকা রাখবে। এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে বাস্তবধর্মী শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও দেশীয় সংস্কৃতির বিকাশ ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।  
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%