ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা


তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা

আইপিএলের ২০২৭ মৌসুমকে সামনে রেখে মুম্বাই ইন্ডিয়ান্স আবারও রোহিত শর্মার হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছে। প্রায় তিন বছর পর ভারতের সাবেক অধিনায়ক ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে ফিরছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই বিষয়টি নিশ্চিত করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ১১ বছর রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে দলটি পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। তবে ২০২৪ সালের আসরের আগে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়। সেই সময় সহ-অধিনায়কের দায়িত্ব পান সূর্যকুমার যাদব।

আরও পড়ুন: ‘হালান্ড ও মারেসকা: ম্যাচ না জিতলে হতাশা স্বাভাবিক’

এখন পর্যন্ত নেতৃত্বের এই পরিবর্তন মুম্বাইয়ের জন্য খুব একটা সুবিধা বয়ে আনেনি। গত তিন মৌসুমে দলটি মাত্র একবার প্লে-অফে পৌঁছাতে সক্ষম হয়েছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন বিতর্কও দলটির অস্বস্তি বাড়িয়েছে। এই পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কের ইতি টেনে তাকে পাঞ্জাব কিংসের কাছে ট্রেড করে মুম্বাই। বিনিময়ে দলে যুক্ত হয়েছে পেসার অর্শদীপ সিং।

হার্দিকের বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রে মুম্বাইয়ের সামনে একাধিক বিকল্প ছিল। আলোচনায় ছিলেন সূর্যকুমার যাদব, যিনি সহ-অধিনায়কের দায়িত্ব পালনের অভিজ্ঞতা ছাড়াও ২০২৬ সালে হার্দিকের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন।

তরুণ ব্যাটার তিলক বার্মাও সম্ভাবনার মধ্যে ছিলেন। সম্প্রতি ভারত 'এ' দলের অধিনায়কত্ব পাওয়ায় নেতৃত্বের দৌড়ে তার অবস্থান আরও শক্তিশালী হয়েছে। তবে শেষ পর্যন্ত মুম্বাই ম্যানেজমেন্ট অভিজ্ঞ রোহিতের ওপরই আস্থা রেখেছে।

এদিকে ২০২৭ মৌসুমে নতুন প্রধান কোচের অধীনে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে দায়িত্ব ছাড়ার পর প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দলের সাবেক তারকা অলরাউন্ডার কেইরন পোলার্ড।

আরও পড়ুন: আবারও ছিটকে গেলেন জামাল মুসিয়ালা

২০২২ সালে খেলোয়াড় হিসেবে মুম্বাইকে বিদায় জানানোর পর থেকেই তিনি দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিলেন।

রোহিতের প্রত্যাবর্তন এবং পোলার্ডের নতুন দায়িত্বে মুম্বাই ইন্ডিয়ান্স আগামী মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের নতুন স্বপ্ন দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেভিস কাপের সেমিফাইনালে ব্রিটেন, ৭ বছর পর জার্মানিকে হারিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


ডেভিস কাপের সেমিফাইনালে ব্রিটেন, ৭ বছর পর জার্মানিকে হারিয়ে

গ্রেট ব্রিটেন ডেভিস কাপের সেমিফাইনালে পৌঁছেছে জার্মানির বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় নিয়ে। সাত বছর পর টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে লিওন স্মিথের দল। ক্যামেরন নরির একক ম্যাচে জয় দিয়ে শুরু হলেও আলেকজান্ডার জভেরেভের কাছে আর্থার ফেরির পরাজয়ে সমতায় ফিরেছিল জার্মানি। শেষ পর্যন্ত নির্ধারণী ডাবলসে নেইল স্কুপস্কি ও হেনরি প্যাটেনের দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিশ্চিত করে ব্রিটেন।

বৃহস্পতিবারের কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচে জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রুফকে ৬-৩, ৩-৬, ৬-২ গেমে হারান ব্রিটিশ তারকা ক্যামেরন নরি। প্রথম সেটে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর স্ট্রুফের সার্ভিস ভেঙে সেটটি জিতে নেন তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান জার্মান খেলোয়াড়। ব্রিটিশ প্রতিপক্ষের কয়েকটি ভুলের সুযোগ নিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে সেটটি নিজের করে নেন স্ট্রুফ।

তৃতীয় সেটে অবশ্য আর সুযোগ দেননি নরি। ৩-২ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় চারটি ব্রেক পয়েন্ট ঠেকিয়ে দেন তিনি। এরপর সেটের শেষ দিকে দুবার স্ট্রুফের সার্ভিস ভেঙে ম্যাচ জিতে নেন। তাঁর এই জয়েই কোয়ার্টার ফাইনালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রিটেন।

দ্বিতীয় এককে বিশ্বের এক নম্বর খেলোয়াড় আলেকজান্ডার জভেরেভের মুখোমুখি হন ব্রিটেনের আর্থার ফেরি। তবে জার্মান তারকার সামনে খুব একটা প্রতিরোধ গড়তে পারেননি তিনি। মাত্র ১ ঘণ্টা ১১ মিনিটে ৬-৩, ৬-২ গেমে ফেরিকে হারিয়ে ম্যাচে সমতা ফেরান জভেরেভ।

প্রথম সেটে ২-২ ব্যবধানে সমতা থাকার পর ফেরির সার্ভিস ভেঙে এগিয়ে যান জভেরেভ। এরপর আরও একটি ব্রেক নিয়ে সেটটি জিতে নেন তিনি। দ্বিতীয় সেটেও নিজের নিয়ন্ত্রণ ধরে রেখে সহজ জয় তুলে নেন বিশ্বের শীর্ষস্থানীয় এই খেলোয়াড়। ফলে সেমিফাইনালে ওঠার লড়াই গড়ায় নির্ধারণী ডাবলসে।

সেমিফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণী ডাবলসে ব্রিটেনের নেইল স্কুপস্কি ও হেনরি প্যাটেনের প্রতিপক্ষ ছিলেন জার্মানির কেভিন ক্রাভিয়েটজ ও টিম পুয়েটজ। প্রথম সেটে দুর্দান্ত খেলেন ব্রিটিশ জুটি। ৬-২ গেমে সেটটি জিতে এগিয়ে যান তাঁরা।

তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় জার্মান জুটি। ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া হয়ে লড়াই করে স্কোর নিয়ে যায় টাইব্রেকারে। সেখানে ৫-৫ পয়েন্টে পৌঁছে যায় দুই দল। সেমিফাইনালের টিকিটের জন্য তখন প্রতিটি পয়েন্টই ছিল গুরুত্বপূর্ণ।

এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে নেটের কাছে পিছন দিকে ঘুরে স্কুপস্কির অসাধারণ ব্যাকহ্যান্ড শট ব্রিটেনকে এগিয়ে রাখে। জার্মানি পরের পয়েন্ট জিতে আবারও লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত চাপ সামলাতে পারেনি। স্কুপস্কির দুর্দান্ত ক্রস-কোর্ট রিটার্নে ম্যাচ শেষ হয়। ৬-২, ৭-৬ (৮-৬) ব্যবধানে জয় পায় ব্রিটিশ জুটি।

জয়ের পর প্যাটেন বলেন, "জার্মান জুটি অত্যন্ত অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছেন। তাঁদের বিপক্ষে খেলাটা সহজ ছিল না। তবে স্কুপস্কির ম্যাচ পয়েন্টে অসাধারণ রিটার্ন দলের জন্য বড় ভূমিকা রেখেছে।"

এই জয়ের ফলে শনিবার সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে গ্রেট ব্রিটেন। বৃহস্পতিবার শেষ কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন।

স্পেনের হয়ে প্রথম এককে দানিয়েল মেরিদা ৬-৪, ৬-৪ গেমে জোয়েল শোয়ার্জলারকে হারান। দ্বিতীয় এককে রাফায়েল হোদার প্রথম সেটে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ইউরিজ রোদিয়োনভকে ২-৬, ৬-০, ৬-১ গেমে পরাজিত করেন।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে তিনবারের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ও চেক প্রজাতন্ত্র।

গ্রেট ব্রিটেনের সামনে এখন ডেভিস কাপের শিরোপা জয়ের ১১ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ। জার্মানির বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় তাদের সেই লক্ষ্যের পথে আরও এক ধাপ এগিয়ে দিল। তবে ফাইনালের টিকিট পেতে শনিবার স্পেনের বাধা পেরোতে হবে নরি, জভেরেভদের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসী ব্রিটিশ দলকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: জিয়াউর রহমানের বাস্তববাদী বিশ্লেষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: জিয়াউর রহমানের বাস্তববাদী বিশ্লেষণ

॥ শায়রুল কবির খান ॥

১৯৭৫ সালের ৩ থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশের পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটময়, যা একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছিল।

আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি উচ্চাভিলাষী দল, পেশাদারিত্বের সঙ্গে, মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দি করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এই ঘটনার ফলে সাধারণ জনগণ ও সিপাহীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। জিয়াউর রহমান সেনাবাহিনীর মধ্যে, বিশেষ করে সৈনিকদের মধ্যে, অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিচক্ষণতার সঙ্গে তারা পাল্টা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা গ্রহণ করেন এবং জিয়াউর রহমানকে মুক্ত করার উদ্যোগ নেন। ৬ নভেম্বর মধ্যরাতে সিপাহী ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লব ঘটে, যা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিগত ১৭ বছর ধরে ঐতিহাসিক ৭ নভেম্বরকে বিতর্কিত করে রেখেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার, যারা ইতিহাস বিকৃতির চেষ্টা করেছিল। তবে ইতিহাসের অমোঘ সত্য আবারও জাগ্রত হয়েছে, সিপাহী ও জনতার পাশে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। শেখ হাসিনা সরকার ৭ নভেম্বরকে ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলার অপচেষ্টা করেছিল। সর্বশেষ ২০১০ সালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমাবেশে বক্তব্য রাখেন। এরপর আর ৭ নভেম্বরে কোনও সমাবেশের অনুমতি দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার।

২০১৭ সালের ১২ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে তিনি সর্বশেষ জনসমাবেশে বক্তব্য রেখেছেন। সত্যি ইতিহাস কাউকে ক্ষমা করে না। এই কারণেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭ নভেম্বরের চেতনা জনতার মাঝে ফিরে এসেছে স্বমহিমায়। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের মধ্যে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের সত্তা নির্ধারণ করে। এর প্রেক্ষাপটের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতিতে আবির্ভূত হয়ে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন।

বাংলাদেশের নাগরিকদের জাতিসত্ত্বা প্রতিষ্ঠিত করেছেন যা "বাংলাদেশি জাতীয়তাবাদ" ৭ নভেম্বরের চেতনা তার সাথে পরিপূরক। দেশবাসী সেদিন জিয়াউর রহমানের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছিল। ৭ নভেম্বর সিপাহী-জনতা স্বকীয়ভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চক্রান্তকারীদের খপ্পর থেকে দেশকে উদ্ধার করে ২৫ বছরের গোলামি চুক্তিকে বাতিল করে সত্যিকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে স্থান করে দেয়। ওই সময় বাংলাদেশের সর্বস্তরের মানুষ (গুটিকয় বৈদেশিক অনুচর ছাড়া) এবং সশস্ত্রবাহিনীর পূর্ণ সমর্থন ও আস্থা নিয়ে দেশকে উন্নতি, অগ্রগতি ও শান্তির পথে নিয়ে যায়। সিপাহী-জনতার মিলিত বিপ্লবে নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী, দেশিবিরোধী সকল অকৌশল আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে বাংলাদেশ রক্ষা পায়।

৭ নভেম্বরের বিপ্লব সম্পর্কে তদানীন্তন দৈনিক বাংলার রিপোর্টে উল্লেখ করা হয়, সিপাহী ও জনতার মিলিত বিপ্লবে চারদিনের দুঃস্বপ্ন শেষ হয়েছে। মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত প্রায় ১টায় সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীর সিপাহী-জওয়ানরা বিপ্লবী অভ্যুত্থান ঘটিয়েছেন। ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে মেজর জেনারেল জিয়াউর রহমানকে উদ্ধার করেছেন বিপ্লবী সিপাহীরা।

সেই ৭ নভেম্বরও ছিল শুক্রবার। ভোরে রেডিওতে ভেসে আসে, ‘আমি মেজর জেনারেল জিয়া বলছি।’

জেনারেল জিয়া জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণে সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। সশস্ত্র বাহিনী দেশবাসীর পাশে আছে, আপনারা ধৈর্য্য ধারণ করুন- মহান আল্লাহ আমাদের সহায়। সেদিন ঢাকা ছিল মিছিলের নগরী। পথে পথে সিপাহী-জনতা একে অপরকে আলিঙ্গন করেছে।

আনন্দে উদ্বেলিত হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসেন। সাধারণ মানুষ ট্যাঙ্কের নলে ফুলের মালা পরিয়ে দেন। বারুদের গন্ধের মধ্যে ভেসে আসে ফুলের সুবাস। এই আনন্দের ঢেউ রাজধানী ছাড়িয়ে দেশের আনাচে-কানাচে পৌঁছে যায়।

বাংলাদেশের রাজনীতিতে বাঁক বদলের তিনটি বড় গণঅভ্যুত্থানে বিএনপি দৃশ্যত দেশের কল্যাণে এগিয়ে এসেছে। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেন।

১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আবারও দেশের কল্যাণে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞানী সাঈদ ইফতেখার মন্তব্য করেন, দুটো গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক শূন্যতার সুযোগ বিএনপি নিয়েছে। প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ জনগণের কাছে অত্যন্ত নেতিবাচকভাবে প্রতিভাত হয়েছে। সেই সুযোগ বিএনপি পেয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেন, জন-বিদ্রোহ বা জনরোষের ফলে যে সরকার পরিবর্তন হয়েছে, সেটার রাজনৈতিক ফসল বিএনপি ঘরে তুলেছে। ফ্যাসিস্ট সরকার একজন জনবিপ্লবীকে মেরে ফেলতে পারবে, কিন্তু বিপ্লবকে মেরে ফেলতে পারবে না। আজকের বাস্তবতায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাসও তাই অমোচনীয়, অনস্বীকার্য। প্রতিষ্ঠিত হবে আগামীর "সোনালি বাংলাদেশ" "৩১-দফার" ভিত্তিতেই।

লেখক : রাজনৈতিক বিশ্লেষক ও সাংস্কৃতিক কর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে এরাবিকা কফি চাষের সম্ভাবনা, প্রক্রিয়াজাতকরণ সুবিধা বৃদ্ধির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


খাগড়াছড়িতে এরাবিকা কফি চাষের সম্ভাবনা, প্রক্রিয়াজাতকরণ সুবিধা বৃদ্ধির দাবি

খাগড়াছড়িতে এরাবিকা জাতের কফির চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। ছোট ছোট বাগানের পাশাপাশি এখানে বেশ কয়েকটি বাণিজ্যিক বাগানও গড়ে উঠেছে। চাষিরা অনুকূল মাটি ও আবহাওয়ায় আশানুরূপ ফলন পেয়ে খুশি, তবে উৎপাদিত কফি প্রক্রিয়াজাত করার জন্য পর্যাপ্ত সুযোগের অভাবে তারা সমস্যায় পড়ছেন।

২০২৩ সালে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পরীক্ষামূলকভাবে এরাবিকা জাতের কফির আবাদ শুরু হয়। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হচ্ছে। এরপর থেকে ২০২৫ সালে কফির বাগান বাড়তে শুরু করে।

বর্তমানে জেলাজুড়ে কফির বাণিজ্যিক আবাদ বিস্তৃত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে লাল-হলুদ রঙের কফি বিন। কফির বাগান দেখতে আসা দর্শনার্থীরা মন্তব্য করেন, ‘কাঁচা কফি দেখতে কেমন, তা কখনো সরাসরি দেখা হয়নি। এখানে এসে দেখলাম, কফি গাছে কী সুন্দরভাবে ফল ধরেছে।’

কফির ভালো ফলন হলেও চাষিরা প্রক্রিয়াজাতকরণে সমস্যায় পড়ছেন। কৃষি বিভাগ থেকে কিছু মেশিন দেয়া হলেও, তাদের দাবি, প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয়।

এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক ওঙ্কার বিশ্বাস বলেন, ‘কাঁচা বিক্রি করলে চাষিরা প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকা পান। শুকিয়ে বিক্রি করলে পাওয়া যাচ্ছে প্রায় ৫০০ টাকা। আর প্রক্রিয়াজাত করে বিক্রি করতে পারলে প্রতি কেজি কফির দাম পাওয়া যাচ্ছে দেড় থেকে দুই হাজার টাকা।’

প্রতিটি ছোট গাছ থেকে তিন থেকে চার কেজি কফি বিন পাওয়া যায়। বাজারে প্রতি কেজি কফি পাউডার বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও ছিটকে গেলেন জামাল মুসিয়ালা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ এম


আবারও ছিটকে গেলেন জামাল মুসিয়ালা

বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জামাল মুসিয়ালা আবারও মাঠের বাইরে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছেন, কারণ তিনি ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। দীর্ঘ সময়ের অনুপস্থিতির পর মাঠে ফেরার মাত্র এক সপ্তাহের মাথায় তিনি এই নতুন চোটের শিকার হলেন।

শুক্রবার বায়ার্ন এই বিষয়টি নিশ্চিত করেছে। ২৩ বছর বয়সী এই জার্মান খেলোয়াড় গত বুধবার লিলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। এর আগে, সেপ্টেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর তিনি গত সপ্তাহে কোলনের বিপক্ষে বুন্দেসলিগায় ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ দিয়ে কামব্যাক করেছিলেন।

বায়ার্ন জানিয়েছে, তাদের মেডিকেল টিম পেশির এই চোট নিশ্চিত করেছে এবং মুসিয়ালা "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত" মাঠের বাইরে থাকবেন। রয়টার্স ক্লাবের সাথে যোগাযোগ করেছে তার ফেরার সম্ভাব্য সময়সূচি জানতে।

২০২৫ ক্লাব বিশ্বকাপে পা ভেঙে যাওয়ার কারণে মুসিয়ালা গত মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন, তবে এ বছরের বিশ্বকাপে জার্মানির হয়ে খেলতে ফিরেছিলেন।

আগস্টে দুটি ম্যাচে মাঠে লুটিয়ে পড়ার পর নিজের স্নায়বিক ব্যাধির (নিউরোলজিক্যাল ডিসঅর্ডার) কথা প্রকাশ্যে আনার ঘটনা নিয়ে বায়ার্নের ভূমিকা সমালোচনার মুখে ছিল, ঠিক তখনই এই নতুন ধাক্কাটি এলো।

বায়ার্ন বুধবার জানিয়েছে, মুসিয়ালা ১৬ মাসেরও বেশি সময় আগে, ২০২৫ সালের এপ্রিলে প্রথমবারের মতো স্নায়বিক উপসর্গের জন্য পরীক্ষা করিয়েছিলেন। তার ভবিষ্যৎ এবং তিনি সর্বোচ্চ পর্যায়ে ফিরতে পারবেন কি না—এমন মন্তব্যের পর ক্লাব এই সপ্তাহে মুসিয়ালার প্রতিনিধিদের সাথে আলোচনা করেছে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে সভাপতি উলি হোয়েনেস এবং বোর্ড সদস্য কার্ল-হাইনৎস রুমেনিগে এই মন্তব্য করেছিলেন।

বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো এই মন্তব্যগুলোর তীব্র সমালোচনা করেছে। আলোচনা শেষে বায়ার্ন বলেছে, "উভয় পক্ষের কাছেই খেলোয়াড়ের স্বাস্থ্য সর্বোচ্চ অগ্রাধিকার। জামাল মুসিয়ালা তার সেরে ওঠার পুরো প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন পাবেন।"

মুসিয়ালা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন। লিলের বিপক্ষে মৌসুমে নিজেদের প্রথম হারের জবাব দিতে বায়ার্ন শনিবার বুন্দেসলিগায় হামবুর্গের মাঠে খেলতে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%