ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

রিয়াদে হুতিদের হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে


রিয়াদে হুতিদের হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

আজ শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে তার মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, যিনি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

পরে সকাল ৯টায় এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় দ্রুততার সঙ্গে শাহেদের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। নিহতের বাড়ি বগুড়ার শাহজাহানপুরে। তার দুটি সন্তান রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে আমাদের ৪০ লাখেরও বেশি প্রবাসী রয়েছে। এই কারণে সেখানে কোনো ঘটনা ঘটলেই আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। এখন পর্যন্ত ১০ জন প্রবাসীর লাশ দেশে ফেরত আনা হয়েছে, শাহেদ হলেন ১১তম।

দালালচক্রের কারণে বিদেশে যাওয়ার খরচ বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিদেশে গমনেচ্ছুক কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন সম্পর্কে ভালোভাবে জেনে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে আমাদের মিশনগুলো সবসময় সচেষ্ট রয়েছে। বিদেশে কোনো নাগরিক বিপদে পড়লে খবর পাওয়া মাত্রই মন্ত্রণালয় তাদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে।

আরও পড়ুন: ঢাকা সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে

এদিকে, আজ মরদেহ হস্তান্তরকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে মরদেহ দাফন ও যাতায়াত বাবদ ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে মর্মান্তিকভাবে প্রাণ হারানোর কারণে বিশেষ অনুদান হিসেবে আরও ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, লাশ তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন।

তিনি আজ শুক্রবার সকালে এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হন।

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ হারামাইনে জুমার নামাজ পড়াবেন শায়খ সালেহ বিন হুমাইদ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


আজ হারামাইনে জুমার নামাজ পড়াবেন শায়খ সালেহ বিন হুমাইদ

আজ জুমার নামাজে ইমামতি করবেন দুই বিশিষ্ট আলেম সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে। তারা হলেন শায়খ সালেহ বিন হুমাইদ এবং শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজায়ফি। এ তথ্য সৌদি আরবের ধর্মবিষয়ক কর্তৃপক্ষের ঘোষণার মাধ্যমে জানা গেছে।

আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬। সৌদি আরবের উম্মুল কুরা বর্ষপঞ্জি অনুযায়ী, দিনটি ১৪৪৮ হিজরির ১২ জমাদিউল আউয়াল।

মসজিদে হারামে শায়খ সালেহ বিন হুমাইদ

মক্কার মসজিদে হারামে আজ জুমার নামাজের ইমামতি করবেন শায়খ সালেহ বিন হুমাইদ। তিনি একজন বিশিষ্ট আলেম হিসেবে পরিচিত। দীর্ঘ সময় ধরে ইসলামি শিক্ষা ও ধর্মীয় দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

শায়খ সালেহ মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সেখান থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি দেশের শীর্ষ আলেমদের মধ্যে একজন হিসেবে পরিচিত।

মসজিদে নববিতে শায়খ আলী আল-হুজায়ফি

মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজায়ফি। তিনি একজন প্রবীণ আলেম এবং কোরআন তিলাওয়াতকারী হিসেবে পরিচিত। তাঁর সুমধুর কোরআন তিলাওয়াত মুসলিম বিশ্বের বহু মানুষের কাছে পরিচিত।

শায়খ আল-হুজায়ফি ইসলামি শিক্ষা গ্রহণের পর বিভিন্ন ধর্মীয় দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরের বছর তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে তিনি পবিত্র এই মসজিদে ইমামতির সঙ্গে যুক্ত রয়েছেন।

দুই পবিত্র মসজিদে জুমার আয়োজন

মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববি মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই পবিত্র মসজিদ। প্রতি শুক্রবার এসব মসজিদে জুমার নামাজ আদায় করতে বিপুলসংখ্যক মুসল্লি সমবেত হন।

আজও দুই মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন অভিজ্ঞ দুই আলেম। তাদের ইমামতিতে নামাজ আদায়ের জন্য পবিত্র দুই নগরীতে মুসল্লিরা সমবেত হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ

কানাডায় ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগে দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের নাম উঠে এসেছে। কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির ( সিবিএসএ ) তদন্তে ২০৯ জন বাংলাদেশির জন্য ২৪৩টি অস্থায়ী বসবাসের ভিসা (টিআরভি) আবেদনের তথ্য প্রকাশ পেয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

সিবিএসএ-এর তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া এবং কাজী নাফিজ আলম ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। অপর অভিযুক্ত মো. রাকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সিবিএসএ জানিয়েছে, ২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মার্সিয়ে এলাকায় একটি ব্যক্তিগত বাসায় বসবাসকারীদের বিষয়ে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মার্সিয়ে পৌর পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অভিযানে কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন লঙ্ঘনের কিছু আলামত পাওয়ার পর আগস্টে অভিযুক্তদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়।

তদন্তে দেখা যায়, ২০৯ জন বাংলাদেশির জন্য ২৪৩টি অস্থায়ী বসবাসের ভিসার (টিআরভি) আবেদন জমা দেওয়া হয়েছে। এসব আবেদনে কানাডার নাগরিকদের আমন্ত্রণকারী বা আতিথ্যদাতা হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার সুযোগ তৈরি করতে একটি সুপরিকল্পিত জালিয়াতি ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।

এই ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের ৩ জুন কুইবেক ও অন্টারিওর চারটি স্থানে সিবিএসএ-এর তদন্তকারীরা তল্লাশি চালায়। তল্লাশিতে সংগৃহীত নথিপত্র ও কম্পিউটার সরঞ্জামসহ বিভিন্ন আলামতে পাঁচ ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। জালিয়াতির ব্যাপকতা ও জটিলতার কারণে তদন্তকারীরা ৭৯টি গুরুত্বপূর্ণ ভিসা আবেদনকে বিশেষভাবে যাচাইয়ের আওতায় আনেন।

যেসব অভিযোগ আনা হয়েছে

অভিযুক্তদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো—

১. এক বা একাধিক ব্যক্তিকে কানাডায় প্রবেশে সহায়তা বা এ-সংক্রান্ত ব্যবস্থা করতে ষড়যন্ত্র করা।

২. অভিবাসন আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা ভুলভাবে উপস্থাপনের কাজে জেনেশুনে কাউকে প্ররোচিত করা, সহায়তা করা বা মদত দেওয়া।

৩. অভিবাসন আইন লঙ্ঘনে জেনেশুনে কাউকে প্ররোচিত করা, সহায়তা করা বা মদত দেওয়া।

তবে এসব অভিযোগ আদালতে এখনো প্রমাণিত হয়নি। বিচারিক প্রক্রিয়া শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ডেকোরেটর কর্মী ফয়সালের প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ডেকোরেটর কর্মী ফয়সালের প্রাণ গেল

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ফয়সাল নামক এক ডেকোরেটর কর্মীর মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর ইউনিয়নের বাদনোহালী গ্রামে রুহুল আমীনের বাড়িতে ডেকোরেশনের কাজ করছিলেন ফয়সাল। এক সময় বিদ্যুতের তারে জড়িয়ে গিয়ে তিনি জ্ঞান হারান। তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুরে যাওয়ার পথে ফয়সালের মৃত্যু ঘটে। ফয়সাল বোর্ডহাটের শাহ আলম ডেকোরেটরের দোকানে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নোহালী গ্রামে অবস্থিত।

হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মাস্টার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রুহুল আমিনের ছেলে মামুনের বিয়ে অনুষ্ঠিত হয়। নববধু ঘরে আনা হয় এবং শুক্রবার বৌভাতের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের ডেকোরেশনের কাজ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%