০২:৩৬ পি.এম
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল স্পেনের ফরোয়ার্ড নিকো উইলিয়ামসের গোল বাতিল হওয়া। যদি গোলটি স্বীকৃতি পেত, তাহলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ম্যাচের ভাগ্য চূড়ান্ত হয়ে যেতে পারত। কিন্তু রেফারির সিদ্ধান্তের কারণে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়িয়ে যায়।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। তরুণ খেলার গতিশীল ফুটবলের কারণে আর্জেন্টিনা চাপের মধ্যে পড়ে। স্প্যানিশদের একাধিক সুযোগ তৈরি হলেও নির্ধারিত সময়ে তারা গোলের দেখা পায়নি।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ৯৬তম মিনিটে, নিকো উইলিয়ামস দুর্দান্ত এক শটে আর্জেন্টিনার জালে বল পাঠান। গোলের পর স্প্যানিশ খেলোয়াড়রা উদযাপন করতে থাকলেও তাদের আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। কয়েক মুহূর্ত পরেই রেফারি স্লাভকো ভিনচিচ গোলটি বাতিল করার সংকেত দেন।
আরও পড়ুন: মুম্বাইয়ের কোচিং স্টাফে তিন পরিবর্তন, প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড
পরে রিপ্লেতে দেখা যায়, গোলের আগে আক্রমণ গড়ে ওঠার সময় স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দির পায়ে আঘাত করেছিলেন। উইলিয়ামসের কাছে বল পৌঁছানোর আগে এই ঘটনাকে রেফারি ফাউল হিসেবে বিবেচনা করেন।
প্রথমে ভিআর সার্ভিস ছাড়া স্লাভকো ভিনচিচ ফাউলের সিদ্ধান্ত নেন। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পুরো ঘটনা পর্যালোচনা করে মাঠের রেফারির সিদ্ধান্তকে সমর্থন করে। ফলস্বরূপ, উইলিয়ামসের গোলটি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়।
ফুটবলের আইন অনুযায়ী, যদি কোনো আক্রমণকারী দল গোল হওয়ার আগে একই আক্রমণপর্বে ফাউল করে এবং সেই ফাউলের মাধ্যমে গোল আসে, তাহলে গোলটি বাতিল করা হয়। এই ম্যাচে মিকেল মেরিনোর ফাউলের পর আক্রমণটি অব্যাহত ছিল এবং সেখান থেকেই গোল করেন নিকো উইলিয়ামস। তাই গোলটি বৈধ হিসেবে গণ্য হয়নি।
এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ফুটবল সমর্থকের দাবি, ম্যাচে এর চেয়ে কঠিন কিছু ফাউলে রেফারি খেলা চলতে দিয়েছিলেন। তাই একই ম্যাচে এমন সিদ্ধান্তের উপর প্রশ্ন উঠেছে। অন্যদিকে রেফারিং বিশ্লেষকদের মধ্যে কয়েকজনের মত, ফুটবলের নিয়ম অনুযায়ী ভিনচিচের সিদ্ধান্ত সঠিক ছিল এবং ভিএআর সেটিই নিশ্চিত করেছে।
আরও পড়ুন: এসআরবির অভিযানের সময় তরুণ মারুফের মৃত্যু, তদন্তের দাবি এইচআরএসএসের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন