১১:০০ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম, যিনি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকও, সরাইল উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ সরজমিনে পরিদর্শন করেছেন। পূর্বে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, তিনি গত শনিবার এই কর্মসূচি বাস্তবায়ন করেন। ইউনিয়ন পরিষদে পৌঁছানোর পর, জনপ্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনের সময়, তিনি প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান এবং সকল জনপ্রতিনিধির সাথে মতবিনিময় সভা করেন। পরে, তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করে সকলকে সবুজ পৃথিবী নিশ্চিত করতে উদ্বুদ্ধ করেন। পরিদর্শনকৃত ইউনিয়নগুলো হলো- শাহজাদাপুর, শাহবাজপুর, নোয়াগাঁও, কালীকচ্ছ, সরাইল সদর এবং পানিশ্বর।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এবং সরাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নুরূজ্জামান লস্কর তপু, স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা। জেলা প্রশাসক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, "আমার দায়িত্বকালীন সময়ে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প দিয়েছি। আমার দরজা সকলের জন্য খোলা। যেকোন কাজে সরাসরি আমার কাছে যাবেন। মাঝখানে কাউকে কোন টাকা দিতে হবে না। অফিস থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত যদি কেউ টাকা চায় আমাকে জানাবেন। পুকুরের ঘাটলা, কবরস্থানের উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নসহ জেলা পরিষদের আওতাধীন যেকোন ধরণের জন্য আপনারা আসুন।"
আরও পড়ুন: রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন