ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বর্ষায় ছাদবাগানের যত্নে মানুন কিছু সহজ নিয়ম


বর্ষায় ছাদবাগানের যত্নে মানুন কিছু সহজ নিয়ম

বর্ষাকালে বৃষ্টির পানিতে ছাদ বা বারান্দার গাছ দ্রুত বেড়ে ওঠে এবং তারা আরও সতেজ দেখায়। কিন্তু অনেকেই এই ধারণা পোষণ করে থাকেন যে, বৃষ্টির পানি পেলেই গাছের আর আলাদা যত্নের প্রয়োজন নেই।

এ বিষয়ে উদ্যান বিশেষজ্ঞদের মতামত হলো, এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং বর্ষাকালেই গাছের গোড়ায় পানি জমা, শিকড় পচা এবং পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এজন্য এই সময় ছাদবাগানের জন্য বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টবে পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখা। যদি অতিরিক্ত পানি জমে থাকে, তাহলে গাছের শিকড় পচে যেতে পারে। তাই টবের নিচের ছিদ্র খোলা আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করা দরকার। টব বা ড্রামের চারপাশে জমে থাকা পানিও দ্রুত সরিয়ে ফেলতে হবে।

আরও পড়ুন: ‘পর্যটন মেলা, ২০২৬’ বৃহস্পতিবার শুরু, প্রযুক্তি ও টেকসই পর্যটন নিয়ে আলোচনা

বর্ষার বৃষ্টির পানিতে গাছের জন্য প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদান বিদ্যমান। এ কারণে, এই সময় অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন হয় না। তবে গাছের পুষ্টির জন্য চা-পাতা, ডিমের খোসা, সবজির উচ্ছিষ্টসহ বিভিন্ন জৈব সার ব্যবহার করা যেতে পারে। এগুলো গাছের বৃদ্ধি ও ফলন বাড়াতে সাহায্য করে।

এ সময় গাছের প্রতি পোকামাকড়ের আক্রমণও বেড়ে যায়। বিশেষ করে নতুন পাতায় বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা বাসা বাঁধতে শুরু করে। তাই বর্ষার শুরু থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

প্রাকৃতিক কীটনাশক হিসেবে নিম তেল, রসুন, শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচ, হলুদ বা কাঠের ছাই ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে কৃষিবিদের পরামর্শ নিয়ে রাসায়নিক কীটনাশকও ব্যবহার করা যেতে পারে।

এছাড়াও, গাছের শুকনো বা পচা ডাল নিয়মিত ছেঁটে ফেলতে হবে এবং টবের চারপাশ পরিষ্কার রাখতে হবে। বর্ষার ফাঁকে যখন রোদ উঠবে, তখন গাছগুলোকে কিছু সময়ের জন্য রোদে রাখলে সালোকসংশ্লেষ প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং গাছ আরও সবল হয়।

আরও পড়ুন: ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, জনপ্রিয় হলো কিভাবে

উদ্যান বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে সামান্য যত্ন ও নিয়মিত পরিচর্যাই ছাদবাগানকে সবুজ, সতেজ ও রোগমুক্ত রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোন রোগে কি ফল খাবেন, জেনে নেওয়া উচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৭ এম


কোন রোগে কি ফল খাবেন, জেনে নেওয়া উচিত

প্রকৃতির আশীর্বাদ হচ্ছে— ফল। কিন্তু এই ফল সবার জন্য একটি নয়। যদি আপনার শরীরে এ তিনটির কোন একটি রোগ থাকে, তাহলে আপনাকে সেই ফল 'উপকারী' মনে করে ইচ্ছামতো তা খেতে হবে না। অনেক গুরুত্বপূর্ণ বিষয় হল, সবসময় চিকিৎসক বা একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনি আপনার শরীরের জন্য কতটুকু ফল খাওয়া দরকার, ততটুকুই ফল খেতেই হবে।

এজন্যই ফল শরীরের জন্য খুব উপকারী হলেও নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যায় কিছু ফল নেতিবাচক বা 'বিষ'-এর মতো হয়ে উঠতে পারে। শর্করার অতিরিক্ত উপস্থিতির কারণে ভুল ফল নির্বাচন রোগব্যাধি আরও বাড়িয়ে দিতে পারে।

সুতরাং, আপনার সুস্থতার জন্য ফল খাওয়ার বিকল্প নেই। তবে, আমরা অনেকেই জানি না যে, একজনের জন্য যে ফলটি অমৃত, অন্যজনের জন্য সেটিই বিষের মতো কাজ করতে পারে।

বিশেষত যদি আপনি ডায়াবেটিস, কিডনি সমস্যা অথবা আইবিএসে (পেটের রোগ) ভোগেন, তাহলে যে কোনো ফল আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। সুতরাং ফল খাওয়ার ব্যাপারে অনেক বেশি সচেতন থাকা জরুরি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফল খাওয়া উচিত।

জেনে নিন কোন রোগে কোন ফল খাবেন—

ডায়াবেটিস রোগীর জন্য ফলের সতর্কতা

অনেকের মনে ভুল ধারণা থাকে যে, ফলের মিষ্টি যেহেতু প্রাকৃতিক, তাই এটি ডায়াবেটিস রোগীর ক্ষতি করে না। এটি একেবারেই ভুল ধারণা। ফলের মাঝে এক ধরনের শর্করা বা চিনি থাকে, যাকে বলা হয় ফ্রুক্টোজ। কিছু কিছু ফল খেলে রক্তে সুগারের মাত্রা খুব দ্রুত বেড়ে যেতে পারে।

যেমন— পাকা আম, কাঁঠাল, পাকা কলা, লিচু, আতা ফল, খেজুর এবং কিসমিসের মতো এই ফলগুলোতে শর্করার পরিমাণ অনেক বেশি থাকে। এসব ফল 'গ্লাইসেমিক ইনডেক্স' অনেক বেশি। এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে রক্তে সুগারের ঝড় বয়ে যায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণকে কঠিন করে তোলে। এজন্য ডায়াবেটিস রোগী চিকিৎসকের পরামর্শ নিয়ে দিনে অল্প পরিমাণে আপেল, পেয়ারা, নাশপাতি, জাম অথবা জামরুল খেতে পারেন।

কিডনি রোগীর জন্য ফল যেন 'নীরব ঘাতক'

কিডনি রোগীর জন্য ফল খাওয়ার নিয়ম সাধারণ মানুষের তুলনায় সম্পূর্ণ আলাদা। কিডনি যখন দুর্বল হয়ে পড়ে, তখন শরীর থেকে বাড়তি খনিজ ও বর্জ্য পদার্থ ছেঁকে বের হতে পারে না। এ ক্ষেত্রে কলা, ডাবের পানি, কমলালেবু, মালটা, আঙুর, আমড়া এবং শুকনো ফল সাবধানে খেতে হবে। সবচেয়ে মারাত্মক ফল হলো কামরাঙা। এই ফলগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। সুস্থ কিডনি পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে, কিন্তু অসুস্থ কিডনি তা করতে পারে না। রক্তে পটাশিয়াম বেড়ে গেলে বুক ধড়ফড় করা থেকে শুরু করে হঠাৎ করে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। এবং কামরাঙায় এক ধরনের বিষাক্ত উপাদান (টক্সিন) থাকে, যা কিডনি রোগীকে সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। আরও কিছু বিষয় হচ্ছে, কিডনি রোগীর রক্ত পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসকরা ফল খাওয়ার অনুমতি দেন।

আইবিএস বা পেটের রোগীর সমস্যা

আইবিএস হলো একটি সমস্যা, যেখানে মানুষের পরিপাকতন্ত্র বা পেট অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ে। কিছু নির্দিষ্ট ফল খেলে তাদের পেটে তীব্র গ্যাস, পেট ফাঁপা, মোচড় দিয়ে ব্যথা অথবা বারবার পাতলা মলত্যাগ শুরু হতে পারে। এ ক্ষেত্রে আপেল, নাশপাতি, তরমুজ, চেরি, পিচ এবং যে কোনো অতিরিক্ত মিষ্টি ফল বা ফলের রস এই সমস্যা বাড়ায়।

এ ছাড়া এসব ফলে এমন কিছু শর্করা কিংবা সুগার অ্যালকোহল থাকে, যা আইবিএস রোগীর অন্ত্র সহজে হজম করতে পারে না। বিজ্ঞানী ভাষায় এগুলোকে বলা হয়, হাই-ফডম্যাপ খাবার। এগুলো পেটে গিয়ে গ্যাস তৈরি করে, যার ফলস্বরূপ প্রচুর গ্যাস এবং পেটের অস্বস্তি তৈরি হয়। আইবিএস রোগীরা পাকা পেঁপে, পাকা কলা, ডালিম অথবা লেবুর রস খেতে পারেন। এগুলোকে বলা হয় 'লো-ফডম্যাপ' খাবার, যা পেটে সহজে গ্যাস তৈরি করে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাশেজের ধাক্কার পর আর রক্ষা হলো না ম্যাককালামের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ এম


অ্যাশেজের ধাক্কার পর আর রক্ষা হলো না ম্যাককালামের

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ব্রেন্ডন ম্যাককালামকে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। তবে, ম্যাককালাম ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।

এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের অবসরের পর এখন কোচের পদটিও শূন্য হয়ে গেল।

ইসিবি জানায়, আসন্ন অ্যাশেজকে সামনে রেখে টেস্ট দলে নতুন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে তারা এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। সম্প্রতি, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ হারানো এবং সামগ্রিক পারফরম্যান্সের কারণে বোর্ড পরিবর্তনের দিকে হাঁটছে।

ম্যাককালাম টেস্ট দলের দায়িত্ব হারিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে জানান, “টেস্ট দলের দায়িত্ব পালন আমি ভীষণ উপভোগ করেছি।” বোর্ডের সিদ্ধান্তকে তিনি সম্মান জানিয়ে সাদা বলের দুটি সংস্করণে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার কথাও বলেছেন।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, “ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে নতুন প্রাণ ফিরিয়ে এনেছিলেন এবং তাঁর অধীনে দল বেশ কয়েকটি স্মরণীয় জয় পেয়েছে।” তবে, বোর্ড মনে করছে, আগামী অ্যাশেজের আগে পরিবর্তন আনার এটি উপযুক্ত সময়।

২০২২ সালে টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর, ম্যাককালাম অধিনায়ক বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ‘বাজবল’ দর্শনের মাধ্যমে ইংল্যান্ডের ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেন। তাঁর অধীনে প্রথম ১১ টেস্টের ১০টিতেই জয় পায় ইংল্যান্ড। কিন্তু, এরপর পারফরম্যান্সে ধারাবাহিক অবনতি ঘটে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা ভারতের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জয় করতে পারেনি।

ম্যাককলামের টেস্ট কোচ হিসেবে রেকর্ড ৪৯ ম্যাচে ২৭ জয়, ২ ড্র ও ২০ হার। তবে, সর্বশেষ ৯টি টেস্টের মধ্যে ৭টিতে ইংল্যান্ড পরাজিত হয়েছে।

২০২৭ সালের শেষ পর্যন্ত ম্যাককালামের সঙ্গে ইসিবির চুক্তি থাকলেও সেটি এখন শুধুমাত্র সাদা বলের দলের জন্য কার্যকর থাকবে। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে, নতুন টেস্ট কোচ খোঁজার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে ইসিবি। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফ, রিচার্ড ডসন, রায়ান ক্যাম্পবেল, জাস্টিন ল্যাঙ্গার এবং সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বৃষ্টি কমতে পারে আজ, বাড়তে পারে উত্তরাঞ্চলে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ এম


রাজধানীতে বৃষ্টি কমতে পারে আজ, বাড়তে পারে উত্তরাঞ্চলে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজধানীতে ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। চলতি বর্ষা মৌসুমে ঢাকায় এর আগের দিনে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। একই সময়ে গতকাল রোববার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত চট্টগ্রামে হয়েছে, যেখানে রেকর্ড করা হয়েছে ১৬০ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর এর তথ্য অনুযায়ী, আজ সোমবার রাজধানীতে বৃষ্টির তীব্রতা কমে আসতে পারে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানুয়ানি করেছেন, গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাধারণত জুলাই মাসে ঢাকায় গড়ে প্রায় ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সে হিসাবে মাত্র এক দিনে মাসের গড় বৃষ্টিপাতের প্রায় অর্ধেক নেমে এসেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ু এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এই প্রভাবের ফলে ঢাকা, ফরিদপুর, মাদারীপুরসহ আশপাশের এলাকায় খুব অল্প সময়ের মধ্যে ভারী থেকে অতিভারী বর্ষণ হয়েছে। একই পরিস্থিতি চট্টগ্রামের ক্ষেত্রেও দেখা যাচ্ছে।

নাজমুল হক বলেছেন, এপ্রিল এবং মে মাসে বজ্রসহ বৃষ্টি সাধারণত বিচ্ছিন্নভাবে হয়ে থাকে। কিন্তু জুন-জুলাইয়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাতের বিস্তৃতি অনেক বেশি হয় এবং একটি শহরের প্রায় সকল এলাকা এর আওতায় চলে আসে।

তবে চলতি মৌসুমে ঢাকায় এটি সর্বোচ্চ ২৪ ঘণ্টার বৃষ্টিপাত হলেও অতীতের কয়েকটি রেকর্ডের তুলনায় কম। আবহাওয়া অধিদপ্তরের সংরক্ষিত তথ্য অনুযায়ী, ঢাকায় এক দিনে সর্বোচ্চ ৩৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল ২০০৯ সালের ২৮ জুলাই। এছাড়া ১৯৫৬ সালে এক দিনে ৩২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। ২০২২ সালে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ২৪ ঘণ্টায় ২৫৫ মিলিমিটার এবং ২০২৫ সালের ১ অক্টোবর ঘূর্ণিঝড় ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গতকাল সকালে বান্দরবানের সাঙ্গু, সুনামগঞ্জ এবং সিলেটের কুশিয়ারা নদী ও নেত্রকোনার সোমেশ্বরী নদীর পাঁচটি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি ধীরে ধীরে কমতে পারে। এর ফলে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া এবং হালদা নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার জয়ে খোঁচা দিয়ে যে কথা লিখলেন শাহনাজ খুশি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ এম


আর্জেন্টিনার জয়ে খোঁচা দিয়ে যে কথা লিখলেন শাহনাজ খুশি

ফিফা ২০২৬ বিশ্বকাপ চলমান। তাই বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি ফুটবল খেলায় মনোযোগী হয়েছেন। তিনি ফুটবল খেলা ভীষণ ভালোবাসেন। রোববার (১২ জুলাই) সকালে বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছেছে, যা বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তাদের জন্য সম্মানের বিষয়। লিওনেল মেসি ও তার সতীর্থরা এ ঐতিহাসিক বিজয় ছিনিয়ে নিয়েছেন। তারকা অভিনেত্রী শাহনাজ খুশি এই জয়ে ভীষণ আনন্দিত। তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।

অভিনেত্রী এর আগে আর্জেন্টিনার প্রতি নিজেদের সমর্থনের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন। সেমিফাইনালে ওঠার পরও তিনি নিজের প্রিয় দলের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার এ জয়ে এখন বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ের আরেক ধাপ কাছে পৌঁছে গেছে। দলের রুদ্ধশ্বাস জয়ের পর দেশের অনেক তারকাও উচ্ছ্বাসিত হয়েছেন। সামাজিক মাধ্যমে মেসি-ভক্তরা সেই আনন্দ ছড়িয়ে দিচ্ছেন, যার সঙ্গে শাহনাজ খুশিও কণ্ঠ মিলিয়েছেন।

মেসিদের এই জয়ের পর শাহনাজ খুশি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে কিছু খোঁচা দিয়েছেন? আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে লিখেছেন— ‘আর কথা না বলি!’

এই পোস্টের সঙ্গে দেওয়া দুটি ইমোজি বোঝাচ্ছে, খুব অল্প কথায় যেন দলের প্রতি সমালোচক ও নিন্দুকদের উদ্দেশে এক চিমটি খোঁচা ছিল। পোস্টটি প্রকাশের পর অনেক অনুসারী মন্তব্য করে আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন— ‘এবার নিন্দুকদের মুখ বন্ধ, মেসি আবারও প্রমাণ করলেন’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%