সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:০৪ পি.এম
আমতলী উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার হাসান মো: হাফিজুর রহমান এর সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলাম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো : রেজাউল করিম, সহ সভাপতি মো: জসিম উদ্দিন হাওলাদার, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো: হায়াতুজ্জামান মিরাজ, প্রেসক্লাবের সহ সভাপতি এস,এম নাসির মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহসিন মাতুব্বর, আব্দুর রহমান, সাংবাদিক নাসরিন সিপু, আবু জিহাদ, মাহাতাবুর রহমান, ( প্রমুখ) এর পর বেলা ১১ টায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট অধ্যাপক আদবুল মজিদ মল্লিক,, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ মুহাম্মদ জামাল হোসেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি) মো: আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মকবুল হোসেন খান, মুক্তিযোদ্ধা সংসদের আমতলী উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সাবেক আহবায়ক মো: কবির উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব জালাল আহমেদ খান, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ওমর ফারুক, জামাতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াস হোসেন, এনসিপির সমন্বয়ক মোঃ বায়জিদ, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন, স্কাউট সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম (প্রমুখ)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনী, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বই উৎসব ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বই উৎসবে ৬শ’ টাকার বই বিক্রি করা হয় ৪৮ টাকায়। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ এনামুল হক খন্দকার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ভূঁইয়া ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী।
এ সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি আরাফাতুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আরাবি, সাংগঠনিক সম্পাদক মাহের আমিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ আলম, মাহতাব উদ্দিন রাহিম ও সামিউর রশিদ তমাল, সহ সাংগঠনিক মো. সিফাত ও মেহেদি হাসান, সহ দপ্তর সম্পাদক সাজন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘সত্যিই আমি অভিভূত হয়েছি কলেজ ছাত্রদলের এমন আয়োজন দেখে। আমরা চাই পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ুক। তাহলে দেশ এগিয়ে যাবে।’
জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী বলেন, ‘ছাত্রদল এখন সৃজনশীল সব কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। বিশেষ করে ছাত্রদল ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ তৈরিতে সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। ছাত্রদলের দিকে সাধারণ শিক্ষার্থীরা তাকিয়ে আছে। তাই অবশ্যই ছাত্রদল ব্যতিক্রমী ও যুগোপযোগী কর্মকাণ্ড চালিয়ে যাবে।’
জাহেদ হাসান রনি জানান, বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ৬শ’ টাকার বই বিক্রি হয়েছে ৪৮ টাকা। শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস তৈরির লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এই আয়োজনে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৫ জনকে গ্রেফতার করেছে।
আজ ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় ১১ জন, পল্টন থানায় ২০ জন, সবুজবাগ থানায় ৬ জন, খিলগাঁও থানায় ১৮ জন, রামপুরা থানায় ১ জন, শাহজাহানপুর থানায় ১১ জন এবং মুগদা থানায় ৮ জন রয়েছে ।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আমতলীতে ১০০ গ্রাম গাজা সহ জোসনা বেগম (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। রবিবার রাত ৯ টার দিকে উপজেলার মহিষকাটা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জোসনা বেগম মহিষকাটা বাজারের সাইদুল মোল্লার স্ত্রী। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়াকুব হোসাইন জানিয়েছেন, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হজতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় টাকা গোনার সময় এক গ্রাহকের ৪ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দেবিদ্বার পূবালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাহক মো. জাকির হোসেন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চানমিয়া সরকার বাড়ির বাসিন্দা।
জানা গেছে, নিজ প্রয়োজনে ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন জাকির হোসেন। টাকা নিয়ে তিনি ব্যাংকের ভেতরের একটি সোফায় বসে স্ত্রী আয়েশা আক্তার ও পুত্রবধূ পলি আক্তারকে সঙ্গে নিয়ে টাকা গুনছিলেন। প্রথমে এক হাজার টাকার চারটি বান্ডেল গুনে পেছনে রাখেন। পরে বাকি টাকা গোনার সময় পাশে বসা এক ব্যক্তি কৌশলে ওই চারটি বান্ডেল নিয়ে চলে যান বলে অভিযোগ করেন তিনি।
টাকা গোনা শেষে হিসাব না মেলায় জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পাশে বসা ব্যক্তির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করেন তিনি।এ ঘটনায় রোববার রাতেই জাকির হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় অভিযোগ দেন।
দেবিদ্বার পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. ওয়ায়েছ মাসুম চৌধূরী বলেন, একজন গ্রাহক টাকা উত্তোলন করে গণনায় ব্যস্ত ছিলেন। টাকা গুনে গুনে পেছনে রাখছেন, অথচ ডান-বামে লক্ষ্য করছেন না। এ সুযোগে প্রতারক চক্রের সদস্য কৌশলে ৪ লাখ টাকার চারটি বান্ডেল নিয়ে চলে যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজও পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ