ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মালয়েশিয়ায় বিনা খরচে ১১০৩ জন কর্মী পাঠাতে বোয়েসেল চাহিদাপত্র পেল


মালয়েশিয়ায় বিনা খরচে ১১০৩ জন কর্মী পাঠাতে বোয়েসেল চাহিদাপত্র পেল

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে নতুন করে ১ হাজার ১০৩ জন কর্মীর চাহিদাপত্র গ্রহণ করেছে। এর মধ্যে নতুনভাবে ৫৩৫ জনের নিয়োগ চাহিদাপত্র এসেছে, এবং পূর্বে পাওয়া ৫৬৮ জনের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। তিনি জানিয়েছেন, প্রথম পর্যায়ের নিয়োগ প্রক্রিয়ায় ইতোমধ্যে ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া ৭০ জনের কলিং ভিসা অর্জিত হয়েছে। চলতি মাসের শেষের দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন: জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ, কাউকে আটক করা সম্ভব হয়নি

গত ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর বোয়েসেল অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারিতে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হচ্ছে। পরবর্তীতে সাক্ষাৎকার, দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে কর্মী নিয়োগ দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম ইপিজেডে চীনা-সিঙ্গাপুরি প্রতিষ্ঠানের ৬০ লাখ ডলারের বিনিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


চট্টগ্রাম ইপিজেডে চীনা-সিঙ্গাপুরি প্রতিষ্ঠানের ৬০ লাখ ডলারের বিনিয়োগ

সিঙ্গাপুর-চীন মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে একটি উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ উদ্দেশ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

বুধবার ঢাকায় বেপজা কমপ্লেক্সে এই চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বেপজার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম ইপিজেডের সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের জায়গায় এই নতুন কারখানাটি স্থাপন করা হবে। কারখানাটি বন্ধ হওয়ার পর বেপজা নিয়ম কানুন অনুসরণ করে এর যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড তা কিনে নেয়। প্রতিষ্ঠানটি তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করবে এবং প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে তাদের উৎপাদন কার্যক্রম শুরু করতে নতুন করে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।

বেপজা জানায়, এই উদ্যোগের মাধ্যমে দেশের ২ হাজার ২৩০ জন নাগরিকের কর্মসংস্থান হবে। প্রতিষ্ঠানটি বার্ষিক ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদন করবে, যার মধ্যে রয়েছে হান্টিং স্যুট, টেকনিক্যাল ও ওয়াটারপ্রুফ পারফরম্যান্স আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট এবং প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, কটন জ্যাকেটসহ বিভিন্ন ধরনের জ্যাকেট, পাফার পারকা ও ফার আউটওয়্যার। উৎপাদিত পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের প্রধান বাজারগুলোতে রপ্তানি করা হবে।

চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সুযোগ পেয়ে হ্যান জুনঝিয়াও জানান, যেহেতু তারা বিদ্যমান একটি শিল্প অবকাঠামোতে কার্যক্রম শুরু করতে যাচ্ছেন, তাই কিছু সংস্কারকাজের প্রয়োজন হবে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করে উৎপাদন শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১৫৭ রানের লিড পেল দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১৫৭ রানের লিড পেল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে উল্লেখযোগ্য লিড অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের প্রথম সেশনে স্বাগতিকরা ৫৫৭ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০০ রানের জবাব দিতে গিয়ে তাদের লিড ১৫৭ রানে পৌঁছেছে।

দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে। এরপর রায়ান রিকেলটন এবং কাগিসো রাবাদার ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের বেশ ভোগান্তিতে পড়তে হয়। অষ্টম উইকেটে তাদের জুটিতে আসে ১২১ রান। রাবাদা আগ্রাসী ব্যাটিং করে ফিফটি পূর্ণ করেন। অন্যদিকে, রিকেলটন সেঞ্চুরি অর্জন করেন।

রিকেলটন ১৬৫ বলে ১০২ রান করে লিটন দাসের স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। তাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। এরপর রাবাদা টেম্বা বাভুমার সঙ্গে জুটি গড়েন। অধিনায়ক বাভুমাও ফিফটি তুলে নেন।

শেষের দিকে মিরাজকে টানা দুই বলে ছক্কা হাঁকিয়ে ৯৩ বলে ৭২ রান করে আউট হন রাবাদা। তাকেও ফেরান মিরাজ। পরে ড্যান প্যাটারসনকে আউট করে দক্ষিণ আফ্রিকার ইনিংসের সমাপ্তি ঘটান এবাদত হোসেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তবে লাঞ্চের আগের ওভারে তার নেয়া একটি উইকেট নো বল হওয়ায় তিনি ফাইফার পাননি। মিরাজ ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন। মুমিনুল এবং ইবাদত একটি করে উইকেট পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রায় বিনামূল্যে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়ায়: সংসদে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


প্রায় বিনামূল্যে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়ায়: সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তা সফল আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন যে, প্রায় বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও হতাহতদের পরিবারের সদস্যদের জন্য এক হাজার কোটা বরাদ্দ রাখা হয়েছে। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দেওয়া বক্তব্যে বলেন, বিগত পলাতক স্বৈরাচারের সময় তাদের লোকজন ও তৈরি করা সিন্ডিকেট দেশের মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নাম করে বিপুল অর্থ আত্মসাৎ করেছিল। এসব কর্মকাণ্ডের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ ও স্থগিত রেখেছিল অথবা প্রক্রিয়া ধীরগতির করে দিয়েছিল।

মালয়েশিয়ার শ্রমবাজারের জটিলতা নিরসনের সুখবর দিয়ে প্রধানমন্ত্রী জানান, কয়েকদিন আগেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন যে সফল আলোচনার মাধ্যমে মালয়েশিয়ার সমস্যাটি সমাধান করা সম্ভব হয়েছে। এর ফলে সামান্য কিছু আনুষঙ্গিক খরচ ছাড়া প্রায় বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে।

তিনি আরো বলেন, এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় যারা গুম-খুনের শিকার হয়েছে এবং চব্বিশের আন্দোলনে যে মানুষগুলো শহিদ হয়েছে বা হতাহত হয়েছে, এমন প্রায় ১ হাজার পরিবারের সদস্যদের আমরা সেখানে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছি।

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে আশাব্যঞ্জক তথ্য তুলে ধরে সংসদ নেতা জানান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে এবং কয়েকটি দেশ ইতোমধ্যে গাড়িচালকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি যারা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া বিদেশগামী কর্মীদের জন্য কোনো ধরনের প্রণোদনা বা ইনসেন্টিভ দেওয়ার বিষয়ে এক সংসদ সদস্যের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইনসেন্টিভের এই অর্থটা কোথা থেকে আসবে, সেটি আমার কাছে ঠিক বোধগম্য হয়নি। মাননীয় সংসদ সদস্য যদি এটি আমাদের সামনে সুন্দরভাবে ব্যাখ্যা করে তুলে ধরেন, তাহলে সরকারের পক্ষ থেকে আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণের চেষ্টা করতে পারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ার প্রেসিডেন্ট কাবার ভেতরে নামাজ আদায়ের বিরল সম্মান লাভ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


নাইজেরিয়ার প্রেসিডেন্ট কাবার ভেতরে নামাজ আদায়ের বিরল সম্মান লাভ করেছেন

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে একটি বিরল সম্মান অর্জন করেছেন। গত ১ নভেম্বর, সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে তিনি পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেন। সাধারণত রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য এবং বিশেষ গুরুত্বপূর্ণ অতিথিদের মধ্যে সীমিতসংখ্যক ব্যক্তিকে এই সুযোগ দেওয়া হয়ে থাকে।

এ সময় প্রেসিডেন্ট তিনুবুর সঙ্গে ছিলেন কয়েকজন রাজ্য গভর্নর, তার ছেলে ইয়িনকা তিনুবু, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা। তাদের মধ্যে বিইউএ গ্রুপের চেয়ারম্যান আবদুল সামাদ রাবিউ এবং ওআন্দো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ওয়ালে তিনুবু উপস্থিত ছিলেন। কাবার ভেতরে নামাজ আদায়ের পাশাপাশি হাজরে আসওয়াদেও চুম্বন করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট। কাবার গিলাফের চারপাশে নাইজেরিয়ার জাতীয় পতাকার সবুজ ও সাদা রঙের সাজসজ্জা দেখা যায়।

প্রেসিডেন্ট তিনুবু ২৯ অক্টোবর মক্কায় পৌঁছান। শুক্রবার ভোরে মসজিদুল হারামে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ এবং সাফা-মারওয়া পাহাড়ের মাঝে সায়ি শেষে তিনি নিজের দেশের শান্তি, ঐক্য, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।

নাইজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনুবু বলেন, "পবিত্র কাবার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া তার জীবনের ঐতিহাসিক সম্মান।" তিনি দেশের মানুষের সেবা অব্যাহত রাখতে মহান আল্লাহর কাছে প্রজ্ঞা ও দৃঢ়তা কামনা করেছেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কাবার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া ব্যবসায়ী আবদুল সামাদ রাবিউ এ অভিজ্ঞতাকে জীবনের অন্যতম বিরল সম্মান হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, জীবনে বহুবার হজ ও ওমরাহ পালন করলেও এর আগে কখনো পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাননি।

এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারিও সৌদি আরব সফরকালে পবিত্র কাবার ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%