ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নির্মাতার গাড়িতে নবাগত অভিনেত্রী দেবিনা ব্যানার্জির অন্ধকার জায়গায় থামার অভিজ্ঞতা


নির্মাতার গাড়িতে নবাগত অভিনেত্রী দেবিনা ব্যানার্জির অন্ধকার জায়গায় থামার অভিজ্ঞতা

বলিউড এবং দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পাওয়ার জন্য নবাগত অভিনেত্রীদের মাঝে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সম্প্রতি, অভিনেত্রী দেবিনা ব্যানার্জি তার ক্যারিয়ারের শুরুর সময়ের একটি ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি এক পরিচালকের কাছ থেকে কুপ্রস্তাব পাওয়ার ঘটনা তুলে ধরেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণী সিনেমায় কাজ করার সময় দেবিনা এক পরিচালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এক সন্ধ্যায়, ওই পরিচালক তাকে গাড়িতে করে কোথাও যাওয়ার প্রস্তাব দেন। তখন দেবিনা অভিনয়জগতে একেবারেই নতুন ছিলেন, ফলে তিনি সরাসরি না বলতে পারেননি। তবে, শুরু থেকেই বিষয়টি নিয়ে তিনি অস্বস্তি অনুভব করছিলেন।

অবশেষে, অনেকটা অনিচ্ছা সত্ত্বেও দেবিনা পরিচালকের সঙ্গে গাড়িতে ওঠেন। কিছুদূর যাওয়ার পর, পরিচালক হঠাৎ একটি নির্জন ও অন্ধকার জায়গায় গাড়ি থামান। এরপর তিনি দেবিনাকে চুম্বন করার নির্দেশ দেন। এমন আচরণে দেবিনা ভীষণ ভয় পেয়ে যান।

আরও পড়ুন: ‘বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন—গুলি আপনাদের ওপর চলবেই’

দেবিনার মনে তখন নানা আশঙ্কা কাজ করছিল। অচেনা নির্জন জায়গায় নিজেকে অসহায় মনে হচ্ছিল তার। তিনি চিন্তা করতে থাকেন, যদি ওই ব্যক্তি তার কোনো ক্ষতি করেন, তাহলে কী হবে।

পরিস্থিতি সামাল দিতে, দেবিনা কাঁপা গলায় নিজের অস্বস্তির কথা পরিচালকের কাছে জানান। তিনি স্পষ্টভাবে বলেন, এমন পরিস্থিতিতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।

অভিনেত্রী আরও জানিয়েছেন, তার জীবনে গুরমীত চৌধুরীর আগমনের পর নিরাপত্তা ও নির্ভরতার অর্থ নতুনভাবে উপলব্ধি করেছেন। স্বামী গুরমীতের মধ্যেই তিনি সেই নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন।

উল্লেখ্য, দেবিনা ব্যানার্জি দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। পরে তিনি হিন্দি টেলিভিশনে কাজ শুরু করেন। ২০০৮ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। ওই ধারাবাহিকে রামের ভূমিকায় ছিলেন গুরমীত চৌধুরী। পর্দার সেই জুটি পরবর্তীতে বাস্তব জীবনেও দম্পতি হন। বর্তমানে তাদের সংসারে রয়েছে দুই সন্তান।

আরও পড়ুন: মেঘনা আলমের মন্তব্য: জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতে পারতাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


শরীয়তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর

শরীয়তপুরের নড়িয়া বাজারে নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দের জন্য অভিযান পরিচালনা করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস হামলার চেষ্টা ও হেনস্তার শিকার হন। অভিযানের সময় জব্দ করা পলিথিন ও প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়া হয়। পাশাপাশি, অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়। এই ঘটনা ঘটে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নড়িয়া বাজারে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নড়িয়া বাজারে নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী বিক্রির অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাত আক্তার নিয়ে একটি শুঁটকির দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি শুঁটকির দোকান থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে কয়েকশ মানুষ অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের ঘিরে ধরে। একপর্যায়ে তাঁদের ওপর হামলার চেষ্টা ও হেনস্তা করা হয়। এ সময় জব্দ করা সামগ্রী ছুড়ে ফেলে দেওয়া এবং অভিযানে ব্যবহৃত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, "পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে অভিযানে একটি দোকান থেকে ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়। পরে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে কয়েকশ মানুষ আমাদের ঘিরে ধরে হামলার চেষ্টা ও হেনস্তা করে। এ সময় জব্দ করা সামগ্রী ছুড়ে ফেলা ও অটোরিকশা ভাঙচুর করা হয়।" বাজার কমিটির সহসভাপতি শামীম খলিফার উসকানিমূলক বক্তব্যের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলেও অভিযোগ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুখের দুর্গন্ধ: বিভিন্ন রোগের আড়ালে থাকতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


মুখের দুর্গন্ধ: বিভিন্ন রোগের আড়ালে থাকতে পারে

মুখের পরিচ্ছন্নতার ওপর ব্যক্তিত্ব ও সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে। তবে মুখের দুর্গন্ধ বা দুর্গন্ধযুক্ত শ্বাস প্রায়ই সেই ব্যক্তিত্বকে ম্লান করে দিতে পারে এবং সামাজিক মেলামেশায় আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায়, মুখের দুর্গন্ধকে হ্যালিটোসিস (Halitosis) বলা হয়। সাধারণত দাঁত ও জিহবার রোগ ছাড়াও কিছু সিস্টেমিক ডিজিজ মুখের দুর্গন্ধের জন্য দায়ী হতে পারে।

মুখে দুর্গন্ধ কেন হয়

১. প্রতিবার খাওয়ার পর খাদ্য কণা দাঁতের ফাঁকে এবং মাড়ির ভেতর জমে পেরিওডেন্টাল ডিজিজ সৃষ্টি হতে পারে।

২. মুখে যেকোনো ধরনের ঘা বা ক্ষত থাকলে।

৩. দাঁতে ক্যাভিটি বা গর্ত থাকার কারণে।

৪. মুখের ভেতরে ছত্রাক ও ফাঙ্গাস জাতীয় ঘাঁ থাকলে।

৫. আঁকাবাঁকা দাঁতের গঠন, মুখের ক্যান্সার, সিস্ট বা টিউমারের উপস্থিতি।

৬. ডায়াবেটিস বা অন্য কোনো সিস্টেমিক রোগের কারণে ঘন ঘন মুখ শুকিয়ে যাওয়া।

৭. দীর্ঘ সময় না খেয়ে থাকা।

৮. নাক, কান ও গলার রোগ।

৯. পরিপাকতন্ত্রের রোগ, কিডনি জটিলতা, এইডস, মানসিক রোগ।

১০. ধূমপান ও অন্যান্য মাদক সেবন।

কিভাবে দূরে রাখবেন মুখের দুর্গন্ধ?

১. প্রতিদিন সকালে ও রাতে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা।

২. আশ জাতীয় খাবার আটকে থাকলে টুথ পিকের পরিবর্তে ডেন্টাল ফ্লস ব্যবহার করা।

৩. জিহ্বার ওপর জমে থাকা আবরণ বিশেষ টাং ক্র্যাপার বা টাং ক্লিনারের সাহায্যে পরিষ্কার রাখা।

৪. মাঝে মাঝে মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করা।

৫. পর্যাপ্ত পানি পান করা, যাতে মুখ অতিরিক্ত শুকিয়ে না যায়।

৬. ধূমপান ও তামাকজাতীয় পণ্য এড়িয়ে চলা।

যদি দাঁত ব্রাশ ও মুখ পরিষ্কারের পরও দুর্গন্ধ থেকে যায়, তাহলে দেরি না করে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। ডেন্টিস্ট মুখের ভেতর পরীক্ষা করে দুর্গন্ধের কারণ নির্ণয় করবেন এবং উপযুক্ত চিকিৎসার পরামর্শ দেবেন।

লেখক : ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী
চেম্বার: আলোক ডেন্টাল কেয়ার ইউনিট, (আলোক হেলথকেয়ার লি.), মিরপুর-১০

হটলাইন- ১০৬৭২, ০৯৬১০১০০৯৯৯

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ই-স-রা-য়ে-লি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


ই-স-রা-য়ে-লি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে

অধিকৃত পশ্চিম তীরে আবারও অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী, যেখানে ফিলিস্তিনিদের বাড়িঘরে ঢুকে পড়া হয়েছে। অভিযানের ফলে বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী তছনছ করা হয়েছে এবং পরিবারের সদস্যদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এসব অভিযানে অন্তত ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা, যার মধ্যে একজন নারীও রয়েছেন।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার সূত্রে আলজাজিরা জানিয়েছে, তুলকারেম শহর এবং কাছের বালা এলাকায় অভিযান চালিয়ে ১৪ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানের সময় সেনারা বাড়ির ভেতরের বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করেছে।

অন্যদিকে, জেনিনের দক্ষিণে আরাবেহ এলাকায় একটি পৃথক অভিযান পরিচালিত হয়। সেখানে ইসরায়েলি সেনারা রাহাল পরিবারের কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। এই সময় পরিবারের সদস্যদের মারধর করা হয়, বাড়ির ভেতরে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং নজরদারি ক্যামেরা ভেঙে ফেলা হয়। সেনারা ক্যামেরার ধারণ করা ফুটেজও জব্দ করে। পরে ওই পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলপাই সংগ্রহের সময় ওই পরিবারের কৃষিকাজের সরঞ্জাম চুরি করে নিয়ে যায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এরপর তারা ইসরায়েলি বাহিনীকে ডেকে আনে, যার ফলস্বরূপ পরিবারটির বাড়িঘরে অভিযান চালানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি

স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি) জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচি এবং গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে।

বুধবার, রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এসআরবি লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য জানান।

ইন্তেখাব চৌধুরী উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী গোপালগঞ্জ এবং এর আশপাশের এলাকায় নিয়োজিত রয়েছে। সেখানে পুলিশ, আনসার, বিজিবি মোতায়েন করা হয়েছে। এসআরবির দুটি ব্যাটালিয়ন এখানে সরাসরি সম্পৃক্ত রয়েছে। একটি হচ্ছে এসআরবির ৬ এবং অপরটি হচ্ছে এসআরবি ১০। এই দুটি ব্যাটালিয়নের সমন্বয়ে গোপালগঞ্জে একটি কম্পোজিট ফোর্স নিয়োজিত রয়েছে।

তিনি আরও বলেন, যদি কেউ কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করে বা সহিংসতা সৃষ্টির চেষ্টা করে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এবং আমরা সেগুলোকে রুখে দিতে বদ্ধপরিকর।

এসআরবি মুখপাত্র জানান, আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে প্রচেষ্টা থাকবে শুধু গোপালগঞ্জে নয়, সারা দেশে। আমরা চেষ্টা করবো যাতে যেকোনো ধরনের হানাহানি, বাসে অগ্নিসংযোগ বা ককটেলবাজি ইত্যাদি নিবারণ করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%