ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জয়পুরহাটে ২৩ বছর পর দিলীপ হত্যা মামলায় মোজামকে যাবজ্জীবন কারাদণ্ড


জয়পুরহাটে ২৩ বছর পর দিলীপ হত্যা মামলায় মোজামকে যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার দীর্ঘ ২৩ বছর পর মোজাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত এ সময় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

মামলার বিবরণ সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মোজাম বিভিন্ন সময়ে দিলীপ কুমার মাঝির স্ত্রীর প্রতি কুপ্রস্তাব দিতেন। দিলীপ কুমার ও তার পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে মোজাম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।

এরপর ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ কুমার প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে মোজাম ও তার এক সহযোগী বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা দিলীপের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দিলীপ ঘরে ফিরে আসলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরদিন পাঁচবিবি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় দেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


সারাদেশে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৬

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৬৬ জন হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৮ জন। একই সময়ে, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৪৭৮ জন। এই সময়ের মধ্যে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১২৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু ঘটেনি এবং গত ১৫ মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীতে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ৬৩টি বাইসাইকেল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


বদলগাছীতে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ৬৩টি বাইসাইকেল বিতরণ

নওগাঁ, ২৬ অক্টোবর ২০২৬ : বদলগাছী উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের (দফাদার ও মহল্লাদার) মধ্যে নতুন সাইকেল বিতরণ করা হয়েছে, যা ২০২৫-২০২৬ অর্থবছরের সরকারি বরাদ্দের আওতায় অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। তিনি এই বাইসাইকেলগুলো বিতরণ করেন।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি'র সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, এবং বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান।

এই অনুষ্ঠানে বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নের ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যকে একটি করে নতুন বাইসাইকেল প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জের পাকুন্দিয়া-পুলেরঘাট সড়কের সংস্কার কাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


কিশোরগঞ্জের পাকুন্দিয়া-পুলেরঘাট সড়কের সংস্কার কাজের উদ্বোধন

কিশোরগঞ্জ, ২৬ অক্টোবর, ২০২৬ : পাকুন্দিয়া উপজেলায় আজ ৭.২ কিলোমিটার দীর্ঘ পাকুন্দিয়া-পুলেরঘাট সড়কের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে।

২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই কাজের জন্য ১২ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সড়কটির রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন।

এ উপলক্ষে পাকুন্দিয়া মডেল মসজিদ সংলগ্ন এলাকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন।

সভায় সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন উল্লেখ করেন, পাকুন্দিয়া উচ্চবিদ্যালয়ের কর্নার থেকে আদর্শপাড়া-পুলেরঘাট পর্যন্ত সড়কটির রক্ষণাবেক্ষণ কাজের প্রকল্প অনুমোদন পেয়েছে। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেন যে, নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী মানসম্মতভাবে কাজ শেষ করতে হবে।

তিনি আরও বলেন, অতীতে একাধিকবার সড়কটির রক্ষণাবেক্ষণ করা হলেও কিছুদিনের মধ্যেই বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সেতুর সংযোগস্থলে বারবার সমস্যা দেখা দিয়েছে। এবার কাজের গুণগত মান নিশ্চিত করে সড়কটি টেকসই করতে হবে। কাজ চলাকালে কোথাও অনিয়ম বা নিম্নমানের কাজ চোখে পড়লে সংশ্লিষ্ট প্রকৌশলী কিংবা তাকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এ অনুষ্ঠানে পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এরশাদ উদ্দিন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জজ সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, আবদুস সাত্তার, কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দশরথ চন্দ্র দে, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম উজ্জ্বলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বাসসকে জানান, সড়কটির ৭.২ কিলোমিটার অংশের রক্ষণাবেক্ষণে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হলে আগামী চার বছর সড়কটি ভালো অবস্থায় রাখা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণঅধিকার পরিষদ যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে: নুরুল হক নুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


গণঅধিকার পরিষদ যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেছেন যে, অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ। তিনি উল্লেখ করেন, রাজপথের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে গড়ে ওঠা দলটি রাষ্ট্র সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে। সোমবার রাজধানীতে অনুষ্ঠিত দলটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি সোমবার সকালে রাজধানীর আল রাজি কমপ্লেক্সে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর আবারও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো সংকটে গণঅধিকার পরিষদ জাতিকে পথ দেখাবে।

তিনি বলেন, “গণঅধিকার পরিষদের রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান—প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে গণঅধিকার পরিষদ ও এর নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।”

নুরুল হক নুর আরও বলেন, “২০২১ সালে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার সময় ঘোষিত ২১ দফা কর্মসূচিতে রাষ্ট্র সংস্কারের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছিল। এর মধ্যে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার এসব দাবি গণঅধিকার পরিষদ শুরু থেকেই তুলে ধরে আসছে।”

দলটির রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে তিনি বলেন, “গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ হঠাৎ করে কিংবা কোনো কেরামতিতে আজকের রাজনৈতিক অবস্থানে আসেননি। রাজপথের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, নির্যাতন ও রক্তের বিনিময়ে তাদের এই অবস্থান তৈরি হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়েই গণঅধিকার পরিষদ আজকের পর্যায়ে এসেছে।”

জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “জুলাই-পরবর্তী রাজনীতিতে গণঅধিকার পরিষদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এসব চেষ্টা সফল হবে না।”

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা বিলুপ্তির পথ তৈরি হয়। সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের হাত ধরেই ২০২১ সালে গণঅধিকার পরিষদের জন্ম।”

তিনি আরও বলেন, “রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম শক্তি গণঅধিকার পরিষদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস রয়েছে। রয়েছে মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাসও। আগামী দিনেও সেই ধারা অব্যাহত রেখে গণঅধিকার পরিষদ দেশের মানুষের জন্য কাজ করে যাবে, ইনশা আল্লাহ।”

গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশের জনগণকে প্রাণঢালা ভালোবাসা ও শুভেচ্ছা জানান হাসান আল মামুন।

অনুষ্ঠানটি কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এবং এতে দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, মহানগর উত্তরের সভাপতি আব্দুর রহিম, মহানগর দক্ষিণের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান, আইনজীবী অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট খালিদ হাসান এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক বক্তব্য রাখেন।

গণঅধিকার পরিষদ আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের ২৬ অক্টোবর যাত্রা শুরু করে। এটি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%