ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পাচার করা অর্থের পাহাড়ে বসেই পরিস্থিতি পর্যবেক্ষণ


পাচার করা অর্থের পাহাড়ে বসেই পরিস্থিতি পর্যবেক্ষণ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, একটি পরিবার ও তাদের ঘনিষ্ঠরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে। তারা বিভিন্ন ধরনের নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমানে তারা বিদেশে অবস্থান করে সাধারণ নেতাকর্মীদের উসকে দিচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সোহেল তাজ লেখেন, একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করেছে। তারা হত্যা, গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও অভিযোগ করেন, জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় গণহত্যা চালানো হয়েছে, যাতে বহু মানুষ নিহত হয়েছেন, অনেকে আহত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি পোস্টে লেখেন, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে আওয়ামী লীগ সংগঠনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে বিদেশে অবস্থানরত ওই ব্যক্তিরা পাচার করা অর্থের পাহাড়ে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা সাধারণ নেতাকর্মীদের ব্যবহার করে আবারও দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে "জুলাই শহীদ দিবস ২০২৬" উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৫০ এম


নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে "জুলাই শহীদ দিবস ২০২৬" উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

 

অদ্য ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে "জুলাই শহীদ দিবস ২০২৬" উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয় । সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এ সময় জেলার বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আ'ট'ক ৬

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৫২ এম


কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আ

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি।

এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) রাতে কুলাউড়া থানায় মামলা করা হয়েছে।
আটকরা হলেন সাতক্ষীরা জেলার বাসিন্দা হেমন্ত ঘোষ (৩১), নড়াইল জেলার বাসিন্দা সীমা বিশ্বাস (২৯) ও রুমেন খানম (৩৬), মানিকগঞ্জ জেলার শ্রাবণী আক্তার (২৪) ও চাঁদপুর জেলার সাজেদা বেগম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় দালালদের সহায়তায় বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া পুঞ্জির কাছে ১৮৪১ নম্বর মূল সীমান্তখুঁটি দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালেরা পালিয়ে যায়। রাত আটটার দিকে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় বিজিবির মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে বাদ দিয়ে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচ নারী-পুরুষ কাজের সন্ধানে ভারতে যেতে চেয়েছিলেন বলে জানান।

কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ভারতে অনুপ্রবেশের সময় পাঁচ ব্যক্তিকে বিজিবির করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের ১৬ জুন বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

#ভারত #সীমান্ত #বিজিবি #কুলাউড়া #মৌলভীবাজার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৪ এম


নকলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া

 

শেরপুরের নকলায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সরকারের নির্দেশনা মোতাবেক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়|

সহকারী শিক্ষক শওকত আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, সহকারী মৌলভী হযরত আলী এবং শিক্ষার্থী খুশি আক্তার, মুশফিকুর রহমান কাফি ও আরাফাত প্রমুখ|

বক্তারা জাতীয় জীবনে জুলাই শহিদ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্যদেন| জুলাই শহীদ দিবসকে স্মরণে রেখে সত্যিকারের ˆবষম্যহীন ও দুর্নিতীমুক্ত সমাজ এবং জনকল্যাণমূখী রাষ্ট্র বিনির্মাণে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান তারা|

আলোচনা সভার পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাদ্রাসাটির সহ-সুপার মাওলানা ফজলুল করিম|

এসময় সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, মুক্তা খাতুন, আবু রায়হান, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগর ডিবি গুলশান বিভাগের নতুন ডিসি আনোয়ার হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:০১ এম


ঢাকা মহানগর ডিবি গুলশান বিভাগের নতুন ডিসি আনোয়ার হোসেন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খানকে বদলি করা হয়েছে।

তাকে গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আনোয়ার হোসেন খান বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন এবং পেশাদার কর্মকর্তা হিসেবে সহকর্মীদের মধ্যে পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%