ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং
পাকিস্তান

জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা


জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

পাকিস্তানের একটি জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৪ আগস্ট) ইসলামাবাদে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই নারী কনটেন্ট ক্রিয়েটরের নাম শামসো বিবি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গিলামানা’ নামেও পরিচিত ছিলেন। নিহতের বাবা ফজল সাহেবজাদা কর্তৃক দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা রুজু করেছে।

বিবির বাবা পুলিশের কাছে জানিয়েছেন, ঘটনার দিন তার মেয়ে কাশিফ নামে এক ব্যক্তির ফোন কল পান। ফোনে তাকে বাড়ির বাইরে আসতে বলা হয়েছিল। 

আরও পড়ুন: ভোটার নিবন্ধন কড়াকড়ি, নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য জরুরি নিয়ম

ফোন পাওয়ার পর বিবি তার ১৫ বছর বয়সী বোন আসিমা এবং ভাই নেয়ামতুল্লাহকে নিয়ে বাড়ি থেকে বের হন। তারা গাড়িতে করে বের হওয়ার সময় একটি পেট্রল পাম্পের কাছে মোটরবাইকে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গাড়ির দিকে গুলি ছুঁড়তে শুরু করে।

অভিযোগপত্রে উল্লেখ রয়েছে যে, একটি গুলি বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

এসময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন। 

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বিবির বাবা পুলিশের কাছে জানিয়েছেন, তার মেয়ের কাউসার এবং জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন ছিল। তার অভিযোগ, অর্থ ফেরতের দাবি নিয়ে বিবিকে হুমকি দেওয়া হয়েছিল। এ বিষয়ে পূর্বে ইসলামাবাদে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২ জন

নিহতের বাবার দেওয়া তথ্যে জানা যায়, বিবি তিন থেকে চার বছর ধরে টিকটক ভিডিও তৈরি করছিলেন। এই প্ল্যাটফর্মে তার প্রায় ১৩ লাখ ফলোয়ার ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় ইউক্রেনের ‘বৃহত্তম’ ড্রোন হামলা, নিহত অন্তত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৭ এম


রাশিয়ায় ইউক্রেনের ‘বৃহত্তম’ ড্রোন হামলা, নিহত অন্তত ৭

মস্কো অঞ্চলে, রাশিয়ার রাজধানীতে সাম্প্রতিক সময়ের ‘সবচেয়ে বড় আকারের’ হামলা ইউক্রেনের তরফ থেকে পরিচালিত হয়েছে। এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়াও, হামলায় ৩৯ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এ বিষয়ে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

তথ্য অনুযায়ী, এটি এ বছর ইউক্রেনের দ্বারা পরিচালিত ‘সবচেয়ে বড় আকারের’ হামলা ছিল। গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, হামলায় প্রায় ৮২২টি ড্রোন ব্যবহৃত হয়েছে। তার মধ্যে ৬০০টি মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

তিনি বলেন, ‘রাশিয়ার রাজধানী সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলার শিকার হয়েছে। রাশিয়ান সবচেয়ে বড় ই-কর্মাস প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও হামলা চালানো হয়।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে এবং কিয়েভও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা বৃদ্ধি করেছে।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ প্রদেশে রাতভর হামলায় ৫ জন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট গভর্নর নিশ্চিত করেছেন। ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদের কর্মকর্তারা জানান, একটি বেসামরিক যাত্রীবাহি বাসে হামলার কারণে এক নারী নিহত হয়েছেন। গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ মতামত দিয়েছেন যে, মস্কোর পোডলস্ক এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

মস্কোর কেন্দ্র থেকে ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) দূরে কোলেডিনোতে অবস্থিত ওয়াইল্ডবেরিজের গুদামে হামলার পর তিনজন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন মেয়র সের্গেই সোবিয়ানিন। ঘটনার পর ধারণ করা ভিডিওতে, ওয়াইল্ডবেরিজের কোলেডিনো গুদাম থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে, সামরিক সরঞ্জাম লেনদেনের কাজে ওয়াইল্ডবেরিজ ব্যবহার করা হচ্ছিল। তাই, মস্কোর সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার জন্য প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা জিতল দে লাঁস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৯ এম


পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা জিতল দে লাঁস

১০ জনের দল নিয়ে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো লাঁস ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে।

রবিবার ফ্রান্সের স্তাদ বোয়েল-দেলেলিসে অনুষ্ঠিত ফাইনালের ৩২ মিনিটে লাঁসকে এগিয়ে দেন ফ্লোরিয়ান থাউভিন। তার গোলই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দলের।

এদিকে, ৩৯ মিনিটে বড় ধাক্কা খায় লাঁস। কঠিন ফাউলের কারণে কিলিয়ান আন্তোনিও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। তবে এরপরও পিএসজির আক্রমণ সামলে লিড ধরে রাখে লাঁস।

ম্যাচের শেষ দিকে পিএসজিও ১০ জনের দলে পরিণত হয়। ম্যাচের ৮৭ মিনিটে নুনো মেন্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু তখন পর্যন্ত সমতায় ফিরতে পারেনি পিএসজি।

গত মৌসুমে ফরাসি লিগে পিএসজির ছয় পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হয়েছিল লাঁস। ফরাসি কাপ জয়ের পর এখন সুপার কাপও নিজেদের করে নিয়ে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করল তারা।

অন্যদিকে, পিএসজির টানা পঞ্চমবার ফরাসি সুপার কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামার সেই স্বপ্ন ভেঙে গেল। এর মাত্র চার দিন আগে উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছিল পিএসজি।

নতুন কোচ দিনো টপম্যোলারের অধীনে এটিই লাঁসের প্রথম বড় শিরোপা। জুনে পিয়েরে সেজের বিদায়ের পর দায়িত্ব নেন টপম্যোলার।

ফরাসি জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদানও লাঁসের মাঠে বসে ম্যাচটি উপভোগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২২ এম


আজকের নামাজের সময়সূচি

আজ সোমবার (১৭ আগস্ট), ০২ ভাদ্র ১৪৩৩ বাংলা, ০৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। আজকের নামাজের সময়সূচি নিচে ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার জন্য তুলে ধরা হলো।

ফজর সময়: ০৪:১৫ মিনিট

জোহর সময়: ১২:০৩ মিনিট

আসর সময়: ০৪:৩৭ মিনিট

মাগরিব সময়: ০৬:৩১ মিনিট

ইশা সময়: ০৭:৫০ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ এম


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

পূর্ব ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এতে আরো ১৩০ জন গুরুতর আহত হয়েছে।

সড়ক পথ বন্ধ হয়ে যাওয়া এবং বিভিন্ন স্থানে ভূমিধসের জন্য দুর্গম হয়ে পড়া দুর্ঘটনাকবলিত এলাকাগুলোতে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

শনিবারের (১৫ আগস্ট) আঘাত হানা শক্তিশালী কম্পনে বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে গেছে। এর ফলে বাড়িঘর ও স্থানীয় অবকাঠামো ধ্বংস হওয়াতে প্রায় ৫০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। অনেক বাসিন্দার শরীরের হাড় ভেঙে যাওয়ার মতো গুরুতর জখম হয়েছে বলেও জানা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)-র তথ্য অনুযায়ী, সিক্কা অঞ্চল থেকেই মাত্র ৩৩০০ এর বেশি মানুষ স্থানীয় একটি স্টেডিয়ামে গিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন। ২০২২ সালে পশ্চিম জাভার ভয়াবহ দুর্ঘটনার পর এটিই হলো দেশটির সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।

দেশটির মন্ত্রিপরিষদ সচিব টেডি ইন্দ্র বিজয়া জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলে অনুসন্ধান ও ত্রাণ বিতরণে সহায়তার জন্য ৩৫০০ জনেরও বেশি সেনা এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিএনপিবি ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী তাঁবু, খাবার, সুপেয় পানি, তোশক, কম্বল, জেনারেটর ও স্বাস্থ্যবিধি সামগ্রী সহ বিপুল পরিমাণ জরুরি সরঞ্জাম পাঠিয়েছে।

ভূমিকম্পের ধাক্কায় মাউমেরে একটি গুরুত্বপূর্ণ বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। মূল ভূমিকম্পের পর এলাকাটিতে প্রায় ১০০০ টি আফটারশক (পরবর্তী কম্পন) রেকর্ড করা হয়েছে। ঘন ঘন কম্পনের আশঙ্কায় পুরো অঞ্চলজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কর্তৃপক্ষ নিখোঁজদের উদ্ধার, বাস্তুচ্যুতদের সহায়তা প্রদান এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কাজ চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%