১০:৫০ পি.এম
গতকাল মঙ্গলবার, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান গোমস্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়, ১নং রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হুজরাপুর মডেল একাডেমি।
এ সময়, তিনি এসব প্রতিষ্ঠানের শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার মান এবং প্রশাসনিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে জামায়েত ইসলামীর উপজেলা আমীর ইমামূল হুদা এবং প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। পরিদর্শনের পর, তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে, তিনি উল্লেখ করেন যে, "একটি আলোকিত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।" শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং কোমলমতি শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাতে শিক্ষকবৃন্দকে তাদের দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।
এছাড়া, তিনি উপজেলা প্রশাসনের কয়েকটি সরকারি দপ্তরও পরিদর্শন করেন। পরিদর্শনের সময়, তিনি শিক্ষক ও কর্মচারীদের হাজিরা খাতা সরেজমিনে যাচাই করেন এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার মান সংক্রান্ত সার্বিক খোঁজখবর নেন।
আরও পড়ুন: জাতীয় যুব পুরস্কার-২০২৬ পেলেন নেছারাবাদের শিরিন খানম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন