০৫:১৩ পি.এম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে, এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি তিনি জানান, শিক্ষার মান বৃদ্ধিতে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর এসব কথা পাওয়া যায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, সারাদেশে সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ে এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউমান রিসোর্সের কোনো উন্নয়ন হয়নি।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহদী আমিন
কৃষির অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক বন্ধ কলকারখানা আবার চালু করা হবে। তিনি উল্লেখ করেন, সনাতনী পদ্ধতির বদলে কৃষিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী এ সময় বলেন, চীনে সরকার কাঁঠাল রপ্তানি করবে।
এছাড়া প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি সরকারের নেওয়া নানা উদ্যোগের কারণে পুঁজিবাজার ভালো অবস্থায় ফিরছে বলেও জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন