ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ফরিদপুরে আওয়ামী লীগ নেতা সাবেক প্যানেল মেয়র মনির গ্রেপ্তার


ফরিদপুরে আওয়ামী লীগ নেতা সাবেক প্যানেল মেয়র মনির গ্রেপ্তার

ফরিদপুর শহরের আওয়ামী লীগের নেতা এবং পৌরসভার সাবেক ১ নম্বর প্যানেল মেয়র মো. মনিরুল ইসলাম মনির (৬২) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইনকিলাবকে এই তথ্য নিশ্চিত করে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে শহরের উত্তর আলীপুর রেল সড়ক এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সাব-ইনস্পেক্টর (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম উত্তর আলীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম শহরের উত্তর আলীপুর এলাকার মৃত শেখ জালাল উদ্দিন আহমেদের পুত্র। তিনি ফরিদপুর শহর আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার এক যাত্রীসহ চালক নিহত হয়েছেন।

এ দুর্ঘটনাটি ঘটে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে, উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব কাঠগড় রেলক্রসিংয়ে।

নিহতদের মধ্যে রয়েছেন, সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের ছেলে প্রবাসী আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের মহুরিপাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুস শুক্কুর (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি পূর্ব কাঠগড় রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুত গতির ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই চালক এবং হাসপাতালে নেওয়ার পথে যাত্রীর মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, "দুর্ঘটনার পর রেললাইন অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এরপর থানা ও রেলওয়ে পুলিশের প্রচেষ্টায় বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে রেললাইন থেকে গাছের গুঁড়ি সরিয়ে দেওয়া হয়। এর পরপরই প্রবাল এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলব দক্ষিণে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


মতলব দক্ষিণে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণে বিশেষ অভিযানের মাধ্যমে থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলুল করিম সেলিম, উপজেলা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সাগর, মতলব পৌর যুবলীগের সদস্য মো. অলি উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মো. কাউসার হোসেন এবং মতলব আওয়ামী লীগের সদস্য শাহজালাল।

মতলব দক্ষিণ থানার পুলি পরিদর্শক (তদন্ত) অখিল সরকার জানান, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাশন শোতে চমক দিলেন শখ, ফিরলেন গ্ল্যামারে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


ফ্যাশন শোতে চমক দিলেন শখ, ফিরলেন গ্ল্যামারে

লাইমলাইটের তীব্র আলো থেকে কিছুটা দূরে ছায়ার আস্তরণে ঢেকে গিয়েছিলেন তিনি। সংসার, সন্তান এবং মাতৃত্বের মধুর ভালোবাসায় নিজের যত্ন নেওয়ার বিষয়টি হয়তো সময়ের ভিড়ে হারিয়ে গিয়েছিল।

সেই চেনা রূপের আড়ালে জমছিল বাড়তি মেদের ভারী আস্তরণ। একসময়ের ছিপছিপে গ্ল্যামার কন্যা আনিকা কবির শখের ওজন গিয়ে ঠেকেছিল সত্তর কেজিতে। যদিও আশি কেজি থেকে সত্তর পর্যন্ত নামলেও, থমকে গিয়েছিল মেদ ঝরানোর সেই দূরূহ লড়াই। ফিটনেসের উৎসাহ জাগলেও বারবার তা ফিকে হয়ে যেত জিমের যান্ত্রিক রুটিনে।

তবে নিয়তির একটি ছোট্ট বার্তা যেন হুট করেই বদলে দিল সব চিত্রনাট্য। চিকিৎসক যখন জানালেন লিভারে জমেছে মেদ, তখনি শখের ভেতর জেগে উঠল এক নতুন জেদ। এবার লড়াইটা আর কেবল পর্দার সামনে সুন্দর দেখানোর বিষয় ছিল না, লড়াইটা ছিল নিজের সুস্থতার সঙ্গে বেঁচে থাকার।

প্রিয় খাবারের টানে নিজেকে ভাসিয়ে দেওয়ার সেই পুরোনো অভ্যাসকে এক ঝটকায় বিদায় জানালেন তিনি। যে শখ একসময় গরুর মাংসের স্বাদে মাতোয়ারা হতেন, এবারের কোরবানির ঈদে তার থালায় ঠাঁই পেয়েছিল মাত্র দু-টুকরো মাংস। আলু এবং বাইরের চর্বিজাতীয় মুখরোচক খাবারকে জীবন থেকে বিদায় দিয়ে তার পাতে জায়গা করে নিল সবুজ সবজি, ডিম এবং মুরগির মাংস।

টানা সাত মাসের একনিষ্ঠ সাধনা এবং নিয়মের কঠোর শৃঙ্খলে ঘাম ঝরিয়ে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলেন শখ। সত্তর কেজি থেকে ঝরে পড়ে ওজন গিয়ে দাঁড়াল একবারে চমৎকার ৫৫ কেজিতে।

দীর্ঘ সময় পর গত শুক্রবার এক জমকালো ফ্যাশন শোতে যখন তিনি হেঁটে গেলেন, সেখানে উপস্থিত সবাই এই বদলে যাওয়া রূপসী শখকে দেখে যেন চমকে উঠলেন। মাতৃত্বের চার বছর পেরিয়ে সাড়ে চার বছরের সন্তানের চঞ্চলতার মাঝেই শখ এখন সম্পূর্ণ প্রস্তুত রূপালী পর্দায় নিজের চিরচেনা রাজত্ব ফিরে পেতে।

সিনেমা এবং নাটকের প্রস্তাব ইতোমধ্যেই জমা হতে শুরু করেছে তার আঙিনায়। নিজের পুরোনো জাদুকরী রূপ এবং অদম্য প্রাণশক্তি নিয়ে গ্ল্যামারের রাজপথে ফের এক নতুন গল্পের জন্ম দিতে যাচ্ছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সৌরভ গুর্জর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সৌরভ গুর্জর

ভারতীয় অভিনেতা সৌরভ গুর্জরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং পরে প্রতারণা ও হেনস্থার শিকার করেছেন। এই অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদের গাচিবাউলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে মুম্বাই বিমানবন্দর থেকে সৌরভকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। খবরটি এনডিটিভি প্রকাশ করেছে।

সৌরভ অভিনয়ের পাশাপাশি রেসলিংয়ে পরিচিত। তিনি ‘মহাভারত’ ধারাবাহিকে ভীমের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। পরবর্তীতে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতেও তার অভিনয় রয়েছে।

অভিযোগকারী তরুণী জানিয়েছেন, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে সৌরভের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তারা ফোন নম্বর বিনিময় করেন এবং হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ শুরু করেন। এক পর্যায়ে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে।

তরুণীর অভিযোগ, ২৫ ডিসেম্বর ২০২১ সালে প্রথমবার সৌরভের সঙ্গে সরাসরি দেখা হয়। সেই সময় অভিনেতা তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। তিনি জানান, স্ত্রী হিসেবে যে ধরনের অধিকার ও মর্যাদা পাওয়া যায়, তাকেও একইভাবে রাখা হবে।

অভিযোগকারী আরো দাবি করেন, তারা শুধু ভারতেই নয়, যুক্তরাষ্ট্রেও একসঙ্গে ছিলেন। সৌরভ সেখানে ব্যবসা শুরু করার কথা বলেছিলেন। তরুণী অভিযোগ করেন, সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তিনি যুক্তরাষ্ট্রে নিজের চাকরি ছেড়ে দেন।

তরুণীর ভাষ্য অনুযায়ী, সৌরভের সঙ্গে সম্পর্কের নানা জটিলতার কারণে তিনি নিজের ক্যারিয়ারেও মনোযোগ দিতে পারছিলেন না। বিয়ের বিষয়ে জানতে চাইলে অভিনেতা তার ফোন নম্বর ব্লক করে দিতেন এবং ধীরে ধীরে তার সঙ্গে দূরত্ব তৈরি করতেন।

অভিযোগের ভিত্তিতে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সৌরভ ওই তরুণীর সঙ্গে ছিলেন। এরপর হায়দরাবাদে একসঙ্গে থাকার সময় কোনো খবর না দিয়েই অভিনেতা চলে যান বলে অভিযোগ করা হয়েছে। তরুণী জানান, সৌরভের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করেও তিনি ব্যর্থ হন।

অবশেষে চলতি বছরের ১৫ আগস্ট গাচিবাউলি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে। পরে মুম্বাই বিমানবন্দর থেকে সৌরভকে আটক করে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%