০৭:৪০ পি.এম
বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে বর্তমানে ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন বা ৩৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রদান করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২২ জুনের সময় পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলারে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এছাড়া, গত ১৭ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৮০২ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। সেই সময় বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ২৩৯ দশমিক ৮৪ মিলিয়ন ডলার।
নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপের মাধ্যমে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার ফলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন