বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৯:০১ পি.এম
ভারতের চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও ভিডিও মুছে ফেলার নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ কর্তৃপক্ষ। খবর এনডিটিভি থেকে পাওয়া তথ্য অনুসারে,
দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত প্রতিবাদ এবং অনশন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানিয়েছেন, বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিন ও ফ্যাকাল্টি অ্যাডভাইজরের নির্দেশে তাদের এই পোস্টগুলো মুছে ফেলতে বাধ্য করা হচ্ছে। শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর সংহতি প্রকাশ করে তৈরি করা সমস্ত ভিডিও এবং পোস্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি ভারতের সারা দেশের শিক্ষার্থীরা স্লোগান, ব্যানার এবং সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে যন্তর মন্তরের আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন। এমন অবস্থার মধ্যে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের কড়াকড়ি ও পোস্ট মুছে ফেলার নির্দেশনা শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এবং আলোচনা সৃষ্টি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাদিয়া স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে নতুন করে বসবাস শুরু করেছিলেন। পরে, বিয়ের জন্য প্রেমিক মো. আব্দুর রাজ্জাক, যিনি আরিয়ান নামে পরিচিত (২৫), চাপ দেওয়ার কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
অপর দিকে রাজ্জাক পরে মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে, নারায়ণগঞ্জ জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে, সাদিয়া হত্যার রহস্য উন্মোচন করে এসব তথ্য প্রকাশ করেন পিবিআইয়ের ইন্সপেক্টর (প্রশাসন) মিন্টু কুমার।
পিবিআই জানায়, সাদিয়ার বিয়ের হয়েছিল প্রায় তিন বছর আগে ইব্রাহিমের সঙ্গে। কিন্তু বিয়ের পর, সাদিয়া জানতে পারেন যে ইব্রাহিম পূর্বে বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।
এই বিষয় নিয়ে দাম্পত্য কলহের এক পর্যায়ে, সাদিয়া সিদ্ধান্ত নেন যে তিনি ইব্রাহিমকে ডিভোর্স দেবেন।
এদিকে, আব্দুর রাজ্জাক আরিয়ান পরিচয় গোপন করে অবিবাহিত দাবি করে, সাদিয়ার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। গত ১ জুলাই, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায়, তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
তদন্তে দেখা যায়, গত ১২ জুলাই রাতের দিকে, সাদিয়া রাজ্জাককে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু রাজ্জাক এতে অস্বীকৃতি জানালে, তাদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ রাজ্জাক সাদিয়ার গলা চেপে শ্বাসরোধে তাকে হত্যা করেন।
পরে, হত্যাকাণ্ডের পর মরদেহ ঘরে ফেলে রেখে নিহতের মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হওয়ার পর, ১৬ জুলাই পিবিআই মামলাটি অধিগ্রহণ করে। প্রথমে, এজাহারভুক্ত আসামি ইব্রাহিমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু পরে তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ, সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে আব্দুর রাজ্জাক আরিয়ানকে প্রকৃত হত্যাকারী হিসেবে শনাক্ত করা হয়।
পিবিআই জানায়, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাথায় ক্যাপ পরা একজন ব্যক্তির আসা-যাওয়ার দৃশ্য। পরে নিহতের ছয় বছর বয়সী কন্যা তাহিয়া জানায় যে, ওই ব্যক্তি আরিয়ান চাচ্চু নামে তাদের বাসায় প্রায়ই আসতেন। এই তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হয়।
তথ্য-প্রযুক্তির মাধ্যমে, রাজ্জাকের অবস্থান নিশ্চিত করে ২১ জুলাই কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিবিড় জিজ্ঞাসাবাদে রাজ্জাক সাদিয়াকে হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যে অনুযায়ী, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত ক্যাপ, নিহতের মোবাইল ফোন এবং বিক্রি করে দেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ২২ জুলাই, তাকে আদালতে হাজির করা হলে, তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, একই সময়ে ৪৫০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং বরিশাল বিভাগে ৬৪ জন রয়েছেন।
চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১২ হাজার ২০ জন।
গত ২৪ ঘণ্টায় একজনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত মোট ১০ হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও মতিঝিল বিভাগের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। উভয় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার তাদের গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, তেজগাঁও বিভাগের অভিযানে ৭৪ জন এবং মতিঝিল বিভাগের অভিযানে ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৭৪ জনের মধ্যে মো. আসিফ (২৫), মো. সুজন (৩৫), মো. কোরবান আলী মনা (২৭), মো. ওয়াহিদ (২০), মোসা. টুম্পা (৩০) এবং অন্তর চন্দ্র বৈষ্ণব (২০) রয়েছেন। অন্যান্য গ্রেফতারকৃতদের মধ্যে প্যাট্রিক রোজারিও, মো. জীবন হোসেন, মিসেস কানিজ ইয়াসমিন ইভা, মো. গোলাম হোসেন (৩০), জসিম উদ্দিন (৩০) এবং মো. মুবাশিরা হোসেন (৩৫) উল্লেখযোগ্য।
শাফায়েত হোসেন (৩৫), মো. পারভেজ গাজী (২২), মো. আসিফ আহম্মেদ (২৫), এস এম ফারুক হোসেন লাভলু (৬৪), মো. সাগর (৩৬), মো. ছাইফুল ইসলাম (৩৫), ইকবাল আহমেদ রানা (৩৫), মো. সাইফুল ইসলাম সৌরভ, মো. রোকন (২০), মো. রাজন (২৫), মো. ইকবাল (২৬), মো. পারভেজ (৩২), মো. হৃদয় হোসেন ওরফে বাহুবলি (২৬), মো. সালাম (২০), মো. আকবর হোসেন সোহাগ (৩২), মো. আদোর চিংড়ী (১৯), মো. রাসেল (২৭), মো. জামান (৪৯), মো. রনি (২২), মো. সোহেল রানা (২৮), মো. আলাউদ্দিন চৌধুরী (২৭), মো. রুবেল হোসেন (২০), মো. মন্নান হোসেন (১৯), মো. যুবায়ের হোসেন (২০), মো. মুন্না শেখ (২২), মো. হাসান (২৪), মো. সালমান ওরফে রাসেল (২৫), মো. সালমান ওরফে রাসেল (২৫), মো. সালমান ওরফে রাসেল (২৫), মো. আমজাদ আলী (৪৬), সুবেন চন্দ্র (৩৯), মো. শহীদুল ইসলাম (৩৯), মো. আজিজুল হক (৩৯), মো. জুয়েল (৩০), শ্রী সজিব সরকার (২১), এস এম তাসকিন (২৬), মো. লিমন (২০), আনোয়ার হোসেন (২৪), মো. মফিজুল ইসলাম সাগর (৩৫), মো. বিপ্লব (২৩), মো. রশিদুল ইসলাম (২৫), সুজন হোসাইন রাকিব (২৩), মো. জাকির (২৪), আইনুল হক (১৪), মিজান ওরফে বালতি মিজান, মো. সোহেল (২৪), মো. আলমগীর হোসেন (৩০), মো. খোকন মিয়া (২৪), মো. সাইফুল, মো. বাবু (২৪), মো. বাবু (২৭), নুর আহমান সানি (২৬), মো. নাজমুল হোসেন ইরন (২৫), মো. জাকির (৫০), আজমেরী (৪৮), কামাল হোসেন (৩৩), মো. সবুজ (৩২), মো. ফালান (৪৫), মো. রকি ইসলাম (২৫), ওবাইদুল মন্ডল (৩০), অনয় রায় (২২) এবং মোহাম্মাদ হাসান মোল্লা (৪৭) অন্তর্ভুক্ত।
তেজগাঁও বিভাগে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ২৪ জন, আদাবর থানায় ১৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং হাতিরঝিল থানায় ১২ জন রয়েছেন।
অন্যদিকে, মতিঝিল বিভাগের অভিযানে ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিভাগে গ্রেফতারকৃতদের মধ্যে মুগদা থানায় ২১ জন, পল্টন থানায় ১২ জন, মতিঝিল থানায় ১৩ জন, খিলগাঁও থানায় ৬ জন, সবুজবাগ থানায় ৬ জন, শাহজাহানপুর থানায় ৫ জন এবং রামপুরা থানায় ৪ জন রয়েছেন।
গ্রেফতারকৃত সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ভারত দুর্দান্ত সূচনা করেছে। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত এই ম্যাচে বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে সফরকারীরা মাত্র ১৩.২ ওভারে প্রশংসনীয় জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রান সংগ্রহ করে। ভারতের হয়ে মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব দুটি করে উইকেট শিকার করেন।
১২৬ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ইনিংস খেলতে থাকেন ওপেনার বৈভব সূর্যবংশী। তিনি মাত্র ১৯ বলে ৫৯ রানের একটি ঝড়ো ইনিংস উপহার দেন। ২৬৩.১৫ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে ৪টি চার ও ৪টি ছক্কা ছিল। তার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ভারত ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করতে সক্ষম হয়।
এই ইনিংসের মাধ্যমে বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটি করার বিশ্বরেকর্ড গড়লেন। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক অর্ধশতক পূর্ণ করার সময় তার বয়স ছিল ১৫ বছর ১১৮ দিন। এর আগে এই রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার দখলে, যিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিনে ফিফটি করেছিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকে প্রত্যাশিত পারফরম্যান্সে সফল না হলেও, জিম্বাবুয়ের বিপক্ষে নিজের সামর্থ্যের ঝলক প্রদর্শন করেছেন তরুণ বাঁহাতি ওপেনার।
এই দুর্দান্ত জয়ের ফলে ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। পাশাপাশি অধিনায়ক হিসেবে এটি শ্রেয়াস আইয়ারের প্রথম টি-টোয়েন্টি জয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ