ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

গৌতম আদানি ফিরে পেলেন এশিয়ার শীর্ষ ধনীর খেতাব


গৌতম আদানি ফিরে পেলেন এশিয়ার শীর্ষ ধনীর খেতাব

ভারতের প্রখ্যাত শিল্পপতি এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব আবারও ফিরে পেয়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার্স তালিকার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

আদানি গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ফলে তার মোট সম্পদের পরিমাণে ব্যাপক বৃদ্ধি ঘটেছে।

ফোর্বসের প্রতিবেদনের তথ্য অনুসারে, শুক্রবার (৫ জুন) আদানি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য বৃদ্ধির কারণে একদিনেই গৌতম আদানির সম্পদ প্রায় ২৫০ কোটি (২.৫ বিলিয়ন) ডলার বাড়ে। এর ফলস্বরূপ, তার মোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯২০ কোটি (৮৯.২ বিলিয়ন) ডলারে। এভাবে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (৮ হাজার ৮০০ কোটি ডলার) এবং সফটব্যাংকের প্রতিষ্ঠাতা মাসায়োশি সনকে (৮ হাজার ৭০০ কোটি ডলার) পিছনে ফেলে এশিয়ার শীর্ষস্থান পুনরুদ্ধার করেন।

আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

আদানি গ্রুপের কয়েকটি কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধির কারণেই আদানির সম্পদ বৃদ্ধি ঘটেছে। ফোর্বস জানিয়েছে, এই তালিকায় রয়েছে আদানি পাওয়ার, আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, আদানি গ্রিন এনার্জি ও আদানি এনার্জি সলিউশনস। এর মধ্যে আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম ৬.৯ শতাংশ এবং আদানি এনার্জি সলিউশনসের শেয়ারের দাম ৩.৮ শতাংশ বেড়েছে। শুক্রবার পর্যন্ত আদানি গ্রুপের প্রধান ছয়টি কোম্পানির সম্মিলিত বাজারমূল্য ছিল প্রায় ১৯ হাজার ১০০ কোটি (১৯১ বিলিয়ন) ডলার।

আদানির এই শীর্ষস্থানে ফিরে আসা গৌতম আদানি এবং তার প্রতিষ্ঠানটির জন্য একটি বড় ধরনের প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত হচ্ছে। মার্কিন বিচার বিভাগ আদানি গ্রুপের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগ খারিজ করে দেওয়ার পর থেকেই এই ধনকুবেরের ভাগ্য ফিরতে শুরু করে। অভিযোগ খারিজের পর গত এক মাসে তার সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলার বৃদ্ধি পেয়েছে। তবে শুরু থেকেই গৌতম আদানি এবং তার প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই জালিয়াতির অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

দেশের সীমান্তবর্তী ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের সম্পৃক্ত করা হয়। এই উদ্যোগ সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে অধিকতর সমন্বিত ও কার্যকর করেছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান জানিয়েছেন, বিজিবির সঙ্গে সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা বিজিবির সঙ্গে সমন্বয়পূর্বক সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন।

মো. আশিকউজ্জামান জানান, বিজিবির সঙ্গে সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা বিজিবির সঙ্গে সমন্বয়পূর্বক সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন।

তিনি বলেন, তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পুশ ইন ঠেকাতে ১১ জেলায়—চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি—উপজেলা/থানা আনসার ও ভিডিপি/টিডিপি সদস্য-সদস্যাদের ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বৃদ্ধি করেছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বৃদ্ধি করেছে সরকার

সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদার সহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন বৃদ্ধি করেছে। তারা এখন থেকে ৩২ হাজার ৫৪০ টাকা মূল বেতন পাবেন।

অর্থ বিভাগ থেকে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এর পূর্বে ৩১ মার্চ অর্থ বিভাগে চিঠি পাঠিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে মতামত জানতে চেয়েছিল।

অর্থ বিভাগ চিঠিতে উল্লেখ করে জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে মন্ত্রী/প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন শর্তসাপেক্ষে ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই বেতনের সাথে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- মূল বেতন নির্ধারিত হয়েছে। তবে কোনো প্রকার বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি প্রযোজ্য হবে। তবে তারা কোনো প্রকার পেনশন, আনুতোষিক এবং ভবিষ্য তহবিলের সুবিধাদি পাবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান উত্তেজনার মধ্যে নিরাপত্তা বৈঠক ডেকেছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


ইরান উত্তেজনার মধ্যে নিরাপত্তা বৈঠক ডেকেছেন নেতানিয়াহু

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তার বিষয় নিয়ে একটি বৈঠক ডেকেছেন। ইসরায়েলি একাধিক গণমাধ্যমের বরাতে এ খবর জানানো হয়েছে যে, স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদনটি অনুযায়ী, এটি হবে একটি ছোট আকারের বৈঠক, যাতে শুধুমাত্র অল্পসংখ্যক গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত থাকবেন। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং পাল্টাপাল্টি হামলার পরিস্থিতির মধ্যে এই বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইরানের আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। সংস্থাটি দাবি করেছে, প্রায় কয়েক মিনিট আগে এই আক্রমণ করা হয়েছে।

আইআরজিসির বক্তব্য অনুযায়ী, ইসরায়েল তিনটি পৃথক এলাকায় রাডার স্থাপনায় হামলার জবাবে এই পাল্টা আঘাত হানা হয়েছে। যদিও এসব হামলার বিষয়ে ইসরায়েল সরকার থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে, সোমবার ভোরে ইসরায়েল মধ্য ও পশ্চিম ইরানে বিমান হামলা চালায়। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বিদ্যমান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, ইসফাহান, কারাজ, তাবরিজ ও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তেহরানের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাজধানীর পশ্চিম দিকে অন্তত একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। হামলার পর ইরান তেহরানের প্রধান ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে এবং পরিস্থিতি এখন নজরদারিতে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনি লড়াইয়ে জিতে শুটিংয়ে ফিরছেন কিম সু-হিউন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


আইনি লড়াইয়ে জিতে শুটিংয়ে ফিরছেন কিম সু-হিউন

প্রায় এক বছরের নানা বিতর্ক ও আইনি লড়াইয়ের পর, জনপ্রিয় অভিনেতা কিম সু-হিউন আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন দক্ষিণ কোরিয়ায়। এটি তার দেশের মাটিতে দীর্ঘদিন পরের প্রথম কাজ হবে। এই খবর ছড়িয়ে পড়ার পর, ভক্ত ও বিনোদন দুনিয়ার সকলের নজর এখন তার স্থগিত হয়ে থাকা অন্যান্য বড় প্রজেক্টগুলোর দিকে।

কোরিয়ান সংবাদমাধ্যম হানকুক ইলবোর বরাত দিয়ে কিম সু-হিউনের এজেন্সি গোল্ডমেডেলিস্ট জানিয়েছে যে, আগামী ১৪ই জুলাই কিম সু-হিউন দক্ষিণ কোরিয়ায় একটি ফিলিপিনো ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করবেন।

এদিকে, প্রয়াত অভিনেত্রী কিম সে-রনের সাথে অতীতের সম্পর্ক নিয়ে গুরুতর কিছু অভিযোগ উঠার পর, কিম সু-হিউন লোকচক্ষুর আড়ালে চলে যান। অভিযোগের মধ্যে ছিল যে, ওই অভিনেত্রীর অপ্রাপ্তবয়স্ক বয়স থেকে তাদের সম্পর্ক ছিল এবং আর্থিক লেনদেন নিয়ে সু-হিউন তাকে চাপ দিয়েছিলেন।

তবে, এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে কিম সু-হিউন এসব দাবিকে পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, তাদের সম্পর্ক প্রাপ্তবয়স্ক হওয়ার পর শুরু হয়েছিল।

নিজের সম্মান রক্ষার্থে, কিম সু-হিউন আইনি পদক্ষেপ নেন এবং ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে একটি ইউটিউব চ্যানেলের প্রধান এবং ওই অভিনেত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানহানির মামলা করেন। সেই সাথে তিনি বিপুল অঙ্কের ক্ষতিপূরণও দাবি করেন।

গত মে মাসে পুলিশ তদন্ত করে প্রমাণ পায় যে, কিম সু-হিউনের বিরুদ্ধে ছড়ানো অডিও রেকর্ড ও চ্যাটিংয়ের বার্তাগুলো এডিট বা কারসাজি করা ছিল। এর পরে মূল অভিযুক্ত ইউটিউবারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

এই বিতর্কের কারণে সু-হিউনের বেশ কিছু ব্র্যান্ড চুক্তি গত এক বছরে বাতিল হয়ে যায়, এবং তার বহুল প্রতীক্ষিত সিরিজ ‘নক-অফ’-এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য আটকে যায়। তবে সত্য সামনে আসার পর, কিম সু-হিউনের এজেন্সি তার কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সাথে, সঠিক তদন্তের জন্য পুলিশ ও বিচার বিভাগকেও ধন্যবাদ জানিয়েছে তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%