০২:১৬ এম
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পর, বিশ্বকাপের প্রথম ম্যাচে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হয়েছে মেক্সিকো। এই ম্যাচের নয় মিনিট পর হুলিয়ান কিনিয়নেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। স্বাগতিক মেক্সিকো সবুজ জার্সি এবং দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে মাঠে নেমেছে।
এরপর বলের দখল, গোলে শট কিংবা আক্রমণে—দক্ষিণ আফ্রিকা স্বাগতিক মেক্সিকোর বিরুদ্ধে কোথাও পারছে না। তবে রনওয়েন উইলিয়ামসের দুর্দান্ত কিপিংয়ের কারণে ব্যবধান ১-০তেই থেমে গেছে। এই ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্বাগতিকরা।
২০১০ সালে আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। সে বারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে দেখা হলো তাদের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয় ৩৯ দিনের এই মহাযজ্ঞ।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
এইবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় ৪০টি বেশি। এটি প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন