ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার


চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার

চুয়াডাঙ্গায় পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্তটি পরিবহন মালিক ও শ্রমিকরা জেলা প্রশাসকের মধ্যস্থতায় গ্রহণ করেছেন। এর আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ ছিল।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ জানিয়েছেন, পরিবহন শ্রমিকদের ওপর ইজিবাইক চালকদের হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধ করার দাবিতে বাস-মিনিবাস ধর্মঘট আহ্বান করা হয়েছিল। শনিবার সকাল থেকে ধর্মঘটটি চলমান ছিল। এই পরিস্থিতিতে দুপুরে জেলা প্রশাসক লুৎফুন নাহারের আহ্বানে সাড়া দিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসক আগামী আট দিনের মধ্যে জেলার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক চলাচলে শৃঙ্খলা আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

আবুল কালাম আজাদ আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক চালকরা যাত্রী পরিবহন করে আসছে। এ বিষয়ে প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার ইজিবাইক চালকরা চুয়াডাঙ্গায় একটি বাসে হামলা চালায় এবং বাসের চালক ও হেলপারকে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়েছিল।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। 

শনিবার (২৯ আগস্ট) সকালে হিলির পাউশগাড়া স্কুল মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে বিএনপিকে খুবই ছোট মনে করার চেষ্টা করেন। মনে করেন, ধাক্কা দিলেই বিএনপি চলে যাবে। অতীতে অনেকে এরকম কথা বলেছেন। কিন্তু যারা বলেছিলেন বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দেবেন না, তারা কিন্তু আজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, এখনও যারা দুঃস্বপ্ন দেখছেন, বিএনপিকে একটু নাড়া দিলেই, ইচ্ছা করলেই জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে, তাদের বলি, বিএনপির শেকড় হচ্ছে জনগণের মাঝে। বিএনপি কখনো দেশ ছেড়ে যায় নাই, বিএনপি আত্মসমর্পণ করার দল না। বিএনপির নেতা শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণ করেন নাই, আপস করেন নাই। জনগণকে একলা ফেলে পালিয়ে যান নাই।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি জনগণের দল, জনগণকে পাশে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার দল বিএনপি। বিএনপি জনগণের পক্ষে কথা বলার দল, গণতন্ত্র রক্ষার দল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল, গণতন্ত্রকে অব্যাহত রাখার দলের নাম বিএনপি।

মন্ত্রী বলেন, যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙানি দেখানোর চেষ্টা করেন, তাদের বলি, গণতন্ত্রের ভাষায় কথা বলুন। দয়া করে জনগণের কাছে আসুন। জনগণ যাদের দায়িত্ব দেবে, তারাই দায়িত্ব পালন করবে। অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না। জনগণ সবাই সজাগ, জনগণ জানে এই জনদুর্ভোগের প্রতিরোধ কীভাবে করতে হয়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর নির্যাতনের অভিযোগ, বুকের দুধের শিশুকে রেখে পালিয়ে বাঁচলেন গৃহবধূ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


স্বামীর নির্যাতনের অভিযোগ, বুকের দুধের শিশুকে রেখে পালিয়ে বাঁচলেন গৃহবধূ

বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগে প্রাণভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এক গৃহবধূ। তবে পালিয়ে আসার সময় মাত্র এক মাস বয়সী বুকের দুধের শিশুকন্যাকে সঙ্গে নিতে পারেননি তিনি। ফলে একদিকে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা, অন্যদিকে শিশুসন্তানকে রেখে আসার বেদনা—দুইয়ের মধ্যে চরম উৎকণ্ঠায় দিন কাটছে ওই মায়ের।

ভুক্তভোগী গৃহবধূ চিনু বাড়ৈর অভিযোগ, প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনে বিভিন্ন সময়ে তিনি স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। সংসারে তাদের দুই সন্তান রয়েছে। সর্বশেষ নির্যাতনের পর নিজের জীবন ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি স্বামীর বাড়ি ছাড়তে বাধ্য হন বলে দাবি করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাসিন্দা চিনু বাড়ৈ প্রায় ১০ বছর আগে একই এলাকার অজিত হালদারের সঙ্গে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্যও চাপ দেওয়া হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চিনু বাড়ৈর দাবি, স্বামীর চাহিদা পূরণ করতে একপর্যায়ে বাবার বাড়ি থেকে দুই লাখ ৫০ হাজার টাকা এনে দেন তিনি। এরপরও বিভিন্ন সময়ে আবারও টাকা আনার জন্য তার ওপর চাপ প্রয়োগ করা হতো।

অভিযোগে তিনি আরও বলেন, প্রায় সাত মাস আগে তার বাবা মারা যান। এরপর বাবার বাড়ি থেকে আর্থিক সহায়তা এনে দিতে না পারায় তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহলের উদ্যোগে একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি বলে দাবি করেন তিনি।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৫ আগস্ট সকালে স্বামীর বাড়িতে তাকে মারধর করা হয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পাশাপাশি চুল কেটে দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

একপর্যায়ে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে নিজের জীবন ও নিরাপত্তার কথা চিন্তা করে বাড়ি থেকে বেরিয়ে আসেন চিনু বাড়ৈ। তবে ওই সময় মাত্র এক মাস বয়সী শিশুকন্যাকে সঙ্গে নেওয়ার সুযোগ হয়নি তার। মায়ের বুকের দুধের বয়সী শিশুকে স্বামীর বাড়িতে রেখে আসায় এখন সন্তানের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিয়ে উদ্বিগ্ন তিনি।

চিনু বাড়ৈ বলেন, “নিজের জীবন বাঁচাতে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে। কিন্তু আমার এক মাসের শিশুকে রেখে আসার কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারছি না। আমি আমার সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

ভুক্তভোগীর দাবি, স্বামীর বাড়িতে থাকা শিশু সন্তানসহ অন্য সন্তানের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন। এ অবস্থায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

এ ঘটনায় স্বামী অজিত হালদারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন চিনু বাড়ৈ।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত অজিত হালদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাঁকা বাড়িতে বাকপ্রতিবন্ধী তরুণীর ‘সর্বনাশ’, যে মাশুল দিলেন খালাতো ভাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


ফাঁকা বাড়িতে বাকপ্রতিবন্ধী তরুণীর ‘সর্বনাশ’, যে মাশুল দিলেন খালাতো ভাই

নড়াইলের কালিয়া উপজেলায় ২০ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে তার খালাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আমির মুন্সীকে (৩৫) উপজেলার রাজাপুর গ্রামের সিদ্দিক মুন্সীর ছেলে।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী তরুণী রাজাপুর গ্রামে তার বড় বোনের বাড়িতে থাকতেন। জীবিকার তাগিদে বড় বোন প্রতিদিন তেরখাদা এলাকায় সেলাইয়ের কাজ করতে যান। এ ছাড়া বোনের একমাত্র সন্তান দিনের বেলায় স্কুলে থাকায় বড় একটা সময় ওই তরুণী বাড়িতে একাই থাকতেন। এ সুযোগে তরুণীর খালাতো ভাই তাকে একাধিকবার ধর্ষণ করেন।

সর্বশেষ গত ২১ আগস্ট সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে আমির মুন্সী আবারও ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় অভিযুক্তের চাচি ঘটনাটি দেখে ফেলেন এবং ভুক্তভোগীর বড় বোনকে বিষয়টি জানান। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বিষয়টি অবগত হন।

এ ঘটনায় শুক্রবার বাকপ্রতিবন্ধী তরুণীর বড় বোন বাদী হয়ে কালিয়া থানায় একটি মামলা করেন। 

ভুক্তভোগীর বড় বোন বলেন, আমার বোন কথা বলতে পারে না বলে এতদিন এই পাশবিক নির্যাতনের কথা কাউকে জানাতে পারেনি। একজন বোন হিসেবে আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন, অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের বন্যায় ভেসে গেল ব্যাংকের সিন্দুক, টাকা চুরির অভিযোগে আটক ২৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


নেপালের বন্যায় ভেসে গেল ব্যাংকের সিন্দুক, টাকা চুরির অভিযোগে আটক ২৯

নেপালের ভয়াবহ বন্যার প্রেক্ষাপটে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি ব্যাংকের সিন্দুক পরে নদীর তীরে পাওয়া যায়। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি সেটি ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে যান। এই ঘটনায় ২৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিন্দুকটি নেপালের রাসুয়া জেলার ভোতেকোশি এলাকার বন্যার পানিতে ভেসে যায়। পরবর্তীতে এটি ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় ত্রিশূলী নদীর নিকট পাওয়া যায়।

ধাদিং পুলিশ জানায়, ১২ সেপ্টেম্বর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা জানতে পারে, স্থানীয় কয়েকজন সিন্দুকটি ভেঙে ভেতরের টাকা নিয়ে গেছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করে।

আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অধিকাংশই গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার এলাকার বাসিন্দা। এছাড়াও ৬ নম্বর ওয়ার্ডের আদমঘাট, সিদ্ধলেক গ্রামীণ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আদমতারসহ চিতওয়ান ও পারসার কয়েকজন বাসিন্দাও আটক হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।

উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পর এ বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বন্যার পর আরেকটি ঘটনার খবরও এসেছে। নারায়ণী নদীর স্রোতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে সোনার দুল নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে ভেসে যাওয়া ওই নারীর মরদেহ থেকে দুজন কানের দুল খুলে নিতে দেখা যায়।

এদিকে, নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর হতাহত এবং নিখোঁজের সংখ্যা বাড়ছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার নতুন করে হিসাব প্রকাশ করেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন।

এর আগে শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪ জন। নতুন হিসাব অনুযায়ী, নিখোঁজ নেপালি নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জনেই রয়েছে।

ভয়াবহ বন্যার পর তিন দিন পেরিয়ে গেলেও দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধানে কাজ করছেন।

সূত্র:

এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%