ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের সতর্ক করল ইসরায়েল


বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

ইসরায়েল বাংলাদেশসহ একাধিক দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করেছে।

 

আসন্ন ধর্মীয় ছুটির মৌসুমের প্রেক্ষাপটে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশের ভ্রমণের বিষয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) এই অঞ্চলের দেশগুলোকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে জরুরি ভ্রমণ নির্দেশনা জারি করেছে।

আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে

 

রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত ওই নির্দেশনায় ইসরায়েলি নাগরিকদের এসব দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইসরায়েলি নিরাপত্তা পরিষদের দাবি, ইরান, হিজবুল্লাহ এবং হামাসের সঙ্গে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুতে হামলার উসকানিমূলক প্রচারণা বৃদ্ধি পেয়েছে। বিশেষভাবে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষিতে আল-কায়েদা ও আইএসের মতো চরমপন্থি সংগঠনগুলো ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ায় এককভাবে (লোন উলফ) হামলা চালানোর জন্য প্ররোচনা দিচ্ছে।

 

আরও পড়ুন: কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছে

নিরাপত্তা পর্যালোচনায় ভৌগোলিক নৈকট্যের কারণে তুরস্ক, আজারবাইজান এবং সংযুক্ত আরব আমিরাতকে ইরানি কার্যক্রমের উচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, জর্ডান, কাতার এবং মিসরকে ‘লেভেল ৪’ বা সর্বোচ্চ ঝুঁকির দেশ হিসেবে চিহ্নিত করে সেখানে যাতায়াত এড়িয়ে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, ইসরায়েলিদের জন্য ইরাক, ইয়েমেন, ইরান, সিরিয়া এবং লেবাননে সফর সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, সোমালিয়া, লিবিয়া এবং আলজেরিয়াকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকাভুক্ত করে নাগরিকদের সেগুলোতে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই।

আরও পড়ুন: সুদানে ড্রোন হামলায় ২ শতাধিক প্রাণহানি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার সময় আটক ৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার সময় আটক ৭

সুন্দরবনের নিষিদ্ধ অঞ্চলে মাছ ধরার অপরাধে সাতজন জেলেকে আটক করেছে স্মার্ট টিমের বনক্ষীরা। সোমবার রাতে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বাদামতলা অভয়ারণ্য খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে মাছ ধরা জালসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।

আটক হওয়া জেলেদের মধ্যে আ. জলিল, জামাল গাজী, মনির গাজী, রিয়াদুল গাজী, মোশারেফ তালুকদার এবং জাকির হাওলাদার অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের সকলের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে অবস্থিত।

শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সুপতি এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বাদামতলা খালে মাছ ধরতে দেখা যায় জেলেদের। যেহেতু বামাদতলা খালটি অভয়ারণ্য ঘোষিত, সেহেতু সেখানে মাছ ধরার কারণে তাদের আটক করা হয়। তবে আটক জেলেরা বন বিভাগ থেকে বৈধ পাস (অনুমতিপত্র) নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। তাদের কাছ থেকে জাল ও অন্যান্য মালামলসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী মন্তব্য করেছেন, বৈধ পাস থাকা সত্ত্বেও অভয়ারণ্যে প্রবেশ এবং মাছ ধরার অপরাধে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, সুন্দরবনের সব ধরনের অপরাধ দমনে বনরক্ষীদের নিয়মিত টহলের পাশাপাশি স্মার্ট টিমের টহলও জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দিনে দুইবার কাজাখস্তানকে হারাল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


এক দিনে দুইবার কাজাখস্তানকে হারাল বাংলাদেশ

একই দিনে কাজাখস্তানের বিরুদ্ধে বাংলাদেশের দুটি অসাধারণ জয় এসেছে। চলমান অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে, মঙ্গলবার সকালে পুরুষ দলের ৪-২ গোলে জয় এবং বিকেলে নারী দলের ৪-০ ব্যবধানে জয় বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

পুরুষ দলের এই জয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুব বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশের সমীকরণ কঠিন হয়ে পড়েছিল, কারণ টুর্নামেন্টে তারা টানা দুই ম্যাচে পরাজিত হয়েছিল। তবে কাজাখস্তানের বিরুদ্ধে এই জয় বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের বিশ্বকাপের আশা আবারও জাগিয়ে তুলেছে।

বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে। একের পর এক আক্রমণের মাধ্যমে কাজাখস্তানকে চাপের মধ্যে রেখেছে দলটি। বাংলাদেশের হয়ে গোল করেছেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী এবং মুন্না ইসলাম।

এর আগে, টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। টানা দুই পরাজয়ে পয়েন্টশূন্য ছিল দলটি। কাজাখস্তানের বিপক্ষে এই জয়ের মাধ্যমে বাংলাদেশ প্রথম পয়েন্ট অর্জন করেছে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের ফলাফল বাংলাদেশের পরবর্তী পর্বে প্রতিপক্ষ এবং অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিয়ম অনুযায়ী, যুব এশিয়া কাপে ষষ্ঠ স্থান অর্জনকারী দলগুলো যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। গত আসরে যুব বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল।

অন্যদিকে, নারী দলও দুর্দান্ত ছন্দে রয়েছে। কাজাখস্তানকে ৪-০ গোলে পরাজিত করে তারা টানা তৃতীয় জয় পেয়েছে। চ্যালেঞ্জার গ্রুপে বাংলাদেশ শীর্ষস্থান দখল করে রেখেছে। শেষ ম্যাচে হংকংয়ের কাছে পরাজিত হলেও, পূর্ববর্তী তিন ম্যাচের জয়ের কারণে দলটির অবস্থানে বড় কোনো প্রভাব পড়বে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগে ১ লাখের বেশি মানুষের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগে ১ লাখের বেশি মানুষের সমর্থন

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে করা অভিযোগে সমর্থন জানিয়েছেন এক লাখেরও বেশি মানুষ। সংশ্লিষ্ট সংগঠনগুলো ইনফান্তিনোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা এবং কিছু বিতর্কিত ঘটনায় ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক নিরপেক্ষতার দায়িত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

এই অভিযোগটি ‘রিবুট ফিফা’ নামের একটি প্রচারণার উদ্যোগে করা হয়েছে। বিশ্বকাপের আগে শুরু হওয়া এই প্রচারণার উদ্দেশ্য ছিল ফিফার পরিচালনা ও শাসনব্যবস্থার বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংগঠনটির ইতিহাসে সবচেয়ে বড় অভিযোগপত্র তৈরি করা।

মঙ্গলবার ফিফার নৈতিকতা কমিটির কাছে নতুন করে অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের সঙ্গে দেওয়া চিঠিতে ‘ফেয়ার স্কয়ার’ নামের একটি অধিকারভিত্তিক সংগঠন কমিটিকে দ্রুত ও স্বচ্ছভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

অভিযোগকারীদের দাবি, ইনফান্তিনোর কর্মকাণ্ডে ফিফা সভাপতির ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার দায়িত্বে ব্যর্থতা এবং দায়িত্বের প্রতি আনুগত্যের ঘাটতির প্রমাণ রয়েছে। অভিযোগের পক্ষে আটটি ঘটনার উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের ঘটনা রয়েছে। ট্রাম্প নিজেই স্বীকার করেছিলেন যে তিনি ফিফাকে ওই লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন। এছাড়া ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প নিয়ে বিতর্ক, ট্রাম্পকে ফিফার শান্তি পুরস্কার দেওয়া এবং মধ্যপ্রাচ্যবিষয়ক ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ ইনফান্তিনোর সম্পৃক্ততার বিষয়ও অভিযোগে স্থান পেয়েছে।

অভিযোগকারীরা আরও বলেছেন, ট্রাম্পের সঙ্গে কাজ করে ‘আমেরিকাকে মহান করার পাশাপাশি পুরো বিশ্বকে মহান’ করার বিষয়ে ইনফান্তিনোর বক্তব্যও তার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

গত বছরের ডিসেম্বরে ইনফান্তিনোর বিরুদ্ধে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছিল, তবে ফিফার নৈতিকতা কমিটি এ বিষয়ে কোনো জবাব দেয়নি বলে অভিযোগ রয়েছে। তবে নতুন অভিযোগটি নরওয়ের ফুটবল ফেডারেশন এবং ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্যের সমর্থন পেয়েছে।

এদিকে ফিফা অভিযোগগুলোকে সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে। ফিফার ভাষ্য, সদস্য ফেডারেশনগুলোর সমর্থন না পাওয়া ব্যক্তিদের অভিযোগ, ইঙ্গিত বা ভুল তথ্যের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো ফল অর্জনের চেষ্টা করা উচিত নয়।

চলমান বিতর্কের মধ্যেই আগামী বছর ফিফা সভাপতির পদে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনো। তার পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে উয়েফাসহ বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার ৪

চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির উদ্দেশ্যে দীর্ঘকাল ধরে সক্রিয় একটি অনলাইন প্রতারক চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড এবং নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়। এই প্রতারক চক্রটি ফেসবুক থেকে বিভিন্ন ভিডিও ও ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে ফেক ফেসবুক পেইজ এবং ফেক হোয়াটসঅ্যাপ আইডি তৈরি করতো। এরপর তারা এসব পেইজে ইলিশ মাছ, ফার্নিচার, কলম, জুতা, বেবি টয়, অনলাইন জব ইত্যাদি পণ্য বিক্রির জন্য ভিডিও, শর্ট রিল এবং ফেক কমেন্টস তৈরি করে লোভনীয় অফার ও আকর্ষণীয় বিজ্ঞাপন পোস্টের মাধ্যমে জনসাধারণের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দিতো।

ক্রেতাদের সাথে যোগাযোগের জন্য তারা অন্যজনের নামে নিবন্ধিত সিম ব্যবহার করতো এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি অডিও কলে নাহিদ, জাবেদ, সনি মিয়া, হাজী আঃ কাদের, সাকিব ইত্যাদি ভুয়া নামে নিজেদের প্রকৃত ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতো। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করে তুলতে তারা ভুয়া ঠিকানা, ভুয়া জাতীয় পরিচয়পত্র এবং ভুয়া ট্রেড লাইসেন্স দেখিয়ে নকল ভাউচার তৈরি করতো। অথচ গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ করার পর মালামাল সরবরাহ না করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল।

মামলা দুটির সূত্র ধরে চাঁদপুর জেলা পুলিশের এলআইসি শাখা ও ডিবি তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করে নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারিত্বের সাথে তদন্তাধীন রয়েছে। অনলাইনে প্রতারণা রোধে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%