ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের


শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : পেশির ইনজুরির কারণে নামিবিয়া সফরে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটার জেসন স্মিথ। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে স্মিথের ছিটকে যাবার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। 

সিএসএ জানয়, পেশির ইনজুরির কারণে আসন্ন ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না স্মিথ। তাকে কিছুদিন বিশ্রাামে থাকতে হবে। স্মিথের বদলি হিসেবে কাউকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

দলে থাকা অন্যান্য ব্যাটাররা হলেন- টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, লুহান ড্রি প্রিটোরিয়াস, কনর এস্টারহুইজেন এবং দুই ভাই- জর্ডান হারমান ও রুবেন হারমান। 

আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নেভানো হচ্ছে না কেন? যা জানা গেল

নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে আছেন ১১টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলা স্মিথ। ওয়ানডেতে স্মিথের খেলার বিষয়ে সিদ্ধান্ত নিবে দক্ষিণ আফ্রিকা মেডিকেল টিম। ত্রিদেশীয় সিরিজ শেষে নামিবিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

নামিবিয়া সফরের জন্য দলে উপরের সারির বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আগামী ২৮ আগস্ট থেকে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। স্বাগতিক নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার সাথে থাকছে জিম্বাবুয়ে। প্রথম দিনই মাঠে নামবে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা। 

আরও পড়ুন: শেষ দিনে অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে দ. আফ্রিকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা

বরগুনা, ২৫ আগস্ট ২০২৬ : জেলায় আজ প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ এস এম কাসেম।

ফারুক আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠাঅনে সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন, জেলায় পরিবেশ অধিদপ্তরের বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, সুভাশীষ ভট্টাচার্য, চিত্তরঞ্জন শীল, মুশফিক আরিফ, ঝর্না আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

এ পরামর্শ সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক সহ ৫০ জন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে সিআরএ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


কুড়িগ্রামে সিআরএ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক কর্মশালা

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে সিআরএ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে যাত্রাপুর ইউনিয়ন পরিষদে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত জনগণের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালাটির আয়োজন করে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি।

কর্মশালায় স্থানীয় পর্যায়ে বিদ্যমান দুর্যোগ ঝুঁকি, ঝুঁকিপূর্ণ জনগণ ও এলাকার সমস্যা চিহ্নিতকরণ নিয়ে আলোচনা হয়। এছাড়াও, এসব ঝুঁকি মোকাবিলায় গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুর গফুর, ইউপি সদস্য রহিম উদ্দিন হায়দার রিপন, মাহাবুব রহমান, শিক্ষক লুৎফর এবং ব্র্যাকের আঞ্চলিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক রেদওয়ানুজ্জামান চৌধুরী প্রমুখ।

সভায় অংশগ্রহণকারী ইউনিয়ন পর্যায়ে সিআরএ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় বাস্তবতা ও জনগণের অগ্রাধিকার বিবেচনায় নিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

আমরা বিএনপি পরিবার- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান।

তিনি জানান, শহীদ জোবায়েরের বোন জেসমিন আকতার ব্রেন টিউমারে (ব্রেইন স্টেম গ্লাইয়োমা) আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান জানা মাত্র তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিউরোসায়েন্স হাসপাতালে যান।

প্রতিনিধি দলটি শহীদ জোবায়েরের বাবা-মার সঙ্গে কথা বলেন এবং জেসমিন আক্তারের চিকিৎসায় সর্বাত্মক সহায়তায় পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ পরিবারের সদস্য গোলাম রহমান, রবিউল আওয়াল, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, শহীদ জোবায়ের চব্বিশের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন। তার একমাত্র বোন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌথসভা ডেকেছে বিএনপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


যৌথসভা ডেকেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবগণ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহবায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সব নেতাদের যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%