ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার


চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলায় ফাহিমা আক্তার রিফা (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের দাবি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

শনিবার (২০ জুন) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তফদার বাড়ির মো. সালাউদ্দীনের মেয়ে ফাহিমা আক্তার রিফার সঙ্গে একই ইউনিয়নের প্রসাদপুর গ্রামের আমজাদ বেপারী বাড়ির মৃত কবির হোসেনের ছেলে সৌদি প্রবাসী ফয়সাল আহমেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। শুক্রবার রাতে শ্বশুরবাড়ির নিজ কক্ষে রিফাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।  

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। ঘটনার কয়েক ঘণ্টা আগে ফয়সাল শ্বশুর বাড়রি লোকজনকে রিফাকে দ্রুত নিয়ে যেতে বলে। পরে মেয়ের সঙ্গে তারা কথা বললে সে আতঙ্কিত ছিল। কিছুক্ষণ পর সেখানে গিয়ে দেখে তাদের মেয়ে আর বেঁচে নেই।

নিহতের দেবর আকাশ জানান, ঘটনার সময় সৌদি প্রবাসী ভাই ফয়সালের ফোন পেয়ে তিনি রিফার কক্ষের সামনে যান। সেখানে গিয়ে ঘরের উভয় দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূ আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

vপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে: ড. খন্দকার মারুফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


vপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে: ড. খন্দকার মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের ফলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। মালয়েশিয়া ও চীন আমাদের পরীক্ষিত বন্ধু এবং বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার।

প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের এটিই তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর। কুটনৈতিকভাবে এই সফর খুবই গুরুত্বপূর্ণ। এই সফরের ফলে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে এবং চীন ও মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শনিবার (২০ জুন) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রা.বি হাইস্কুল মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ইলিয়টগঞ্জ হাইস্কুল আল আকসা জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ দ্রুতই ঘুরে দাঁড়াবে। তিনি ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তুপ থেকে দেশকে দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনিভাবে 'তলাবিহীন ঝুড়ি'র দেশকে ব্যাপক উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়েছেন এবং দেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র সুসংহত এবং সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছেন।

তাদের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর পিতা-মাতার আদর্শে অনুপ্রাণিত হয়ে একইভাবে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সক্ষম হবেন।

ড. খন্দকার মারুফ বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি,বর্তমান ও আগামীর রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অতীব গুরুত্বপূর্ণ। তাঁর কোনো বিকল্প নেই এবং তাঁর হাত ধরেই দেশ উন্নত ও সমৃদ্ধ হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই জনগণের স্বপ্ন পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, দেশের স্বার্থরক্ষায় বিএনপি সরকার সর্বদাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে। বিএনপি যখনই ক্ষমতায় থাকে, সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় ও সংস্কৃতির আচার অনুষ্ঠান নির্বিঘ্নে নিরাপদে পালন করতে পারে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ধর্মীয় নেতা এবং প্রখ্যাত আলেম ওলামাদের আয়নাঘরে বন্দি রেখে অমানুষিক নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলায় তাদের কারান্তরীণ রাখা হয়েছে এবং পবিত্র কুরআন তাফসির মাহফিল অনুষ্ঠান করতে দেয়া হয়নি। তারা সকল ক্ষেত্রে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিলো।

দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জাতীয়তাবাদী আদর্শের পতাকাতলে শামিল হতে সকলের প্রতি ড.খন্দকার মারুফ উদাত্ত আহবান জানান।

ইলিয়টগঞ্জ হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা.মো.মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, যূগ্ম আহবায়ক এনামুল হক সফর তালুকদার, দাউদকান্দি উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ, চেয়ারম্যান আনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস.এম মিজান পাপ্পু, দাউদকান্দি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহিউদ্দিন সরকার ও সাবেক সভাপতি জি.এস কামরুজ্জামান ফকির, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল বাসেদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

শনিবার (২০ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামার স্বাক্ষরে পৃথক দুটি নোটিশ দেওয়া হয়েছে।

মীর মোহাম্মদ শোয়াইব বরাবর দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৮ জুন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি বরাবর উত্থাপিত হয়েছে।

অভিযোগের তদন্ত ও তদপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে সেদিনই কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠিত হয়।

অভিযোগটি বর্তমানে তদন্তাধীন।

এ অবস্থায়, চট্টগ্রাম মহানগর, এনসিপির প্যাডে প্রেস রিলিজের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের পূর্বে সরাসরি পক্ষাবলম্বন করা হয়েছে।

উপর্যুক্ত ঘটনা দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থি বলে মনে করা হয়েছে।

সুতরাং, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দপ্তর মারফত লিখিত ব্যাখ্যা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।

অপরদিকে, আরিফ মুঈনুদ্দিন বরাবর নোটিশে উল্লেখ রয়েছে, গত ১৮ জুন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি বরাবর উত্থাপিত হয়েছে।

অভিযোগের তদন্ত ও তদপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে সেদিনই কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠিত হয়েছে।

অভিযোগটি এখনো তদন্তাধীন।

এমতাবস্থায়, চট্টগ্রাম মহানগর, এনসিপির প্যাডে প্রেস রিলিজের মাধ্যমে এবং ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের পূর্বে সরাসরি পক্ষাবলম্বন করেছেন।

এ ছাড়া, ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় অভিযোগকারীকে অত্যন্ত হীন ভাষায় আক্রমণ করা হয়েছে।

উপর্যুক্ত ঘটনা দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থি।

এমতাবস্থায়, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দপ্তর মারফত লিখিত ব্যাখ্যা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের প্রতি নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের প্রতি নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যকে তার নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ শনিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক যখন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন, তখন তিনি এই আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বৈঠকের সময়, পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। এ সময়, ব্রিটিশ হাইকমিশনার ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান।

দুই পক্ষ বাংলাদেশ এবং যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, দৃঢ় জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং প্রাণবন্ত ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের অবদানের ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এই প্রবাসী সম্প্রদায় দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করে চলেছে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, অভিবাসন এবং দক্ষতা উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ক্রমবর্ধমান গতি নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

শনিবার (২০ জুন) সকাল ৬টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও, বিকেল ৩টায় তা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। তবে এই মুহূর্তে বন্যার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, উজানের ঢলে শনিবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পরে পানি কিছুটা কমে সকাল ৯টা থেকে দুপুর ১২টায় ১৩ সেন্টিমিটার এবং বেলা ৩টায় ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ওই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। সেখানে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

এদিকে, তিস্তার পানি বৃদ্ধির ফলে বন্যার আশঙ্কায় রয়েছে তিস্তাপাড়ের নিমঞ্চলের মানুষ।

জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, "পানি বৃদ্ধি পেয়ে তিস্তাপাড়ের নিম্নাঞ্চল গ্রামে পানি বেড়ে যাচ্ছে। তবে এখনো চরাঞ্চলের বাড়িঘরে পানি ওঠেনি। যে কোনো সময় পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যার আশঙ্কায় রয়েছে মানুষ।"

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী গণমাধ্যমকে বলেন, "উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ শনিবার সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও, বেলা ৩টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হলেও, এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%