ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় নরসিংদীতে আনন্দ-উচ্ছ্বাস


ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় নরসিংদীতে আনন্দ-উচ্ছ্বাস

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রীসভায় স্থান পাওয়ার খবরে নরসিংদীজুড়ে আনন্দ উচ্ছ্বাসের বাতাবরণ বিরাজ করছে।

শুক্রবার (২১ আগস্ট) তার শপথ গ্রহণের খবর প্রকাশিত হলে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুন: জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ করার অভিযোগ

এলাকাবাসীর অভিমত, ড. আবদুল মঈন খান হলেন একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিক। তার পূর্বের কার্যকালেও তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে পলাশ তথা নরসিংদীর ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা-প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছিল। নতুন সরকারের মন্ত্রিসভায় তার পুনরায় যোগদানের ফলে এই অঞ্চলসহ দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়বে।

পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল এর মন্তব্য, ‘ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়াতে পলাশবাসীর আশার প্রতিফলন ঘটেছে। তার মতো একজন দক্ষ, সৎ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষের হাতে এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিরাপদ। তার হাত ধরেই দেশের সার্বিক অবকাঠামো উন্নয়ন সম্ভব।’

ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা বলেন, ‘মঈন খানের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন হয়ে তিনবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।’

নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা বলেন, ‘মঈন খান স্যার মন্ত্রী হওয়ার খবর নরসিংদীবাসীর জন্য নিঃসন্দেহে একটি আনন্দের খবর। সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ রাখেন এবং তিনি সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন।’

আরও পড়ুন: কক্সবাজারে দামী ফ্ল্যাটে ৩ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেড়িবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


বেড়িবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৭/৯ পোল্ডারের চাকলা খেয়াঘাটের উত্তর পার্শ্বে কপোতাক্ষ নদীর বন্যা নিয়ন্ত্রক ওয়াপদা ভেড়ীবাঁধ কেটে পাইপ বসিয়ে লোনা পানি ওঠানোর ফলে ফসল নষ্টের প্রতিকার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১ টায় ওয়াপদা বেড়ী বাঁধের উপর এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী এলাকাবাসী।

মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম ঢালী, নুরমান সরদার, আশিকুল আলম, আমিরুল গাজী, ইমান আলী গাজী ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ সানা। বক্তাগণ বলেন, প্রতাপনগর ইউনিয়নের চাকলা তেলিখালী গ্রামটি আশাশুনি উপজেলার সর্ব দক্ষিণে কপোতাক্ষ নদ ভাঙ্গনের প্রবণ এলাকায় অবস্থিত। বিগত সিডর, আইলা ও আম্পানের মতো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে কপোতাক্ষ নদ ভাঙ্গনের ফলে প্লাবিত হয়ে জোয়ার-ভাটায় ২/৩টি খালের সৃষ্টি হয়। সরকারি ভাবে ২ বছর পর ওয়াপদা বাঁধ সংস্কার ও সৃষ্ট খাল বাঁধবন্ধি করা হয়। সরকারি ওয়াপদার বাঁধের মধ্যে লবণ পানির ঘের বন্ধ রাখার নীতিমালা ঘোষণা করা হয়েছে।

বক্তাগণ বলেন, সরকারি নীতিমালা উপেক্ষা করে সুভদ্রাকাটি গ্রামের সাবেক মেম্বার আসলাম হোসেন গাজী দীর্ঘ ২০ বছর ধরে ওয়াপদা বাঁধের মধ্যে অবৈধভাবে লবণ পানি ঢুকিয়ে মৎস্য ঘের করে আসছেন। পাশের ২৫০/৩০০ বিঘা জমিতে প্রতি বছর দুটি ধানের ফসল চাষ হয়ে থাকে। এখানে কোনো লবণ পানির ব্যবহার না থাকলেও সকলের মতামত উপেক্ষা করে অবৈধভাবে বন্যা নিয়ন্ত্রণ ওয়াপদা বেড়ী বাঁধ কেটে পাইপ বসিয়ে তার দখলীয় ৩০/৩৫ বিঘা জমিতে লোনা পানি উঠানোর কাজ চলছে। কোন প্রকার আউটড্রেন না থাকায় লবন পানিতে শতশত বিঘা জমির উৎপাদিত সোনালী ফসল নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে বহু ক্ষেতের আমন ধান লবণাক্ততায় হলদে-লালসে হয়ে মরতে বসেছে। বক্তাগণ আক্ষেপ করে বলেন, গত ৫ আগস্ট সকালে আসলাম হোসেন ও তার ভাই এরশাদ আলী গাজী সহযোগী আরও ১০/১২ জনকে নিয়ে বন্যা নিয়ন্ত্রণ ওয়াপদার ভেঁড়িবাধ কেটে পাইপ বসায়। সংবাদ পেয়ে ১নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুর রউফ সাহেব ঘটনাস্থলে গিয়ে নীতিমালা বহির্ভূতভাবে ওয়াপদা রাস্তা কাটা ও পাইপ বসানোর ব্যাপারে জিজ্ঞাসা করলে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তারা ইউপি সদস্যের গায়ে ধাক্কাধাক্কি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেয়। এই ঘটনাকে রঙ মাখিয়ে উল্টো মেম্বারসহ কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ দায়েরের অভিযোগ পাওয়া গেছে। এলাকার সচেতন মহল এই ষড়যন্ত্রের নিন্দা জানিয়েছে এবং প্রতিকার কামনা করছেন। ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানতে পেরে তাৎক্ষণিক উর্ধ্বতন মহলকে অবহিত করেন। এলাকাবাসী ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ ও চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে এমপি হাফেজ রবিউল বাশারের সুপারিশসহ ব্যবস্থা গ্রহণের দাবীতে ইউএনও, ওয়াপদা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক মহোদয়ের কাছে গণ পিটিশন করেছেন বলে বক্তাগণ জানান।

তারা আরও জানান, উক্ত আসলাম বেড়ী বাঁধের ৮/১০ হাত চওড়া করে মাটি কেটে ১০ হাত গভীর করে মাটি কাটার কাজ করছেন এবং পাইপ বসাচ্ছেন। একইভাবে এনজিও উত্তরণ কর্তৃক ওয়াপদার বাইরে বসবাসকারী ১৬০ ঘর অধিবাসীদের রক্ষার্থে যে বিশাল প্রোটেকশন বাঁধ ও বনায়ন করা হয়েছে, সেই বাঁধ কেটেও পাইপ বসিয়ে লোনা পানি ঢোকানো হচ্ছে। ফলে চাকলা তেলিখালী মৌজার প্রান্তিক কৃষকদের মাথায় হাত উঠেছে। ওয়াপদা কেটে পানি ঢোকানোর ফলে বাঁধের কিছু অংশ অবশ্যই বসে গেছে। পাইপ বসানোর কারণে পুনরায় যদি এলাকায় লবণ পানিতে প্লাবিত হয় তা হবে উদ্বেগজনক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


আগামীকাল যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার (২২ আগস্ট) ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম মো. জসিম উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরী রক্ষণাবেক্ষণ, গাছপালা কেটে লাইন পরিষ্কার করার জন্য (রাইট অবওয়ে) কাজের জন্য মতলব দক্ষিণ উপকেন্দ্রের ২বি ফিডার - ধনারপাড়, পৈলপাড়া, দগরপুর, চর লক্ষীপুর, উত্তর বাইশপুর, বাবুরপাড়া, দশপাড়া, উত্তর নলুয়া, নলুয়া চৌরাস্তা, শিলমন্দি, ঢাকিরগাঁও, নবকলস(আংশিক), আইসিডিডিআরবি হসপিটাল এবং মমতা কোল্ড স্টোরেজ এলাকায় শনিবার (২২ আগস্ট) সকাল ০৯ ঘটিকা হইতে বিকেল ০৩ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব দক্ষিণ জোনাল অফিস কর্তৃপক্ষ। ডিজিএম মো. জসিম উদ্দিন প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তালতলা খেয়াঘাট নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এই অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ৮৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (ছেচল্লিশ হাজার দুইশত) টাকা বলে ধরা হয়েছে।

অপরদিকে, ২১ আগস্ট শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গরুরা মিস্ত্রীপাড়া নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ ছয় হাজার ছয়শত) টাকা। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ বাহান্ন হাজার আটশত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারী জলঢাকায় ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘দলীয় করনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নীলফামারী রিপোর্টার রায়হান আলী

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


নীলফামারী জলঢাকায় ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘দলীয় করনের অভিযোগ

নীলফামারীর জলঢাকা উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রমের জন্য পৌরসভাসহ ইউনিয়ন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ফলাফল প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপি এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ‘প্রেসক্রিপশন’ অনুযায়ী, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে—এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্ট প্রার্থী ও স্থানীয় সচেতন মহল।

শুক্রবার ২১ আগস্ট ২০২৬ এ পর্যন্ত পাওয়া তথ্যে ফ্যামিলি কার্ডের ইউনিয়ন সুপারভাইজার হিসেবে যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন: জলঢাকা পৌরসভায় আবু সাঈদ সাকিল, যাকে জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে; খুটামারা ইউনিয়নে ইমতিয়াজ চৌধুরী সুমন, যাকে ইউনিয়ন ছাত্রদল নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে; শিমুলবাড়ী ইউনিয়নে আছমা আক্তার, যিনি ইউনিয়ন যুবদল সভাপতি রবিউল ইসলাম জনির স্ত্রী বলে দাবি করা হয়েছে; গোলনা ইউনিয়নে হাবিবুর রহমান, যাকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে; শৌলমারী ইউনিয়ন রাশেদুজ্জামান বিএনপি নেতা মহসিন আলীর ছেলে হিসেবে উল্লেখ করা হয়েছে; গোলমুন্ডা ইউনিয়নে ফজলুল হক, যাকে বিএনপির কৃষক দলের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং খুটামারা ইউনিয়নে রোকনুজ্জামান বাবু, যাকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে যে, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপির নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটি উপজেলা বিএনপি এবং ইউনিয়ন পর্যায়ের নেতাদের সুপারিশকে গুরুত্ব দিয়ে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের তালিকা প্রস্তুত করেছে। তবে এসব অভিযোগের সত্যতা এবং নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ছিল কি না, তা দেখলে বোঝা যাচ্ছে সত্যতা কতটুকু।

এদিকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারি স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণ নির্বাচন কমিটির সদস্য সচিব কামরুজ্জামানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বেশ কয়েকজন প্রার্থী। তাদের অভিযোগ, নিয়োগ যদি আগে থেকেই নির্দিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে, তাহলে সাধারণ প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ ও ভাইভা নেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন থেকে যায়। ভাইভায় অংশ নেওয়া কয়েকজন প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দায়িত্ব পালনের জন্য যদি রাজনৈতিক পরিচয়ই যোগ্যতার প্রধান মাপকাঠি হয়ে দাঁড়ায়, তাহলে মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ভাইভা নেওয়ার অর্থ কী? তাদের দাবি, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া হলে সাধারণ প্রার্থীদেরও নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ সৃষ্টি হতো।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের বাছাইয়ে যদি কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতের অভিযোগ ওঠে, তাহলে পুরো কার্যক্রমের নিরপেক্ষতা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। কারণ, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে সাধারণ মানুষের পরিবার, আয়-ব্যয় ও আর্থসামাজিক অবস্থার মতো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। তাদের মতে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব হলো দল-মত নির্বিশেষে যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে কাজ করা। নিয়োগ প্রক্রিয়ায় যদি কোনো রাজনৈতিক সুপারিশ বা প্রভাবের সুযোগ থাকে, তবে তা শুধু প্রার্থীদের মধ্যে হতাশা তৈরি করবে না, বরং সরকারি কর্মসূচির প্রতি সাধারণ মানুষের আস্থাতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অভিযোগকারীরা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকাশিত ফলাফল, ভাইভায় প্রাপ্ত নম্বর, যোগ্যতার মানদণ্ড এবং নির্বাচনের ভিত্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে প্রয়োজন হলে পুনর্মূল্যায়নেরও দাবি জানান। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামানের বক্তব্য জানা সম্ভব হলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%