ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

তৃতীয় হয়েও নকআউট নিশ্চিত করল যে ৮ দল


তৃতীয় হয়েও নকআউট নিশ্চিত করল যে ৮ দল

এবারই প্রথম ৪৮ দলের নতুন ফরম্যাটে আয়োজিত হচ্ছে ফিফা বিশ্বকাপ, আর এতে বদলে গেছে নকআউট পর্বের পরিচিত সমীকরণ। গ্রুপ পর্বের লড়াই শেষে ফুটবলপ্রেমীরা দেখছেন এক নতুন রোমাঞ্চ; যেখানে গ্রুপে তৃতীয় হলেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়নি বেশ কিছু দলকে। আগের মতো কেবল প্রতিটি গ্রুপের শীর্ষ দুইটি দল নয়, বরং এবার ১২টি গ্রুপের সেরা আটটি তৃতীয় স্থানের অধিকারী দলও নাটকীয়ভাবে জায়গা করে নিয়েছে রাউন্ড অব ৩২-এ। গোল ব্যবধান, অন্য গ্রুপের ফলাফল ও টাইব্রেকারের চুলচেরা হিসাব মিলিয়ে শেষ পর্যন্ত খাদের কিনারা থেকে নকআউটের টিকেট কেটেছে তারা।

তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে ভাগ্য খুলেছে বসনিয়া ও হার্জেগোভিনা, প্যারাগুয়ে, সুইডেন, ইকুয়েডর, ঘানা, সেনেগাল, আলজেরিয়া এবং ডিআর কঙ্গো। তবে তৃতীয় স্থান পেয়েও কপাল পুড়েছে ইরান, দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও উরুগুয়ের। গোল ব্যবধান ও অন্যান্য টাইব্রেকারে পিছিয়ে থাকায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে এই চার দলকে।

ভাগ্যক্রমে টিকে যাওয়া এই আট দলের জন্য নকআউটের শুরুতেই অপেক্ষা করছে কঠিন সব পরীক্ষা। রাউন্ড অব ৩২-এর সূচি অনুযায়ী, বসনিয়া ও হার্জেগোভিনা মুখোমুখি হবে শক্তিশালী যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে লড়তে হবে জার্মানির বিপক্ষে, সুইডেনের সামনে দাঁড়িয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মতো একটি শক্তিশালী দল, আর ইকুয়েডর লড়বে মেক্সিকোর সঙ্গে। অন্যদিকে ঘানার প্রতিপক্ষ কলম্বিয়া, সেনেগাল খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে, আলজেরিয়ার সামনে সুইজারল্যান্ড এবং ডিআর কঙ্গোকে মাঠে নামতে হবে পরাশক্তি ইংল্যান্ডের বিপক্ষে।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড

আজ রোববার (২৮ জুন) রাতেই সহ-স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সিঙ্গেল লেগের এই নকআউট পর্ব। এই পর্বের ১৬টি বিজয়ী দল সরাসরি চলে যাবে রাউন্ড অব সিক্সটিনে, আর পরাজিতদের প্যাক করতে হবে দেশের বিমান।

এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের শেষ ৩২-এর সম্পূর্ণ লাইনআপঃ

কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল বনাম জাপান, জার্মানি বনাম প্যারাগুয়ে, নেদারল্যান্ডস বনাম মরক্কো, আইভরি কোস্ট বনাম নরওয়ে, ফ্রান্স বনাম সুইডেন, মেক্সিকো বনাম ইকুয়েডর, ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো, বেলজিয়াম বনাম সেনেগাল, যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, স্পেন বনাম অস্ট্রিয়া, পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া, অস্ট্রেলিয়া বনাম মিশর, আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে এবং কলম্বিয়া বনাম ঘানা।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি হামলা নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান বাহরাইনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


ইরানি হামলা নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান বাহরাইনের

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরান বাহরাইনে মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

এ ঘটনায় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তারা দাবী জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের।

রোববার (২৮ জুন) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘সর্বশেষ এই হামলা প্রমাণ করে যে ইরানের কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বাহরাইনের সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার বিরুদ্ধে ইচ্ছাকৃত ও ধারাবাহিক হামলার অংশ।’

মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেছে, ২০২৬ সালের ২৮১৭ নম্বর প্রস্তাবের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, চলমান আগ্রাসনের অবসান ঘটাতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

এছাড়া বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের অব্যাহত অবজ্ঞার জবাবে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় মুহাররাক এলাকায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। মন্ত্রণালয় আরও জানাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার কয়েক ঘণ্টার মাথায়, যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা করেছে। সপ্তাহ দুয়েক আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারকে সইয়ের পর, এটি দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সবচেয়ে বড় ঘটনা।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এক বিবৃতিতে তারা জানায়, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। আইআরজিসির দাবি, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরের অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় আটটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে নোয়াখালীতে বৃক্ষের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে নোয়াখালীতে বৃক্ষের চারা বিতরণ

নতুন প্রজন্মের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে বসুন্ধরা টিস্যু এবং বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে নোয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জুন) নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করা এবং সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক এবং বিদ্যালয়ের শিক্ষকেরা। আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার সভাপতি নাজিব আহমেদ নাবিল, সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন সায়েম, সহ-সভাপতি লাবিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পিয়াল, সাংগঠনিক সম্পাদক আফিফা সুলতানা, দপ্তর সম্পাদক ইসতিহা শবনম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অর্পিতা রানী মজুমদার, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক হুমায়রা আফরোজসহ শুভসংঘের সদস্যরা।

কর্মসূচির শুরুতে পরিবেশ সংরক্ষণে বৃক্ষের অপরিহার্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, ‌‘বর্তমানে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, বনভূমি উজাড় এবং পরিবেশ দূষণ বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ যেমন আমাদের অক্সিজেন দেয়, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত বছরে অন্তত একটি হলেও গাছ রোপণ করা এবং সেটির সঠিক পরিচর্যা নিশ্চিত করা।’

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বসুন্ধরা টিস্যু এবং বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে গাছের চারা হাতে কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন। তারা নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের খালি স্থানগুলোতে চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন। পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার সভাপতি নাজিব আহমেদ নাবিল বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগকালীন সহায়তা এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।’

বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন সায়েম বলেন, ‘ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করাচির সন্ত্রাসী হামলায় তিন রেঞ্জার্স সদস্যের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


করাচির সন্ত্রাসী হামলায় তিন রেঞ্জার্স সদস্যের মৃত্যু

ঢাকা, ২৮ জুন, ২০২৬ : পাকিস্তানের করাচিতে সন্ত্রাসী হামলার ফলে নিহত হয়েছেন তিনজন রেঞ্জার্স সদস্য।

শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া বিস্ফোরণ ও তীব্র গোলাগুলির এ ঘটনা সম্পর্কে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

রোববার পাকিস্তান সশস্ত্র বাহিনীর একটি বিবৃতিতে জানানো হয়েছে, বন্দরনগরী করাচির একটি রেঞ্জার্স ক্যাম্পে চালানো এ ‘কাপুরুষোচিত’ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার দায়ী।

বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা ক্যাম্পের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করে। যাহোক, রেঞ্জার্স সদস্যদের সতর্কতা এবং দৃঢ় প্রতিরোধের কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। এতে তিন হামলাকারী নিহত এবং একজন আহত হন।

সেনাবাহিনী জানায়, হামলায় তিনজন রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।

জামাত-উল-আহরারকে প্রায়ই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সাথে সম্পর্কিত একটি জঙ্গিগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে, যার অনেকগুলোর দায় টিটিপি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলো স্বীকার করেছে।

২০২১ সালে আফগান তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে আফগানিস্তান জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ বারবার অস্বীকার করেছে।

পাকিস্তান সশস্ত্র বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিদেশি পৃষ্ঠপোষকতা ও সমর্থনপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূলের জন্য অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শনিবার রাতে করাচিতে অনুষ্ঠানের প্রতিবেদনের সময় এএফপির সাংবাদিকরা ভারী গোলাগুলির শব্দ শুনতে পান। এই সময় নিরাপত্তা বাহিনী সিন্ধু প্রদেশের রাজধানী করাচির মোসামিয়াত চৌরঙ্গি এলাকার আশপাশের সড়কগুলো ঘিরে ফেলে।

গোলাবারুদে সজ্জিত আধাসামরিক বাহিনী সদস্যদের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায়। তাদের মধ্যে কেউ কেউ পিকআপ ট্রাকে করে টহল দিচ্ছেন।

সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরের কচুয়ায় মিলছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


চাঁদপুরের কচুয়ায় মিলছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা

চাঁদপুরের কচুয়ায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। এই সেবাটি বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের অর্থায়নে এবং প্রবাসী মো. কামরুজ্জামান মজুমদারের সহযোগিতায় উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার মাঝিগাছা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।

বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

তিনি বলেন, প্রবাসী ভাইদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দুর্যোগ ও জরুরি মুহূর্তে এই অ্যাম্বুলেন্স সার্ভিস এলাকায় মানুষের চিকিৎসা সেবার প্রাপ্তিতে বড় ভূমিকা রাখবে।

এটা উল্লেখযোগ্য যে, এলাকার অসহায় রোগীদের জরুরি প্রয়োজনে এই অ্যাম্বুলেন্স সার্ভিস ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে।

অনুষ্ঠানে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সম্পাদক মাসুদ এলাহি সুভাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী, ওসি মো. আজিজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%