ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাগেরহাট, ৫ জুলাই ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাগেরহাট সফরের সময় জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমান (জিয়া) সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

গতকাল শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের ফলতিতা এলাকায় এই সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময়, প্রতিমন্ত্রী জাতীয় দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের খেলোয়াড় জীবনের সাফল্যের প্রশংসা করেন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার ক্রীড়া উন্নয়ন এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

এ সময় আরও উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল, সাংগঠনিক সম্পাদক নোমান আল- মেহেদী, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক আহ্বায়ক ফকির শহীদুল আলম সহ বিএনপির নেতা কর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি ইরানের কাছে ‘পারমাণবিক অস্ত্রের’ মতো শক্তিশালী: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:০১ পি.এম


হরমুজ প্রণালি ইরানের কাছে ‘পারমাণবিক অস্ত্রের’ মতো শক্তিশালী: মেদভেদেভ

রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ ও প্রভাব দেশটিকে ‘পারমাণবিক অস্ত্রের’ সমতুল্য ক্ষমতা প্রদান করে। তিনি উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ জলপথটির মাধ্যমে জাহাজ চলাচল সীমিত করার ক্ষমতা তেহরানের জন্য একটি বিশাল কৌশলগত বড় অস্ত্র হয়ে দাঁড়ায়।

সম্প্রতি ইরান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মেদভেদেভ এই উল্লেখ করেছেন।

মেদভেদেভ আরও সতর্ক করে দেন যে, মধ্যপ্রাচ্যে যদি বৃহত্তর সংঘাত তৈরি হয়, তবে ইরান বাব এল-মানদেব প্রণালী দিয়েও নৌচলাচল বন্ধ করে দিতে পারে। এর ফলে বিশ্বজুড়ে তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। তিনি যোগ করেন, ‘আমি আশা করি পরিস্থিতি এতটা খারাপ হবে না, তবে এই অঞ্চলের সংঘাতকামী সব দেশেরই ইরানের এই ক্ষমতার কথা মনে রাখা উচিত।’

ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন হামলার প্রতি তীব্র সমালোচনা করে মেদভেদেভ একে ‘সম্পূর্ণ বিনা উস্কানিতে হামলা’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে তেহরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি ছিল না। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে প্রায় তিন সপ্তাহব্যাপী তীব্র যুদ্ধ চলে। অবশেষে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি মার্কিন-ইরান সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়।

খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে শুক্রবার (৩ জুলাই) তেহরান সফর করেন মেদভেদেভ। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন এবং মস্কোর পক্ষ থেকে সমবেদনা জানান। এই বৈঠকে তিনি পশ্চিমাদের ‘অবৈধ’ নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করতে নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোকে নিয়ে একটি নতুন প্ল্যাটফর্ম বা সংস্থা তৈরির বিষয়ে আলোচনা করেন। কয়েক বছর আগে তেহরানের পক্ষ থেকে প্রথম এই প্রস্তাবটি দেওয়া হয়েছিল। এ ছাড়া মার্কিন-ইরান সমঝোতা স্মারক প্রসঙ্গে তিনি বলেন, সংঘাতের চেয়ে আলোচনা ভালো, তবে নিষেধাজ্ঞা শিথিলকরণ ও ইরানের পুনর্গঠনে অর্থায়নের জটিল বিষয়গুলি সত্ত্বেও একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেস দ্যা পিপল সম্পাদক সাইফুর সাগরসহ দুজনের বিরুদ্ধে মামলার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


ফেস দ্যা পিপল সম্পাদক সাইফুর সাগরসহ দুজনের বিরুদ্ধে মামলার আবেদন

ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে, চাঁদা দাবি ও মানহানির অভিযোগে। রবিবার (৫ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে, মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান এই মামলার আবেদনটি করেন।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছে এবং আদেশ অপেক্ষমাণ রেখেছে। বাদীপক্ষের আইনজীবী মো. ইমদাদুল হক লাল ও আজাদ রহমান এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে যে, আসামিরা ফেস দ্যা পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর মাস্তুল ফাউন্ডেশনের অফিসে গিয়ে ২০ হাজার টাকা প্রতিবেদন প্রকাশের জন্য এবং ১৫ হাজার টাকা প্রেস বিজ্ঞপ্তির জন্য দাবি করে।

এছাড়া, তারা ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করতে মাসিক ৫০ হাজার টাকা চাঁদারও দাবি করে। ফাউন্ডেশনের কর্তৃপক্ষ এই দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করার পর, আসামিরা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করার হুমকি দেয় এবং ভয়ভীতি দেখায় বলে অভিজ্ঞান করা হয়েছে।

অতীতে, গত ২৮ জুন, ফেস দ্যা পিপল অনলাইন নিউজ পোর্টালটি মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুণ্ণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই কারণে, যে প্রতিষ্ঠানের ২০ কোটি টাকার মানহানি ঘটছে, সেই অভিযোগও মামলার আবেদনে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মায় ধরা ৩৫ কেজির কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


পদ্মায় ধরা ৩৫ কেজির কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের একটি আড়তে ৩৫ কেজি ওজনের একটি কাতল মাছ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে দৌলতদিয়া মাছ বাজারের মো. হালিমের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিশাল আকৃতির মাছটি কেনেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

জানা গেছে, রোববার ভোরে জেলে জমির হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় জাল ফেললে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের হালিমের আড়তে আনা হয়। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ৩৫ কেজি। বিশাল আকৃতির মাছটি একনজর দেখতে উৎসুক মানুষ ও স্থানীয়দের ভিড় জমে।

পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে তিনি ৩৫ কেজি ওজনের কাতল মাছটি ৭০ হাজার টাকায় কিনেছেন। পরে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করে খুলনায় বসবাসরত এক জার্মানপ্রবাসীর কাছে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।

তিনি আরও জানান, একই ক্রেতার কাছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ৭ হাজার ৭৪০ টাকায় বিক্রি করেছেন। মাছটি তিনি প্রতি কেজি ৪ হাজার ১০০ টাকা দরে কিনেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রীর ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১০ পি.এম


খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রীর ভিড়

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষবিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ইরানের রাজধানী তেহরানের মেট্রো রেলে একটি রেকর্ডসংখ্যক যাত্রী যাতায়াত করেছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে রবিবার (৫ জুলাই) সকাল ৭টা পর্যন্ত মাত্র সাড়ে ১৩ ঘণ্টায় তেহরান মেট্রো নেটওয়ার্ক ব্যবহার করেছেন ৭০ লক্ষাধিক যাত্রী।

মূলত তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় (গ্র্যান্ড মোসাল্লা) সাবেক সর্বোচ্চ নেতা এবং তার পরিবারের সদস্যদের জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানই রেলে এই নজিরবিহীন যাত্রীজট সৃষ্টি করে। রবিবার রাত ৮টা পর্যন্ত এই শেষবিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজা অনুষ্ঠান উপলক্ষে মানুষের উপচেপড়া ভিড় ব্যবস্থা করতে এবং যাতায়াতের সুবিধা দিতে আয়োজক কমিটি সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ি পরিহার করে মেট্রো রেল ব্যবহারের জন্য আগেভাগে পরামর্শ দিয়েছিল। আর এই নির্দেশনার ফলে তেহরানের পাতাল রেলে যাত্রীসংখ্যার এত বিশাল রেকর্ড তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%