ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

কাউখালীতে বিশেষ অভিযানে দুই গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক


কাউখালীতে বিশেষ অভিযানে দুই গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সাত ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) ভোর রাতে উপজেলার শিয়ালকাঠী গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হালিমের ছেলে, কথিত মাদক ব্যবসায়ী ইব্রাহিম(২১)কে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে প্রায় সাত ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ জব্দ করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন, কাউখালী থানার এসআই মহিউদ্দিন। এ সময় এএসআই খাইরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানাই।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।
পুলিশ জানায়, এ ঘটনায় কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ইব্রাহিমকে রবিবার পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:০০ পি.এম


ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।

রোববার সকালে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, ফরিদপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এ বৃক্ষমেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, বিভাগীয় বন কর্মকর্তা তরিকুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা তাওহীদ হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরীসহ বিএনপি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করেন।

পরে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এছাড়া বৃক্ষমেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করে স্টল মালিকদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, বৃক্ষমেলা-২০২৬-এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় দেশের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশান ও যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:০২ পি.এম


গুলশান ও যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭ জন

রাজধানীর গুলশান ও যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে আছেন মো. খোকন (৫২), মো. আলী হাসান (৩১), ইসমাইল ওরফে কালু (২২), মো. সাব্বির হোসেন (২০), মো. ইউসুফ গাজী (৩০), মো. সাইফুল উদ্দিন (৪২), মো. শরীফ, মো. রাকিব হাসান বাবু (২৩), মো. জাবেদ (২৯), মো. জাকির (৩২), শাহিন বাবু (২৭), মিজান মৃধা (৩০), মো. সিরাজ উদ্দিন হিমেল (২৬), জোমা বেগম (২৫), ইয়াসিন আরাফাত রাফি (২১), শাহিন মিয়া (৫১), ইয়াছিন (২০), আরিফ (২৬), নাসির (৩৮), হাসান উল্লাহ কালু (৪০), মো. পলক (২২), মো. সবুজ (৩০) এবং মো. সাদ্দাম (৩৪)। একই দিনে গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পলাশ চৌধুরী (৪৮), জাহিদ শেখ (৪০), মো. পারভেজ (২৪), মো. শরিফ (৩৬), জসীম উদ্দিন (৪৫), মো. সিয়াম (২০), মো. আমিনুল ইসলাম (৩৮), মো. তোফাজ্জল (২০), মো. হানিফ (৩৬), মো. সামিউল (২৩), ইউনুস আলী (৩৫), মো. ওমর ফারুক (৩৬), মো. কামাল হাওলাদার (৩২) এবং মো. জাফর আহম্মেদ (২৮)। রবিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য প্রকাশ করেন। তিনি জানান, শনিবার (১ আগস্ট) যাত্রাবাড়ী থানা পুলিশ থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। নিয়াজ মেহেদী বলেন, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে বিজিবির পোশাক ও দেশি অস্ত্রসহ যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


যশোরে বিজিবির পোশাক ও দেশি অস্ত্রসহ যুবক আটক

ডাকাতির অভিযোগে উজ্জ্বল (৩৫) নামের একজন যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে আটকে আছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার রাতে শহরের ষষ্টিতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে বিজিবির পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি এবং দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উজ্জ্বল বেনাপোল পোর্ট থানা এলাকার গোগা গ্রামের আবুল কাশেমের পুত্র।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে ডিবির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ষষ্টিতলা এলাকার ওই তিনতলা ভবনে অভিযান চালায়। তখন অভিযুক্তের ফ্ল্যাট তল্লাশি করে এক সেট বিজিবির পোশাক, দুটি সচল ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডকাফ, দুটি চাপাতি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উজ্জ্বল দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর পোশাক পরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও রাস্তায় ডাকাতি করে আসছিলেন বলে একাধিক অভিযোগ রয়েছে।

যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, উজ্জ্বলের বিরুদ্ধে এর আগে যশোরের বিভিন্ন থানায় দায়ের হওয়া ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন হাইকোর্ট

হাইকোর্ট প্রবাসীদের নতুন পাসপোর্ট অথবা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য আদেশ দিয়েছে। রবিবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করে।

গণমাধ্যমে খবর প্রকাশিত হলে, যেখানে অভিযোগ করা হয়েছিল যে, প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদনের নিষ্পত্তি দীর্ঘদিন ধরে করা হচ্ছে না, তখন জনস্বার্থে এইচআরপিবির পক্ষ থেকে একটি রিট পিটিশন দায়ের করা হয়।

শুনানির পর আদালত আদেশ প্রদান করেছে যে, ৬০ দিনের মধ্যে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের পেন্ডিং আবেদন নিষ্পত্তি করা হবে এবং ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে, আইনজীবী মনজিল মোরসেদ এ তথ্য জানান।

এছাড়া প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা বেআইনি ঘোষণা কেন করা হবে না, এবং প্রবাসীদের পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেওয়া হবে না, এই বিষয়ে চার সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট।

এইচআরপিবির পক্ষে রিট পিটিশনার হিসেবে যুক্ত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট রিপন বাড়ৈ এবং অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম।

বিবাদীদের মধ্যে রয়েছেন কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয় সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইন সচিব এবং পাসপোর্ট অফিসের ডিজিসহ মোট ১৪ জন।

মনজিল মোরসেদ আরও জানান, আদালতের এক অন্তর্বর্তীকালীন আদেশে পাসপোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রবাসীদের যে সকল নবায়নের আবেদন পেন্ডিং রয়েছে, তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

এছাড়া আদালত অপর একটি আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে একটি চিঠি ইস্যু করে দেশে বিভিন্ন হাইকমিশন ও এম্বাসিকে প্রবাসীদের দাখিল করা নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পাসপোর্ট অফিসে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%