ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন ডা. জুবাইদা


বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন ডা. জুবাইদা

বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, বর্জ্যকে অব্যবহৃত অবস্থায় নষ্ট হতে না দিয়ে একে সম্পদ, শক্তির উৎস এবং প্রবৃদ্ধির সুযোগে পরিণত করতে হবে।

তিনি বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়া শহরে চলমান জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অনুষ্ঠিত ‘গ্লোবাল জিরো ওয়েসট অ্যালায়েন্স’-এর উচ্চপর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান।

রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকে ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে জোরালোভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। এটি একটি পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য বাংলাদেশের সরকারের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ সরকারের ‘থ্রি-আর’ কৌশল বর্জ্যের রিডিউস, রিইউজ এবং রিসাইকেলকরণকে উৎসাহিত করে। আমাদের 'কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাতেও' বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণ ব্যবস্থাকে আরও জোরদার করা হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে

তিনি বলেন, বাংলাদেশের ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন’ (এনডিসি ৩.০) এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১.৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জুবাইদা রহমান জানান, সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পানির উন্নত শোধন এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বর্জ্যের নিরাপদ ও টেকসই ব্যবস্থাপনা- যার মাধ্যমে এই বর্জ্যের যথাযথ পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশসম্মত অপসারণ নিশ্চিত করা হয়।

তিনি আরও জানান, ঢাকায় একটি বৃহৎ ‘ওয়েস্ট-টু-এনার্জি’ বা বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পে প্রতিদিন ৩,০০০ টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলোতেও এ ধরনের প্রকল্পের বিস্তার ঘটাতে আমরা চাই।

জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ সরকারের লক্ষ্য হচ্ছে শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর করা এবং পরিবেশ রক্ষা করা। এছাড়া, প্লাস্টিক দূষণ কমাতে আমরা আমাদের লেক, খাল, পুকুর ও জলাশয়গুলো পরিচ্ছন্ন করার কাজও চালিয়ে যাচ্ছি। প্লাস্টিকের একটি প্রাকৃতিক বিকল্প বাংলাদেশের কাছে রয়েছে, তা হলো আমাদের সোনালী আঁশ, পাট। প্লাস্টিকের পরিবর্তে আমরা পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছি। গ্রিন জোনে অবস্থিত 'বাংলাদেশ জুট প্যাভিলিয়ন' পরিদর্শনের জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।

আরও পড়ুন: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক

তিনি বলেন, ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ মিথেন নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জলবায়ু-বান্ধব কৃষি এবং উন্নত ধান চাষ পদ্ধতিকে উৎসাহিত করছি। এছাড়া, আমরা জৈব বর্জ্যকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরিত করছি।

তবে একক প্রচেষ্টায় 'জিরো ওয়েস্ট' লক্ষ্য অর্জন করা সম্ভব নয় উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, এর জন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধি। সেই সাথে দরকার বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের সঠিক সুরক্ষা। আমাদের তরুণ প্রজন্মকে এই আন্দোলনের অন্তর্ভুক্ত করতে হবে। পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে আমাদের ঘরবাড়ি, বিদ্যালয় ও সমাজ থেকে। আমাদের তরুণরা শুধু আগামী দিনের নেতাই নয়, আজকের দিনের সমস্যা সমাধানেরও অংশীদার।

তিনি বলেন, বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেয়া উচিত নয় বরং একে সম্পদে, শক্তির উৎসে এবং প্রবৃদ্ধির সুযোগে পরিণত করা উচিত। আসুন, আমরা বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করি। বাংলাদেশ বিশ্বব্যাপী সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং আমাদের সম্মিলিত প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়িত করতে পুরোপুরি প্রস্তুত।

আরও পড়ুন: চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ম প্রতিমন্ত্রীর ব্যক্তিগত হেফাজতে ৭ হাজার অনুদানের ফরমের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


ধর্ম প্রতিমন্ত্রীর ব্যক্তিগত হেফাজতে ৭ হাজার অনুদানের ফরমের অভিযোগ

দেশের মসজিদ, মাদরাসা (সংগঠন), কবরাস্থান, মন্দির ও দুঃস্থদের সরকারি অনুদান প্রদানের উদ্দেশ্যে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত প্রায় ৭ হাজার আবেদন ফরম ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের ব্যক্তিগত হেফাজতে নেওয়ার অভিযোগ উঠেছে। ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এর আগে প্রতিমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরির ৩৬৩টি অনুদানের ফরম গ্রহণ করেছিলেন।

আজ বুধবার নতুন করে সব ক্যাটাগরির জন্য আরও ৭ হাজার ফরম তাঁর হেফাজতে নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, ফরমগুলো মন্ত্রণালয়ের নির্ধারিত দাপ্তরিক হেফাজতে না রেখে প্রতিমন্ত্রী নিজের ব্যক্তিগত হেফাজতে নিয়ে যান। ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকারি দাপ্তরিক ফরম কোনো ব্যক্তি নিজের ব্যক্তিগত জিম্মায় রাখতে পারেন না।

এ ঘটনায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অনেক জাতীয় সংসদ সদস্য এখনো তাদের নির্বাচনী এলাকার মসজিদ, মাদরাসা, কবরাস্থান, মন্দির ও দুঃস্থদের জন্য অনুদানের ফরম পাননি। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, সচিবালয়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনুদানের ফরমের জন্য ধর্ম মন্ত্রণালয়ে ধরণা দিয়েও পাচ্ছেন না।

মন্ত্রণালয় সূত্র জানায়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পাদনের জন্য সউদী আরব সফরে থাকায় আজ বুধবার প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ধর্মমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুজ্জামানের কাছ থেকে তরিঘড়ি ৭ হাজার অনুদানের ফরম নিজের হেফাজতে নেন বলে অভিযোগ উঠেছে।

সরকারি অনুদান বিতরণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমের আবেদন ফরম ব্যক্তিগত হেফাজতে নেওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অনুদান শাখার সহকারি সচিব আবু তাহের মিয়া আজ রাতে ইনকিলাবকে বলেন, মসজিদ, মাদরাসা, মন্দির ও দুঃস্থ ব্যক্তিদের অনুদানের সরকারি ফরম যুগ যুগ ধরে সরাসরি ধর্ম সচিবের তত্বাবধানে সংরক্ষিত থাকে। ধর্মমন্ত্রী ও ধর্ম সচিব যখন প্রয়োজন হয় তখন তারা এসব ফরম সংশ্লিষ্ট জাতীয় সংসদ সদস্যগণ ও জনগণের মাঝে বিতরণ করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্ম প্রতিমন্ত্রী আজ ৭ হাজার অনুদানের ফরম নিয়ে গেলে তা বিধিসম্মত হয়নি। ধর্ম মন্ত্রণালয়ে এমন নজির কখনো হয়নি। ধর্ম প্রতিমন্ত্রী লিংকন আজ ধর্ম মন্ত্রণালয়ের সচিবের দপ্তর থেকে ৭ হাজার অনুদানের ফরম নিয়েছেন, তা বিধিসম্মত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুজ্জামান আজ রাতে ইনকিলাবে বলেন, ধর্ম প্রতিমন্ত্রী ৭ হাজার ফরম নিয়েছেন, এটা অফিশিয়াল ব্যাপার। ভারপ্রাপ্ত ধর্ম সচিব বলেন, ৭ হাজার ফরম নেয়ার বিষয়টি বিধিসম্মত হয়েছে কি না বলতে পারছি না। তবে এ বিষয়টি আমি আপনাকে কনফার্ম করতে পারছি না। এ ব্যাপারে জানতে চাইতে আজ রাতে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে

শেরপুরে শিল্পকলাতে এক মঞ্চ নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজের অসংগতি, বৈষম্য, অন্যায়-অবিচার ও মানুষের জীবনসংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরার এক শক্তিশালী মাধ্যম। নাটকের মধ্য দিয়ে মানুষের বিবেক জাগ্রত হয়, সমাজের নানা অসংগতি ফুটে ওঠে এবং মানবিক মূল্যবোধ বিকশিত হয়। ‘নাটক হোক গণমানুষের হাতিয়ার, নাটক হোক মনের আয়না’—এই সৃজনশীল ও তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে মঞ্চস্থ হয়েছে সামাজিক বাস্তবতাভিত্তিক নাটক *‘গরিবের মেয়ে’।*

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), শেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে শেরপুর জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে সততা ক্লাবের পরিবেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। দীর্ঘদিন পর শিল্পকলা একাডেমির মঞ্চে এ ধরনের নাটকের আয়োজন ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নাটকটি উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।

নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাসাসের সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ, শেরপুর সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ জনি সরকার, সদস্য সচিব মোহাম্মদ আজিজ মিয়াসহ সদর উপজেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

নাটক ‘গরিবের মেয়ে’-তে শিল্পীরা অত্যন্ত সুন্দর, সাবলীল ও প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে গল্পের প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তোলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অভিনয়, সংলাপ উপস্থাপন, আবেগ-অনুভূতির প্রকাশ এবং মঞ্চে উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। নাটকের কাহিনির মধ্য দিয়ে সমাজের বাস্তবতা, মানুষের জীবনসংগ্রাম, দারিদ্র্য, পারিবারিক ও সামাজিক টানাপোড়েনের নানা দিক তুলে ধরা হয়। দর্শকরাও মনোযোগ দিয়ে নাটকটি উপভোগ করেন এবং শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেন।

অনুষ্ঠানে শেরপুর জেলা জাসাসের সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ বলেন, ‘নাটক মানুষের মনের কথা বলে, সমাজের আয়না হিসেবে কাজ করে। একটি ভালো নাটক মানুষকে শুধু আনন্দই দেয় না, বরং চিন্তা করতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে সচেতন করে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। আমাদের সমাজে নাটক ও সুস্থ সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে নতুন প্রজন্মকে মাদক, নেশা ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার পাশাপাশি নাটক, সংগীত, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান থাকবে, দেশের নাট্যচর্চা, সংস্কৃতি ও খেলাধুলার বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হোক। তৃণমূল পর্যায়ে নাট্যচর্চার সুযোগ সৃষ্টি, শিল্পীদের যথাযথ মূল্যায়ন, সাংস্কৃতিক সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতা এবং নতুন প্রজন্মের জন্য সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে প্রতিটি উপজেলা ও জেলায় নাটক মঞ্চায়নের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো হলে নতুন নতুন প্রতিভাবান শিল্পী তৈরি হবে।

তিনি বলেন, তরুণ সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা মাদকাসক্তি, অপরাধপ্রবণতা, হতাশা এবং বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে থাকতে পারবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, আর নাটক ও সংস্কৃতিচর্চা তাদের চিন্তাশীল, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

দীর্ঘদিন পর শেরপুর জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে এমন নাটক পরিবেশিত হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত নাটক মঞ্চায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করা গেলে শেরপুরের সাংস্কৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি স্থানীয় শিল্পীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও নাট্যচর্চার প্রতি আগ্রহ বাড়বে।

নাটক ‘গরিবের মেয়ে’ মঞ্চায়নের মধ্য দিয়ে জাসাস শেরপুর জেলা যে সাংস্কৃতিক চর্চা ও সুস্থ বিনোদনের উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত দর্শক ও সাংস্কৃতিক অনুরাগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। তবে, তাঁদের জন্য দ্বিতীয়বারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অকৃতকার্য বিষয়গুলোতে পাস করা আবশ্যক।

বুধবার সন্ধ্যায়, দৈনিক আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এই পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত—উভয় ধরনের পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।

এই বিষয়টি বিবেচনায় নিয়ে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময়সীমা বাড়িয়ে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ‘যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে ফেল করেছে, তারাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাবে। সেক্ষেত্রে তাদের সুবিধার জন্য ভর্তির আবেদনের সময়সীমা কিছুটা বাড়ানো হবে, যাতে তাদের কোনো সমস্যা না হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনে সংসদে বিল উত্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনে সংসদে বিল উত্থাপন

জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনের উদ্দেশ্যে একটি বিল উত্থাপন করা হয়েছে। বুধবার পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ সংসদে উপস্থাপন করেন। এই বিলটি পরীক্ষা করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।

বিলটিতে উল্লেখ করা হয়েছে, ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমাবদ্ধ করে।

এর আগে সরকার এ-সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশটি রহিত করে আইন সংশোধনের জন্য বিলটি উত্থাপন করা হয়েছে।

বিলে বলা হয়েছে, ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় শর্ত আরোপ করা যাবে না, যা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণকে সীমাবদ্ধ করে। কেবল দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা অথবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা যাবে না। তবে ক্রয়কারী বিশেষ ক্ষেত্রে ক্রয়কার্যের প্রকৃতি, জটিলতা ও ঝুঁকি বিবেচনা করে বিশেষ শর্ত আরোপের অধিকার রাখবেন।

বিলে আরও উল্লেখ করা হয়েছে, সরকার দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি ক্রয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান বৃদ্ধির লক্ষ্যে সরকারি ক্রয়ে বাংলাদেশে উৎপাদিত বা প্রস্তুতকৃত পণ্যকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করতে পারবে।

এছাড়া, বিলে বলা হয়েছে, দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, নতুন দরপত্রদাতা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র দরপত্রদাতা বা নারী দরপত্রদাতা অথবা সুযোগবঞ্চিত ব্যক্তিদের ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকার যোগ্যতার শর্তাদি শিথিল করার ক্ষমতা রাখবে।

বিলে উল্লেখ করা হয়েছে, যদি কোনো বিদেশি ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই আইনের অধীন প্রাক্‌-যোগ্যতা, আগ্রহ ব্যক্তকরণ বা দরপত্র বা প্রস্তাব দলিলে অংশগ্রহণ করতে চান, তাহলে তাদের অবশ্যই বাংলাদেশি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%