০৪:০৫ এম
রাজধানীর মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে ওই বাসটিতে আগুন লাগে।
জানা গেছে, দুর্বৃত্তরা বাসটির পেছনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে বাসচালক ও সহকারী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন, ফলে বাসটির কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই তথ্যটি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
তিনি জানান, ‘মেট্রো স্টেশনের পাশে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।’
এ ঘটনার আগে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন