০৬:৪৫ পি.এম
শেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ এবং শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল এবং আহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, পাগলা কুকুরটি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়ানোর ঘটনা ঘটিয়েছে। এর ফলে অন্তত ৮০ জন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: হবিগঞ্জ সীমান্তে একাধিক মামলার আসামি সুবল চন্দ্র দাশ আটক
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) এবং আইজউদ্দিন (৭০) রয়েছেন।
শেরপুর জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ দৈনিক ইনকিলাবকে জানিয়েছেন, কুকুরের কামড়ে আহতদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। হাসপাতালের কাছে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে। অন্য আহতরাও হাসপাতালে এলে তাঁদের প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা প্রদান করা হবে।
অন্যদিকে, জেলার বিভিন্ন উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। অভিজ্ঞ মহল মনে করেন, অবিলম্বে কুকুর নিধন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।
আরও পড়ুন: হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আপন দুই ভাই নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন