১১:০৭ এম
কক্সবাজার, ১৯ জুন ২০২৬ : জেলা শহরে অস্ত্রধারী লোকজনের পাহারায় মাদক সেবনের সময় পুলিশের একটি অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ইয়াবা এবং অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীরজাঁহাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।
আটককৃতদের নাম হলো মোহাম্মদ আমির ফায়সাল আক্তার (৩৮), যিনি একই এলাকার বাসিন্দা এবং তার সহযোগী মো. জাহিদ হোসেন (২০)।
আরও পড়ুন: পিরোজপুরে বাসে আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান, পুড়ে অঙ্গার হেল্পার
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার বিকালে কক্সবাজার পৌরসভার আলীরজাঁহাল এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মাদকের চালান মজুত রাখা ছিল। সেখানে লেনদেন এবং অস্ত্রধারীর পাহারায় নিয়মিত মাদক সেবনের আসর বসার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে দুইজন লোক কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
পরে বসত ঘরটি তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দুটি বন্দুক, তিনটি ছোরা, এক হাজার ৩০টি ইয়াবা, দুটো নাম্বার বিহীন মোটরসাইকেল এবং মাদক বিক্রি বাবদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
ওসি জানান, আটককৃতরা চিহ্নিত মাদক কারবারি। সংঘবদ্ধ একটি চক্র বসত ঘরটিতে মাদকের চালান মজুত রেখে লেনদেনের পাশাপাশি অস্ত্রধারীর পাহারায় নিয়মিত মাদক সেবনের আসর বসাতো। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ঘন কুয়াশায় বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন