১০:৩৮ এম
লন্ডনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিকল্প প্রতিবাদ হিসাবে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের নেতাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ওই অনুষ্ঠানে এ দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
সোমবার (১৬ জুন) পূর্ব লন্ডনের হোয়াইচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের পেছনে মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সেখানে হাসনাত আবদুল্লাহ আসছেন—এমন খবর শোনার পর ভেন্যুর পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে রাত ৯টার দিকে পৌঁছান।
কয়েক ডজন পুলিশের পাহারায় তিনি দৌড়ে বিকল্প একটি দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করেন।
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এবং হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন, তখন এই সংসদ সদস্য দৌড়ে ভেতরে চলে যান।
অন্যদিকে, বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ সচেষ্ট হয়।
এর আগে, দুপুরে পূর্ব লন্ডনের এলেম পার্ক এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসনাত আবদুল্লাহকে ধাওয়া দেওয়ার সাথে ডিম ছুঁড়ে মারেন।
জুলাই আন্দোলনের এক সেমিনারে উপস্থিত থাকার জন্য লন্ডনে অবস্থান করছেন হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
আরও পড়ুন: নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির মধ্যরাতের শোডাউন
যুক্তরাজ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভের ঘটনা ঘটলেও, একজন সংসদ সদস্যের সভা কেন্দ্র করে এমন বিক্ষোভের ঘটনা বিরল বলেই মনে করছেন প্রবাসী রাজনীতিকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন