১১:৫৪ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ জেলার চাকপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ-এর পুশইন চেষ্টা ব্যর্থ করার খবর দিয়েছেন বিজিবি।
শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার সময় সীমান্তের লাইট বন্ধ করে অবৈধ পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (৪ জুলাই) সকালে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পের সদস্যরা বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের জন্য জড়ো করেছে। ঘটনা জানার পর বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীও বিজিবির সঙ্গে সীমান্তে প্রতিরোধ গড়ে তুলে। আনুমানিক ১২ জন শূন্য লাইন থেকে ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অবস্থান করছিল। প্রতিরোধের মুখে বিএসএফ নিজস্ব যানবাহনের মাধ্যমে তাদের ভারতের মালদা হোল্ডার সেন্টারে নিয়ে গেছে। বর্তমানে বিজিবি ও স্থানীয় জনসাধারণ সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ঘন কুয়াশায় বন্ধ
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পুশইনের আশঙ্কায় বিজিবির সঙ্গে লাঠিসোঁটা ও টর্চলাইট নিয়ে আমরাও সীমান্তে জড়ো হয়েছিলাম।
এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সদর ইউনিয়ন সীমান্ত দিয়ে বিএসএফ ভারতীয় এক প্রতিবন্ধী যুবককে (২৫) ঠেলে পাঠানোর চেষ্টা করে। ওই প্রতিবন্ধী যুবককে নিয়ে দুইদিন ধরে মুখোমুখি অবস্থান করছে বিজিবি ও বিএসএফ।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, ওই প্রতিবন্ধী যুবককে গত শুক্র ও শনিবার দুই দফা বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসী।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টাফ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, তদন্ত শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন