১০:৩৬ এম
বাগেরহাটের মোংলায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাসের ২০ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন ৫ থেকে ৬ জন। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে মোংলার দিগরাজ এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি বাস খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাসের সামনের অংশ ব্যাপকভাবে দুমড়ে-মুচড়ে যায়। এর ফলে বাসের ২০ যাত্রী আহত হন। দুর্ঘটনায় ৫/৬ জন যাত্রী গুরুতর আহত হন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আহত অন্যান্য ১৩ থেকে ১৪ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের বেশিরভাগের বাড়ি মোংলার বিভিন্ন অঞ্চলে।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করার পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। তবে, দুর্ঘটনায় বাস নাকি ট্রাক দায়ী, এ নিয়ে তদন্ত চলছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন