ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটের একটি বাসা থেকে উদ্ধার ৩ জনের মরদেহ


সিলেটের একটি বাসা থেকে উদ্ধার ৩ জনের মরদেহ

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় অবস্থিত একটি বাসা থেকে তিনটি মরদেহ উদ্ধার করার ঘটনা ঘটেছে। বুধবার সকালে রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে উদ্ধার করা হয় মরদেহ তিনটি। মরদেহগুলো হলো স্বামী, স্ত্রী এবং একটি গৃহপরিচারিকার।

নিহত ব্যক্তিরা হলেন রায়নগর মিতালি ১১১ নম্বর বাসার আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) এবং গৃহপরিচারিকা (২৫)।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

তিনি জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া ট্রিপল মার্ডারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি হত্যা রহস্যের উদঘাটনের জন্য চেষ্টা চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যারাডোনার মৃত্যু নিয়ে আদালতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


ম্যারাডোনার মৃত্যু নিয়ে আদালতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

২০২০ সালে মৃত্যুর আগে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার শরীরে একাধিক 'সতর্কতামূলক সংকেত' দেখা দিয়েছিল। তবে এসব লক্ষণ যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলে আদালতে জানান এক ফরেনসিক চিকিৎসক।

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় আর্জেন্টিনায় চলমান মামলায় মঙ্গলবার সাক্ষ্য দেন ফরেনসিক চিকিৎসক কার্লোস ক্যাসিনেলি। সাতজন পেশাদার স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলমান এই মামলায় তাদের চিকিৎসায় সম্ভাব্য অবহেলার অভিযোগ উঠেছে।

২০২০ সালের ২৫ নভেম্বর, মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচারের প্রায় দুই সপ্তাহ পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা। মৃত্যুর আগে তিনি অ্যাকিউট পালমোনারি এডিমায়ও আক্রান্ত ছিলেন।

বুয়েনস আয়ার্সের উত্তরের সান সিড্রো আদালতে ক্যাসিনেলি জানান, ম্যারাডোনার শরীরে নিচের অঙ্গে পানি জমা, আঙুল ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপের লক্ষণ এবং অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দনের মতো উপসর্গ দেখা গিয়েছিল।

তার দাবি, এসব লক্ষণ থাকা সত্ত্বেও ম্যারাডোনার ফোলা বা শারীরিক অবস্থার অবনতির কারণ অনুসন্ধানে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। চিকিৎসকদের পদ্ধতিতেও এসব সতর্কতামূলক সংকেতের পর কোনো পরিবর্তন দেখা যায়নি বলেও আদালতকে জানান তিনি।

ক্যাসিনেলি আরও বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ম্যারাডোনার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছিল। তার ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে একটি সতর্কবার্তা দেওয়া এবং চিকিৎসা পরিকল্পনায় পরিবর্তন আনা প্রয়োজন ছিল। বরং তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়াটিই ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন তিনি।

মেডিকেল বোর্ডের সদস্য ক্যাসিনেলি জানান, মৃত্যুর আগে প্রায় ১২ ঘণ্টা তীব্র যন্ত্রণার মধ্যে ছিলেন ম্যারাডোনা।

তবে মামলায় অভিযুক্ত চিকিৎসাকর্মীরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, দীর্ঘদিনের কোকেন ও অ্যালকোহল আসক্তির সঙ্গে লড়াই করা ম্যারাডোনা স্বাভাবিক শারীরিক জটিলতার কারণেই মারা গেছেন।

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চলমান এই বিচার আগস্টের পরও গড়াতে পারে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুটিং সেট থেকে অভিনেত্রী শেহনাজ গিলের ভিডিও ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


শুটিং সেট থেকে অভিনেত্রী শেহনাজ গিলের ভিডিও ফাঁস

শুটিং সেটের পরিবেশে হঠাৎ একটি বিপত্তিতে পড়েন বলিউডের অভিনেত্রী শেহনাজ গিল। শুটিংয়ের সময় আচমকাই তার নাকের নথ খুলে মুখের ভেতর ঢুকে যায়। বিষয়টি বোঝার আগেই অভিনেত্রী নথটি গিলে ফেলেন। ফলস্বরূপ, মুহূর্তের মধ্যে সেটে উদ্বেগের সৃষ্টি হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শেহনাজ নিজেই। ভিডিওতে দেখা যাচ্ছে, দৌড়ে একটি শট দিতে যাওয়ার সময় আচমকাই তার নাকের নথ খুলে মুখের ভেতর চলে যায়। এরপর তাকে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে।

পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত শেহনাজের কাছে ছুটে আসেন তার সহ-অভিনেতা সৌরভ সচদেবা। সেটে উপস্থিত অন্য সদস্যরাও তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। সৌরভকে শেহনাজের পিঠে চাপড় দিতে দেখা যায়।

হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় শেহনাজ ভয় পেয়ে যান। একইসঙ্গে তিনি অস্বস্তিও অনুভব করছেন। তবে, এমন পরিস্থিতিতে শুটিং বন্ধ করেননি অভিনেত্রী। কষ্ট ও অস্বস্তি সামলে তিনি কাজ চালিয়ে যান।

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর শেহনাজের পেশাদারিত্বের প্রশংসা করেছেন তার অনুরাগীরা। অনেকেই তার কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন। তবে, কয়েকজন এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, কাজে মনোযোগ দেওয়ার চেয়ে নিজের নিরাপত্তার দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

শেহনাজ গিলকে সর্বশেষ দেখা গেছে ‘ইশকনামা’ ছবিতে। ছবিটি গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্ঘটনায় আহত খায়রুল বাসার বললেন, ‘আলহামদুলিল্লাহ, সুস্থ আছি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


দুর্ঘটনায় আহত খায়রুল বাসার বললেন, ‘আলহামদুলিল্লাহ, সুস্থ আছি’

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। দুর্ঘটনায় তার বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। তবে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি জানিয়ে, বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে খায়রুল বাসার লেখেন, "আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজ বিকেলে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা ইনজুরড হয়েছি। ইনশাআল্লাহ, দ্রুতই সেরে উঠবো। খুব বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি, শুকরিয়া।"

দুর্ঘটনার খবর পাওয়ার পর যারা তার খোঁজ নিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। উদ্বিগ্নদের আশ্বস্ত করে তিনি জানান, "আমি ঠিকঠাক আছি।"

জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে শুটিং শেষে পাহাড় থেকে নামার সময় স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান খায়রুল বাসার এবং চিত্রগ্রাহক মেহেদী রনি। স্কুটিটি চালাচ্ছিলেন মেহেদী রনি। দুর্ঘটনায় তিনিও আহত হন।

পরে শুটিং টিমের সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাতায়ায় নিয়ে যান। দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ব্যথা এবং হাঁটুতে আঘাত হয়েছে। হাঁটতেও তার কিছুটা কষ্ট হচ্ছে। অন্যদিকে, মেহেদী রনির শরীরের কিছু অংশ ছুলে গেছে।

দুর্ঘটনার কারণে তাদের শুটিং বাতিল করা হয়েছে। শারীরিক অবস্থার কারণে আগামী কয়েক দিন শুটিং করা সম্ভব হবে না বলেও জানান খায়রুল বাসার।

একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গেছেন এই অভিনেতা। ঈদের পর বিরতি কাটিয়ে সেখানে শুটিংয়ে অংশ নেন তিনি। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে।

তবে দুর্ঘটনার পরও সামনে কয়েক দিনের ভ্রমণের পরিকল্পনা রয়েছে খায়রুল বাসারের। সুস্থ হয়ে সুন্দর একটি ভ্রমণ শেষে দেশে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, "কিছুদিন এপ্রান্তে ওপ্রান্তে ঘুরবো প্ল্যান করেছি। দোয়া রাখবেন যেন সুস্থতার সাথে একটা সুন্দর ভ্রমণ শেষে ফিরতে পারি। আপনারাও সুস্থ ও সুন্দর থাকুন, ফি-আমানিল্লাহ্।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুলাদীর কাজিরচরে চেয়ারম্যান প্রার্থী কামাল সরদারের সামর্থের জানান দিয়ে শোডাউন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


মুলাদীর কাজিরচরে চেয়ারম্যান প্রার্থী কামাল সরদারের সামর্থের জানান দিয়ে শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মো. কামাল সরদার দিনভর গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে শতাধিক মোটরসাইকেল ও অর্ধশতাধিক অটোরিকশার বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

মঙ্গলবার সকাল থেকে কামাল সরদারের নেতৃত্বে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে গণসংযোগে অংশ নেন। প্রথমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে খাশেরহাট বাজার, বড়ইয়া বাজার ও প্যাদারহাট বাজারে গিয়ে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নিজের প্রার্থিতার বিষয়ে তাদের মতামত জানতে চান।

গণসংযোগকালে কামাল সরদার বলেন, “আমি দীর্ঘদিন ধরে কাজিরচর ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেই এগোচ্ছি। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন এবং তাদের দোয়া ও সমর্থন দেন, তাহলে আমি তাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”

তিনি আরও বলেন, “কাজিরচরের মানুষের নানা সমস্যা রয়েছে। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে হবে। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।”

পরে দিনব্যাপী গণসংযোগ শেষে চরকমিশনার মডেল গ্রাম সমিতির সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সমাবেশে কামাল সরদার বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি কোনো প্রতিদ্বন্দ্বীকে প্রতিপক্ষ হিসেবে নয়, বরং গণতান্ত্রিক প্রতিযোগিতার অংশ হিসেবে দেখতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি কারও বিরুদ্ধে নয়, কাজিরচরের মানুষের পক্ষে কথা বলতে চাই।”

তিনি বলেন, “আমার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য মানুষের পাশে থাকা। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের কথা শুনে তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার পথ সহজ করার বিষয়ে কাজ করতে চাই।”

সমাবেশে উপস্থিত কর্মী-সমর্থকেরা কামাল সরদারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চান বলে জানান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সম্ভাব্য প্রার্থীরা মাঠে তৎপরতা বাড়িয়েছেন। এরই অংশ হিসেবে কামাল সরদারের এ গণসংযোগে বিপুলসংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%