ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

বাজেটের টাকা খরচে জবাবদিহি নিশ্চিতের দাবি, অপচয়ের বিরুদ্ধে কড়া বার্তা


বাজেটের টাকা খরচে জবাবদিহি নিশ্চিতের দাবি, অপচয়ের বিরুদ্ধে কড়া বার্তা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে প্রায় কোটি জনতা নিবন্ধিত করদাতা। যারা তাদের আয়ের ওপরে কর প্রদান করেন। কিন্তু বাজেটে রাজস্ব প্রদান করেন এদেশের সকল জনতা। তাদের প্রাত্যাহিক ক্রয়-বিক্রয়সহ প্রত্যেকটি সুবিদা গ্রহণের বিপরিতে কর দেয়, একজন ফকিরও কর প্রদান করে। সেই করের টাকার বাজেটের অর্থ বাস্তবায়নে ছলচাতুরি,টালবাহানা, অপচয় ও যাচ্ছেতাই খরচ করার অধিকার জনগণ কাউকে দেয়নি।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির হলে অনুষ্ঠিত "বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেট; আমাদের ভাবনা ও জনগনের প্রত্যাশা" শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

চরমোনাই পীর আরও বলেন, সরকার প্রতিবছর বাজেট পেশ করে এবং সংসদে পাশ করিয়ে নেয়। কিন্তু এই বাজেট বাস্তবায়নে সরকারের যথাযথ নজরদারী, আমনতদারী ও জবাবদিহিতার যথেষ্ঠ ঘাটতি বরাবরই পরিলক্ষিত হয়। ফলে জনগনের কষ্টের টাকার বাজেটের একটি বড় অংশই অপব্যয়িত হয়। ক্রয় দুর্নীতির মাধ্যমে পাচার হয়ে যায়। এই ধারা রোধ করতেই হবে।

আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর মনোনীত

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শরীয়াহ একটি কার্যকর টুলস।

গোলটেবিল বৈঠকে উপস্থিতি ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন, বরগুনা-১ এর সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ, চর্চার সম্পাদক ও সাংবাদিক সোহবার হোসেন, সাবেক রাস্তদূত গোলাম মসিহ, ক্যাবের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার এম এ এম গোলাম কিবরিয়া, ইসলামিক চেম্বার অব কমার্সের সদস্য সচিব মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের, নিজাম গ্রুপের এমডি মোহাম্মাদ নিজাম উদ্দিন, জয় গ্রুপের চেয়ারম্যান মুজিবর রহমান শামীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, সহ-প্রচার সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসেন নুর।

আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলা মেসি কি পারবেন অসম্ভবকে সম্ভব করতে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলা মেসি কি পারবেন অসম্ভবকে সম্ভব করতে

কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর, এবার নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মুকুট ধরে রাখার মিশনে এগিয়ে যাচ্ছে তার দল।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এই মুহূর্তে মেসির দখলে রয়েছে। ইতোমধ্যে তিনি ২৬টি ম্যাচ খেলেছেন, যা তাকে জার্মানির লোথার ম্যাথিউস ও মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলার সুযোগ দিয়েছে। এ রেকর্ডটি তার অভিজ্ঞতার একটি বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকার জন্য এটি হবে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এতগুলো বিশ্বকাপে অংশ নেওয়া তার জন্য একটি অনন্য অর্জন, যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে এবং উল্লেখযোগ্য এক অবস্থানে নিয়ে এসেছে।

এবারের আসরে মেসির জন্য সবচেয়ে বড় সুবিধা হিসেবে ধরা হচ্ছে উত্তর আমেরিকার কন্ডিশনের সঙ্গে তার মানিয়ে নেওয়ার ক্ষমতা। ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলার ফলে, তিনি এখানকার আবহাওয়া ও মাঠ সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ জে-তে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডানের মুখোমুখি হবে। কাগজে কলমে এই গ্রুপ তুলনামূলক সহজ হওয়ায় নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।

দলে জুলিয়ান আলভারেজ ও নিকো পাজের মতো তরুণদের অন্তর্ভুক্তি আর্জেন্টিনাকে নতুন শক্তি এনে দিচ্ছে। অভিজ্ঞতা এবং তারুণ্যের এই মেলবন্ধনে দলটি আবারও শিরোপার লড়াইয়ে নিজের শক্ত অবস্থান গড়ে তুলতে চায়।

ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য এখন আর্জেন্টিনার সামনে। সেই লক্ষ্যে সবচেয়ে বড় ভরসা এখনো লিওনেল মেসি।

ফুটবল বিশ্ব আজ অপেক্ষমাণ, পরবর্তী বিশ্বকাপে এই আর্জেন্টাইন জাদুকর কি নতুন করে আরেকটি ইতিহাস লিখতে পারবেন কিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ সম্পর্কে তথ্য দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে মন্ত্রী এই বিষয়টি উল্লেখ করেন।

তিনি বলেছেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


জাতীয় সংসদের অধিবেশন  শুরু

সংসদ ভবন, ৮ জুন, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ সোমবার বিকেল ৩টা ৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে। অধিবেশন শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, বড় ভাই হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


গাইবান্ধায় ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, বড় ভাই হাসপাতালে

গাইবান্ধা সদর উপজেলায় ফারদিন রুমন (১৮) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহত রুমনের বড় ভাই ফারদিন রুহিতকেও (২০) ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে।

রবিবার (৭ জুন) রাতে উপজেলার পূর্ব পিয়ারাপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ এবং এলাকাবাসী জানিয়েছে, পূর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের সঙ্গে পার্শ্ববর্তী মৃত ফারুক আহম্মেদের ছেলে রুহিতদের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার রাত ১০টার দিকে উভয়ের মধ্যে একটি বাগ্‌বিতণ্ডা শুরু হলে রাকিব ধারালো ছুরি দিয়ে রুহিতের পেটে এবং বুকে আঘাত করে।

এ সময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে এলে রাকিব তার গলায় ও পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সহোদর রুহিত ও রুমনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার শেখ সুলতান আহমেদ বলেন, রাত সড়ে ১০টার দিকে দুইজন রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়, অন্যজন চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানিয়েছেন, অভিযুক্ত রাকিবের মা বেবি বেগম এবং তার স্ত্রী ইতি বেগমকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কার্যক্রম চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%