১০:২৮ পি.এম
বাংলাদেশের সিরিজটি নিশ্চিত হয়ে গেছে প্রথম দুটি ম্যাচ জিততেই। আগামীকাল তারা তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের হাতছানি নিয়ে মাঠে নামবে। এর আগে ক্রিকেটাররা বড় এক সুখবরও পেয়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকেটারদের ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা করেছেন। আজ শনিবার তার প্রেস সচিব আশরাফুল আলম এই তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
১৬ বছর পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে তারা ডিএলএসে ৮৬ রানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে। ২০০৫ সালে কার্ডিফে ঐতিহাসিক জয়ের পর এবার বাংলাদেশ প্রথমবার ওয়ানডেতে অজিদের হারালো।
আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি
দ্বিতীয় ওয়ানডেতে তারা ডিএলএসে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায়। এই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজটি নিশ্চিত করে নিয়েছে। এখন দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশে শুধু ইংল্যান্ডকেই সিরিজ হারানোর বাইরে রেখেছে।
আগামীকাল তৃতীয় ওয়ানডে খেলার পর দুই দল চট্টগ্রামে টি–টুয়েন্টি সিরিজ খেলতে যাবে। ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি–টুয়েন্টি ম্যাচ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন