ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

অবশেষ অ্যাস্টন ভিলা ছাড়লেন মার্টিনেজ


অবশেষ অ্যাস্টন ভিলা ছাড়লেন মার্টিনেজ

গত মৌসুমেই অ্যাস্টন ভিলা ছাড়তে চেয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে কোনো দল আগ্রহ না দেখানোই বাধ্য হয়ে সেখানেই থাকতে হয়েছিল তাকে। তবে এবার ৩ বছরের চুক্তিতে চেলসিতে পাড়ি জমিয়েছেন এই আর্জেন্টাইন গোলকিপার। 

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে মার্টিনেজকে দলে নেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে লন্ডনের ক্লাবটি।

এমিলিয়ানো মার্টিনেজ সর্বশেষ ছয় মৌসুম কাটিয়েছেন অ্যাস্টন ভিলায়। সেখান থেকে তিন বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিলেন ৭৫ লাখ পাউন্ডে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাবে নাম লিখিয়ে মার্টিনেজ বলেন, এই ক্লাবে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। চেলসিতে আসার সিদ্ধান্ত নেওয়াটা আমার এবং আমার পরিবারের জন্য খুব সহজ ছিল। মাঠে নামার জন্য আর তর সইছে না।

তিনি আরও বলেন, আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন যে যা-ই করি না কেন, কেবল জিততে চাই। সেই জয়ের মানসিকতাই এই ক্লাবে নিয়ে এসেছি, কারণ, চেলসি ট্রফি জেতার মতো ক্লাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমস্যা সমাধানে কাজ না করলে দ্বিতীয়বার সামনে আসবো না: রাবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


সমস্যা সমাধানে কাজ না করলে দ্বিতীয়বার সামনে আসবো না: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেছেন, চার বছরে শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে না পারলে দ্বিতীয়বার সামনে আসবেন না। তিনি বলেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে কি না জানি না। তবে আমার প্রশাসন অন্তত কাজগুলো শুরু করে দিয়ে যেতে চায়।

শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসন, ভাসমান ক্যান্টিন, মেডিকেল সেন্টারের সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং খুব দ্রুত আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ এই স্টেজে উঠে আমি আবেগাপ্লুত হয়েছি। কারণ, দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যে এ পর্যন্ত যত অনুষ্ঠান করেছি, তার মধ্যে আজকের অনুষ্ঠানটি সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে করছি।

তিনি আরও বলেন, আমি এমন এক সম্ভাবনাময় তরুণ-তরুণীর সামনে দাঁড়িয়ে আছি, যারা আগামীর বাংলাদেশের কাণ্ডারি। যারা ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরার জন্য প্রস্তুত হতে আমাদের এই ক্যাম্পাসে এসেছে। তোমাদের আগামী দিনের পথচলা সুষ্ঠু ও সুন্দর হোক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খালেদুজ্জুমান, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমা বিভা মনোনীত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ নবনির্বাচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদনক্রমে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ আশিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মুর্শেদুর রহমান রূপক, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ বাহার, সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. কাওছারিন জাহান জিম, অর্থ সম্পাদক আবিদা সুলতানা, দপ্তর সম্পাদক আবদুল্লাহ সিয়াম, উপ-দপ্তর সম্পাদক তাসলিম আক্তার ফাহিমা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তামান্না হায়াত মনোনীত হন।

এ ছাড়া সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক মো. আদিল আহনাফ, প্রচার সম্পাদক মো. মাহমুদুর রহমান শাহী, উপ-প্রচার সম্পাদক মো. গোলাম মোস্তফা এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন দায়িত্ব পেয়েছেন। সম্পাদকীয় পরিষদের সদস্য হিসেবে মো. আমিনুর ইসলাম ও রোকেয়া ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মোছা. শ্রাবন্তি আজাদ রিমু ও তাপস রায় শুভকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। তরুণদের লেখালেখিতে উৎসাহিত করা, তাঁদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ তৈরির লক্ষ্যে সংগঠনটি কাজ করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন

সুন্দরবনের প্রবেশদ্বার আগামী ১ সেপ্টেম্বর খুলে দেওয়া হবে, যা দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞার পর অনুষ্ঠিত হচ্ছে। ফলে, ওই দিন থেকেই জেলে ও পর্যটকরা সুন্দরবনে প্রবেশের অনুমতি পাবেন।

সুন্দরবনের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষার জন্য কর্তৃপক্ষ সকলকে নির্দেশিত নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "সুন্দরবন শুধু জীববৈচিত্র্যের আধার নয়, এটি মৎস্যসম্পদেরও গুরুত্বপূর্ণ উৎস।" ১ সেপ্টেম্বর থেকে জেলে ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই উদ্দেশ্যে সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে, জুন, জুলাই ও আগস্ট মাসে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় বন বিভাগ তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। এই সময়ের মধ্যে জেলেদের মাছ-কাঁকড়া আহরণ, বাওয়ালীদের গোলপাতা ও মধু সংগ্রহ, এমনকি পর্যটকদের বনে প্রবেশও সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল।

এদিকে, দীর্ঘ তিন মাস সুন্দরবনে প্রবেশ করতে না পেরে বনজীবীরা ঋণ করে সংসার চালাতে বাধ্য হয়েছেন। জেলে আয়ুব আলী, ইসমাইল হোসেন, সুবোল মুন্ডা সহ কয়েকজন জানান, "সুদে টাকা নিয়ে সংসার চালাতে হয়েছে।"

"আবার এখন সুদ করেই নৌকা, জাল সারাই করছি। বনে গিয়ে মাছ-কাঁকড়া ধরে ঋণ শোধের পাশাপাশি ছেলে-মেয়েদের পড়া-লেখা, বাবা-মায়ের ওষুধ ও সংসারের খরচ জোগাতে হবে।" শুধুমাত্র জেলেরা নয়, সুন্দরবনকে কেন্দ্র করে যাদের অন্য ধরনের জীবিকা রয়েছে, তারাও তিন মাসের ধাক্কা সামলানোর চেষ্টা করছেন।

নীলডুমুর ট্রলার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জানিয়েছেন, "পর্যটকের ওপর নির্ভর করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পাঁচ শতাধিক ট্রলার চলে।" সুন্দরবনে জুন থেকে আগস্ট পর্যন্ত মাছ ও কাঁকড়া ধরা বন্ধ রাখার পাশাপাশি পর্যটক ঢোকা বন্ধ করে দেওয়া হয়।

 

এই সময়ে ট্রলারচালক ও শ্রমিকরা বেকার জীবনযাপন করেন। তাদের সংসার খুব কষ্টে ধারদেনা করে চলে।

একাধিক জেলে জানান, সুন্দরবনের প্রায় ৭০ ভাগ এলাকা অভয়ারণ্য হিসেবে সবসময়ই বন্ধ থাকে। জেলেদের দাবি, তিন মাসের নিষেধাজ্ঞাকালীন সময়ে অসাধু জেলেরা অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরা এবং ফাঁদ পেতে হরিণ শিকার করে। কারণ, অভয়ারণ্য এলাকায় মাছ ও হরিণ শিকার করতে অসাধু চক্রের সুবিধা হয়।

স্থানীয় জেলেদের দাবি, সুন্দরবনের ৬০ ভাগ মাছ-কাঁকড়া আহরণের জন্য উন্মুক্ত করা হোক। এতে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও ফাঁদ পেতে হরিণ শিকার কমবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবিতে ‘আইওটি ইনোভেশন সামিট ২০২৬’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


যবিপ্রবিতে ‘আইওটি ইনোভেশন সামিট ২০২৬’ অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা ও পেশাগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আইওটি ইনোভেশন সামিট ২০২৬’। ‘মেন্টরশিপের মাধ্যমে আইওটি দক্ষতা, উদ্ভাবন ও পেশাগত উন্নয়নের সেতুবন্ধন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইইইই যবিপ্রবি স্টুডেন্ট শাখার আয়োজনে তিন দিনব্যাপী এ সামিটে আইওটি, প্রকল্প উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা, মেন্টরশিপ ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সশরীরে এবং অনলাইনে সামিটের সমাপনী অধিবেশন ‘পরামর্শদান ও ক্যারিয়ার নির্দেশনা’ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিয়ে আলোচনা করা হয়।

সমাপনী অধিবেশনে আলোচক হিসেবে ছিলেন আইইইই ইয়াং প্রফেশনালস বাংলাদেশের চেয়ার ইঞ্জিনিয়ার সোহেল রানা, যবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেকুজ্জামান এবং ইংরেজি বিভাগের প্রভাষক শরীফুজ্জামান।

সামিট আয়োজনে বিশেষ সহযোগিতা করেছে আইইইই ইয়াং প্রফেশনালস বাংলাদেশ, যবিপ্রবি রোবো সোসাইটি এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

সামিটের ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট ‘আর্ডুইনোর মৌলিক বিষয় ও প্রকল্প উন্নয়ন’ শীর্ষক প্রথম অধিবেশন এবং ২৫ আগস্ট ‘ব্লিংক ও থিংস্পিকের মাধ্যমে আইওটি’ শীর্ষক দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সেশন পরিচালনা করেন আইইইই যবিপ্রবি স্টুডেন্ট শাখার চেয়ারপারসন জাহিদুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম। দ্বিতীয় অধিবেশনে আলোচক ছিলেন যবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জাহেদুল ইসলাম।

অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান বলেন, বর্তমান যুগে ইন্টারনেট অব থিংস (আইওটি) ও মেশিন লার্নিং সম্পর্কে জ্ঞান না থাকলে কারিগরি শিক্ষায় দক্ষতা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও পিছিয়ে পড়ার ঝুঁকি রয়েছে। শিক্ষার্থীদের প্রযুক্তির নতুন ধারার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং তাঁদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের সামিটের আয়োজন গুরুত্বপূর্ণ।

ড. মো. রাফিউল হাসান বলেন, সময়ের সঙ্গে নিজেকে উন্নত ও আধুনিক দক্ষতায় সমৃদ্ধ করতে না পারা শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সামিটের বিভিন্ন অধিবেশন শিক্ষার্থীদের দক্ষতার ঘাটতি পূরণে সহায়তা করবে। পাশাপাশি শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শক প্যানেলের মাধ্যমে শিক্ষার্থীদের যেকোনো পরামর্শ ও উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে।

তিন দিনব্যাপী আয়োজিত এ সামিটের বিভিন্ন অধিবেশনে যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান, আইওটি-ভিত্তিক প্রকল্প এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে ধারণা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা নেওয়ার সুযোগ পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%