ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন শ্রীলঙ্কার স্পিনার জয়সুরিয়া


আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন শ্রীলঙ্কার স্পিনার জয়সুরিয়া

ভারতের বিপক্ষে চলমান টেস্টে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়া। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষ বলে আউট হন জয়সুরিয়া। এরপর মাঠ ছাড়ার সময় ব্যাট দিয়ে সীমানার পাশে থাকা একটি বিজ্ঞাপনী কাঠামোয় আঘাত করেন তিনি। ক্রিকেট সরঞ্জাম বা মাঠের স্থাপনা অপব্যবহারের অভিযোগে আইসিসির আচরণবিধির ২.২ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এটি গত ২৪ মাসের মধ্যে জয়সুরিয়ার প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তিও মেনে নেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

মাঠের আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার প্রগীত রামবুকওয়েলা জয়সুরিয়ার বিরুদ্ধে অভিযোগ আনেন।

ভারত-শ্রীলঙ্কার এই দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচে জয়সুরিয়াসহ এখন পর্যন্ত তিনজন ক্রিকেটার আইসিসির শাস্তির মুখে পড়েছেন। এর আগে ভারতের যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোকে ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করা হয়। তাদের দুজনের নামের পাশেও একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়।

টেস্টের প্রথম দিন ভারতের ইনিংসের ১৭তম ওভারে জয়সওয়াল ও ফার্নান্দোর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফার্নান্দোর বলে আউট হওয়ার পর জয়সওয়াল শ্রীলঙ্কান পেসারের দিকে এগিয়ে গিয়ে কথা বলেন। একপর্যায়ে দুজনই একে অপরের দিকে ঝুঁকে পড়লে তাদের মাথায় সংঘর্ষ হয়। পরে ওই ঘটনার জেরে দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেয় আইসিসি।

ফলে কলম্বো টেস্টে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি শৃঙ্খলাজনিত ঘটনাও আলোচনায় এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ স্পিনার প্রভাত জয়সুরিয়া।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্বাসে দুই জীবন্ত কচ্ছপ নেওয়ার চেষ্টা, মায়ামি বিমানবন্দরে ধরা নারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


অন্তর্বাসে দুই জীবন্ত কচ্ছপ নেওয়ার চেষ্টা, মায়ামি বিমানবন্দরে ধরা নারী

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এক নারীর অন্তর্বাসের ভেতর থেকে দুটি জীবন্ত কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বিমানে ওঠার আগে নিরাপত্তা স্ক্যানারে তার বুকের অংশে অস্বাভাবিক কিছু ধরা পড়ার পর তল্লাশি চালিয়ে কচ্ছপ দুটির সন্ধান পান কর্মকর্তারা।

ঘটনাটি ২০২৫ সালের এপ্রিল মাসে ঘটলেও বিষয়টি প্রকাশ্যে আসে কয়েক মাস পর। যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসন পরে ঘটনাটির ছবি প্রকাশ করে। তবে ওই নারীর পরিচয় জানানো হয়নি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, কচ্ছপ দুটিকে কাপড় ও প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল। কচ্ছপগুলোর কোন প্রজাতির ছিল, তা জানানো হয়নি।

নিরাপত্তা স্ক্যানারে প্রথমে নারীর বুকের অংশে সন্দেহজনক কিছু শনাক্ত হয়। এরপর তাকে আলাদা করে তল্লাশি করা হলে পোশাকের ভেতর থেকে দুটি কচ্ছপ বের করা হয়।

তবে ঘটনার পর দুঃখজনকভাবে কচ্ছপ দুটির একটি মারা যায়। বেঁচে যাওয়া কচ্ছপটিকে ফ্লোরিডার বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর যাত্রীদের সতর্ক করে পরিবহন নিরাপত্তা প্রশাসন জানায়, ছোট পোষা প্রাণী নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি পার হওয়া সম্ভব হলেও শরীরের পোশাকের নিচে লুকিয়ে তা নেওয়া যাবে না।

নিরাপত্তা সংস্থার নিয়ম অনুযায়ী, ছোট পোষা প্রাণী নিয়ে ভ্রমণ করলে নিরাপত্তা তল্লাশির সময় প্রাণীটিকে বহনকারী খাঁচা বা ব্যাগ থেকে বের করে হাতে রাখতে হয়। পাশাপাশি বিমানে পোষা প্রাণী নেওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার নিয়মও জেনে নিতে হয়।

মায়ামির এই ঘটনাই অবশ্য যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে প্রাণী লুকিয়ে নেওয়ার প্রথম ঘটনা নয়। এর আগে নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির প্যান্টের ভেতর থেকে একটি জীবন্ত কচ্ছপ উদ্ধার করা হয়েছিল। ওই কচ্ছপটি অবশ্য জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

এছাড়া ২০২৩ সালে মায়ামি বিমানবন্দরে একটি ব্যাগ থেকে পাখির ডাক শোনার পর অ্যামাজন প্রজাতির পাখির ডিম ও জীবন্ত পাখি উদ্ধার করা হয়েছিল। ২০২৪ সালেও এক ব্যক্তিকে ব্যাগে সাপ নিয়ে বিমানে ওঠার চেষ্টা থেকে আটক করা হয় বলে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়।

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা মূলত যাত্রী, বিমান ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি। তাই প্রাণী পরিবহনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলার ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষ করে শরীরের সঙ্গে প্রাণী লুকিয়ে নেওয়ার চেষ্টা যাত্রীর পাশাপাশি প্রাণীটির জন্যও বিপজ্জনক হতে পারে। মায়ামির ঘটনায় একটি কচ্ছপের মৃত্যুর ঘটনাটি সেই ঝুঁকিই সামনে এনেছে।

সূত্র: সিবিএস নিউজ, যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হালদা নদীতে বিশেষ অভিযান, ২০ হাজার ঘনফুট বালু জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


হালদা নদীতে বিশেষ অভিযান, ২০ হাজার ঘনফুট বালু জব্দ

চট্টগ্রামের হালদা নদী সংলগ্ন বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (২৬ আগস্ট) ভোর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে ফটিকছড়ির বিভিন্ন পয়েন্টে এই অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, ভূজপুর থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

অভিযান চলাকালে প্রায় ২০ হাজার ঘনফুট বালু এবং বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়। পরে জব্দকৃত বালু ফ্ল্যাশিং আউট করে পুনরায় হালদা নদীতে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার দেশজুড়ে বিদ্যুৎ নিয়ে সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


এবার দেশজুড়ে বিদ্যুৎ নিয়ে সুখবর

জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ, সঞ্চালন ও গ্রিডের সীমাবদ্ধতা এবং দ্রুত বেড়ে চলা বিদ্যুতের চাহিদার কারণে দেশে বর্তমান বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের ঘাটতি এবং বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে কারিগরি সমস্যা ও রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদন কমে যাচ্ছে।

এর সঙ্গে সঞ্চালন ও গ্রিডের সীমাবদ্ধতা এবং সাম্প্রতিক সময়ে বিদ্যুতের চাহিদা দ্রুত বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এ অবস্থায় লোডশেডিংয়ের চাপ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্রামাঞ্চলে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং কোনো নির্দিষ্ট এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎবিচ্ছিন্নতা এড়াতে ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং সমন্বয় করা হচ্ছে।

এভাবে ঢাকায় লোডশেডিং সমন্বয়ের মাধ্যমে সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ঢাকার বাইরে শিল্প-কারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহক শ্রেণিতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলে দীর্ঘস্থায়ী ও ঘনঘন লোডশেডিংয়ের চাপও কমানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিভাগের ভাষ্য, এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের চাপ তুলনামূলকভাবে সুষমভাবে বণ্টন করা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখা এবং কোনো নির্দিষ্ট অঞ্চল বা গ্রাহক শ্রেণিকে দীর্ঘসময় বিদ্যুৎবঞ্চিত না রাখাই সরকারের মূল লক্ষ্য।

জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ফিরিয়ে আনা এবং গ্রিডের সীমাবদ্ধতা দূর করা গেলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।

এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে দেশে লোডশেডিং ছিল ২ হাজার ২৫৯ মেগাওয়াট। ওই সময় জাতীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ১৭৬ মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হয় ১৩ হাজার ৯১৭ মেগাওয়াট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যরাতে মাদক সেবন করে অসংলগ্ন আচরণ, যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


মধ্যরাতে মাদক সেবন করে অসংলগ্ন আচরণ, যুবক আটক

ঝিনাইদহের কালীগঞ্জে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে মাদক সেবন করে অসংলগ্ন আচরণ করা অবস্থায় পুলিশ মেহেদী হাসান ওরফে শান্ত (২৮) নামে এক যুবককে আটক করেছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় কালীগঞ্জ পৌরসভার কাশিপুর ক্লাবমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া মেহেদী হাসান কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের ফরাসপুর গ্রামের ওবায়দুল বিশ্বাসের পুত্র।

পুলিশের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, রাত ২টা ২০ মিনিটের দিকে কাশিপুর ক্লাবমোড় এলাকায় একটি বাড়ির সামনে সড়কের ওপর এক ব্যক্তি মাদক সেবন করে অসংলগ্ন অবস্থায় উচ্ছৃঙ্খল আচরণ করছেন। এরপর কালীগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেহেদী হাসানকে নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে আটক করে।

কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন, "মাদক সেবন ও এর মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্টের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন কিংবা মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।"

পুলিশ জানায়, মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%