০৭:১৭ এম
দেশের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল এবং অনেক সংগঠন প্রতিদিন নানা ধরনের কর্মসূচি আয়োজন করে।
মঙ্গলবার (৪ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির তথ্য সকালে জানা যাবে।
সকাল ১১টায় সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ-কোরিয়া সিইপিএ (CEPA) নেগোসিয়েশনের সমাপনী অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রেস ব্রিফিং করবেন।
আরও পড়ুন: ‘যুবদলকে ঐক্যবদ্ধ রেখে দেশের কল্যাণে কাজ করতে হবে’- আনোয়ার
সকাল সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির উন্নয়ন করা Cyber Incident Reporting System (CIRS) এবং National ICT & Cyber Security Rating System (NRS)-এর উদ্বোধন হবে।
একই অনুষ্ঠানে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬–২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন করা হবে। প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে অর্থাৎ প্রধানমন্ত্রী উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাফিজুর রহমানও উপস্থিত থাকবেন।
দুপুর ১২টায় রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে বিজিএমইএ ও বিটিএমএর যৌথ উদ্যোগে আয়োজন করা ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিআইটিএমএ)’ উপলক্ষে সমঝোতা স্মারক (এমওইউ) শংসাপত্র স্বাক্ষর হবে। অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এবং পোশাক ও বস্ত্রখাতের শীর্ষ উদ্যোক্তারা উপস্থিত থাকবেন।
বিকেল সাড়ে ৩টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের বাইগারটেক নামাপাড়া এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন