বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০৩:৫৩ পি.এম
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ত্রিশালেরর সংসদ সদস্য মতবিনিময় করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশালেরর সংসদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ মাহমুদা ইসলাম দীপার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এস এম জিয়াউল বারী, ওসি মনসুর আহাম্মদ প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিমান (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮:০০ টা থেকে ৮:৪০ টা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার হঠাৎ পাড়া-২ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত বিমান রহনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হঠাৎ পাড়া-২ গ্রামের জারমানীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হঠাৎ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয় এক অভিযান চালিয়ে ৩০০ লিটার ওয়াশ (মদ তৈরির কাঁচামাল) ও ৫ লিটার চোলাইমদসহ সূর্য শিং (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫:০০ টা থেকে ৫:৫০ টা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন রহনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ভাটাপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত সূর্য শিং রাঙ্গামাটিয়া ভাটাপাড়া এলাকার (ওয়ার্ড নং-০৬, রহনপুর ইউপি) মৃত কাশিনাথ শিং ও মৃত চিন্তা দাসীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ভাটাপাড়া এলাকায় ডিএনসির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে সূর্য শিংকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ৩০০ লিটার ওয়াশ ও ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ