ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে নটরডেমিয়ানদের মিলনমেলা


কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে নটরডেমিয়ানদের মিলনমেলা

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে বসবাসরত নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন প্রাতরাশ মিলনমেলার আয়োজন করা হয়। গত ৩১ আগস্ট সকালে গোল্ডকোস্টের মনোরম Salacia Waters Cafe & Restaurant-এ ব্রিসবেন ও গোল্ডকোস্টের নটরডেমিয়ানদের জন্য এই প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ক্যানবেরা থেকে আগত অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বুরহান উদ্দিন। তিনি নিজেও নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী হওয়ায়, তাঁর উপস্থিতি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

নদীর পাড়ের মনোরম পরিবেশে আয়োজিত এই মিলনমেলায় নবীন ও প্রবীণ নটরডেমিয়ানরা একত্রিত হয়ে কলেজ জীবনের সোনালি দিনগুলোর স্মৃতিতে ফিরে যান। দীর্ঘদিন পর সহপাঠী ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে দেখা হওয়ায় সকালজুড়ে চলে প্রাণখোলা আড্ডা, হাসি-আনন্দ ও পুরনো দিনের স্মৃতিচারণ।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন যীশু দাস। পরিচয়পর্ব শেষে স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা শুরু হয়। ডা. সৈকত, আতিক এবং অস্ট্রেলিয়ার খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিফুর রহমান জেরিন তাঁদের কলেজ জীবনের নানা ঘটনা ও স্মৃতির কথা তুলে ধরেন। তাঁদের হাস্যরসাত্মক ও আবেগঘন স্মৃতিচারণে উপস্থিত সবাই যেন ফিরে যান নটরডেম কলেজের সেই সোনালি দিনগুলোতে।

অনুষ্ঠানে হাইকমিশনার এফ এম বুরহান উদ্দিন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নটরডেম জীবনের নানা স্মৃতি মনোযোগ দিয়ে শোনেন। একই সঙ্গে তিনি নিজের কলেজজীবনের স্মৃতিও সবার সঙ্গে ভাগ করে নেন।

মিলনমেলায় শুধু স্মৃতিচারণ ও আনন্দ-আড্ডাই নয়, নটরডেম কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও উঠে আসে।

ডা. সাজিদুল ইসলাম নটরডেম কলেজের জন্য একটি ডিফিব্রিলেটর (Defibrillator) স্থাপন এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাবনা পেশ করেন। উপস্থিত নটরডেমিয়ানরা প্রস্তাবটির প্রতি ইতিবাচক সাড়া দেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

বিশেষ করে অধ্যাপক ডা. আতিফুর রহমান জেরিনসহ উপস্থিত সবাই এ উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি হৃদ্‌যন্ত্রজনিত পরিস্থিতিতে দ্রুত জীবনরক্ষাকারী ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আরও বৃহত্তর পরিসরে একত্রিত করার বিষয়ে একমত হন। নিয়মিতভাবে এ ধরনের আয়োজনের মাধ্যমে নটরডেমিয়ানদের পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

মিলনমেলায় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও নটরডেমিয়ান অধ্যাপক ডা. আতিফুর রহমান জেরিন, প্রবীণ মেরিন ইঞ্জিনিয়ার ইশতিয়াক আমিন পাপ্পু, ব্রিসবেনের জনপ্রিয় সাহিত্যিক মোস্তাফিজুর রহমান টিটু, ডা. সৈকত, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেওয়ান মুস্তাফিজুর রহমান, অস্ট্রেলিয়ার রিজার্ভ সেনাবাহিনীতে কর্মরত তাহসিন, আতিক, ফেডারেল ডিরেক্টর তৌহিদ, অর্থনীতিবিদ তারেক ইসলাম সহ প্রায় ২৩ জন নটরডেমিয়ান।

এছাড়া সিডনি থেকে বিশেষভাবে অনুষ্ঠানে যোগ দেন নটরডেম অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাবেক প্রেসিডেন্ট ডা. সাজিদুল ইসলাম।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

এরপর উপস্থিত অতিথিদের জন্য নদীতে নৌ ভ্রমণেরও আয়োজন করা হয়। মনোরম নদীর বুকে নৌভ্রমণ, চা-চক্র, আড্ডা ও পুরনো দিনের স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় নটরডেমিয়ানদের এই ঘটনা-বহুল ও আনন্দঘন মিলনমেলা।

আয়োজকদের মতে, প্রবাসে থেকেও নটরডেম কলেজের ঐতিহ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন অটুট রাখতেই এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতে আরও বড় পরিসরে নটরডেমিয়ানদের নিয়ে এমন মিলনমেলার আয়োজনের প্রত্যাশা নিয়েই শেষ হয় এবারের আয়োজন।

প্রাতরাশের আয়োজন শেষে মিলনমেলার আনন্দ আরও বাড়িয়ে দেয় অধ্যাপক ডা: আতিফুর রহমান জেরিনের বাসায় আয়োজিত চা-চক্র। সেখানে আবারও চলে প্রাণখোলা আড্ডা ও স্মৃতিচারণ।

এরপর উপস্থিত অতিথিদের জন্য নদীতে নৌ ভ্রমণেরও আয়োজন করেন ডা: জেরিন। মনোরম নদীর বুকে নৌভ্রমণ, চা-চক্র, আড্ডা ও পুরনো দিনের স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় নটরডেমিয়ানদের এই ঘটনা-বহুল ও আনন্দঘন মিলনমেলা।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

আয়োজকদের মতে, প্রবাসে থেকেও নটরডেম কলেজের ঐতিহ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন অটুট রাখতেই এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতে আরও বড় পরিসরে নটরডেমিয়ানদের নিয়ে এমন মিলনমেলার আয়োজনের প্রত্যাশা নিয়েই শেষ হয় এবারের আয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায়, মমতাজ বেগমকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায়, মমতাজ বেগমকে সংবর্ধনা

মুন্সিগঞ্জ পৌরসভার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগমকে ৩২ বছরের শিক্ষকতা জীবন শেষ করার পর সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তর ইসলামপুর গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ইসলামপুর পঞ্চায়েত কমিটির জ্যেষ্ঠ সদস্য দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফয়সাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পঞ্চায়েত সদস্য শহিদুল্লাহ বেপারী, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উত্তর ইসলামপুর পঞ্চায়েত কমিটির সদস্য গোলজার হোসেন এবং অ্যাডভোকেট সুজন হায়দার জনি।

মোহাম্মদ গোলাম মোস্তফা প্রধান অতিথির বক্তব্যে বলেন, "বাবা-মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, আর শিক্ষক সেই সন্তানকে জ্ঞানের আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলেন।" তিনি উল্লেখ করেন, মমতাজ বেগম দীর্ঘ শিক্ষকতা জীবনে বহু শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। বর্তমানে তার অনেক শিক্ষার্থী সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন।

তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে মমতাজ বেগম দিনরাত কাজ করেছেন।" বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নেও সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজের বেতনের অর্থ ব্যয় করেছেন। তিনি জানান, বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ না থাকলে কেউ এমনটি করতে পারেন না এবং মমতাজ বেগম অন্য শিক্ষকদের জন্যও আদর্শ হয়ে থাকবেন।

মমতাজ বেগমের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা ৩২ বছরের বেশি। এর মধ্যে তিনি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন বলেন, ‘মমতাজ বেগম সত্যিকারের একজন মানুষ গড়ার কারিগর। তার অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করছেন। এমন একজন গুণী মানুষকে বিদায় দেওয়া কষ্টের।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার, শহর যুবদলের সাধারণ সম্পাদক রায়হান কবির, সমাজসেবক হাজি নজরুল ইসলাম, হাজি জজমিয়া, শাহজালাল ভূইয়া, মনির হোসেন, যুবদল নেতা বুরজাহান ঢালী, সিরাজ পাঠান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার মনোহরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে, উপজেলার উত্তরহাওলা ইউনিয়নের কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হাতিমারা এলাকার একটি ভাতের হোটেল থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন, হাতিমারা গ্রামের মৃত বজলু ড্রাইভারের ছেলে স্বপন (৫০)। অপরজন হলেন, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ (বিটতলা) এলাকার আবদুল মান্নানের ছেলে বাঁধন (২৩), যিনি বর্তমানে হাতিমারা বেদে বাড়িতে বসবাস করছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ জানিয়েছেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলবদল শেষ, ক্লাবহীন বেনজেমা-রামোস-ইকার্দিসহ আরো অনেক তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


দলবদল শেষ, ক্লাবহীন বেনজেমা-রামোস-ইকার্দিসহ আরো অনেক তারকা

বার্সেলোনার প্রতি আগ্রহ ছিল সত্যিই। কাতালান ক্লাবটি তাকে দলে নিতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত লাউতারো মার্তিনেজ স্পেনে পাড়ি জমাননি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার ইন্টার মিলানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

গ্রীষ্মকালীন দলবদলে নতুন স্ট্রাইকার খুঁজছিল বার্সেলোনা, কারণ রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেসরা ক্লাব ছেড়ে চলে গেছেন। বেশ কিছুদিন ধরে লাউতারো মার্তিনেজ বার্সার পছন্দের তালিকায় ছিলেন। আগের দলবদলের মৌসুমেও স্প্যানিশ চ্যাম্পিয়নদের আগ্রহের খবর এসেছিল তার বিষয়ে। মার্তিনেজ নিজেই এবার নিশ্চিত করেছেন যে সেই গুঞ্জন সত্য ছিল।

ইতালির মিলান শহরে অনুষ্ঠিত গ্রান গালা দেল কালচিওতে এ বিষয়ে কথা বলেন ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ। সেখানে তিনি জানান, বার্সেলোনার আগ্রহ থাকা সত্ত্বেও ইন্টার ছাড়ার ইচ্ছা তার ছিল না।

লাউতারো মার্তিনেজ বলেন, “বার্সেলোনাকে নিয়ে যে গুঞ্জন ছিল, সেটি সত্যি। কিন্তু শেষ পর্যন্ত আমি আমার সতীর্থ ও সমর্থকদের সঙ্গে এখানেই থাকতে চেয়েছি।”

২৯ বছর বয়সী মার্তিনেজ বার্সায় না যাওয়ার কারণও পরিষ্কার করেছেন, “আমার কাছে ইন্টার মানে গর্ব, আনন্দ এবং এখানে থেকে যাওয়ার ইচ্ছা। আমি আবারও এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ইন্টারের হয়ে বড় কিছু করতে চাই।”

মার্তিনেজ ইন্টারের ক্রীড়া পরিচালক পিয়েরো আউসিলিওর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন, “তিনি আমার ওপর আস্থা রেখেছেন এবং এই প্রকল্পে ভরসা করার সুযোগ দিয়েছেন। আমি তার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব।”

নতুন স্ট্রাইকার হিসেবে বার্সেলোনার প্রথম পছন্দ ছিল হুলিয়ান আলভারেজ। তবে আতলেতিকো মাদ্রিদ আলভারেজকে বার্সার কাছে বিক্রি করতে চায়নি। পরে লাউতারো মার্তিনেজের দিকে ঝুঁকলেও তাকেও আনতে পারেনি বার্সা। শেষ পর্যন্ত আর্সেনাল থেকে ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে বার্সা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকাশে ওড়ার পর হঠাৎ অসুস্থ পাইলট, ইন্ডিগোর জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


আকাশে ওড়ার পর হঠাৎ অসুস্থ পাইলট, ইন্ডিগোর জরুরি অবতরণ

মাটি থেকে হাজার হাজার ফুট উঁচুতে উড়ছিল একটি উড়োজাহাজ। চারপাশে মেঘের ভেলা। এমন পরিস্থিতিতে যদি জানা যায় যে, উড়োজাহাজটি চালানোর দায়িত্বে থাকা পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তবে তা যে কতটা উদ্বেগজনক হতে পারে, তা সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে। এর ফলস্বরূপ, যাত্রীবাহী বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইন্ডিগোর ‘সিক্সই ১৩০২’ ফ্লাইটটি দোহা থেকে ভারতের বেঙ্গালুরু যাচ্ছিল। মাঝ আকাশে পাইলট অসুস্থ বোধ করেন এবং তার জরুরি চিকিৎসা প্রয়োজন হয়ে পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে, ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে নিরাপদে ওমানের রাজধানী মাস্কাটে অবতরণ করানো হয়।

বিমানটি অবতরণের পরপরই একটি মেডিকেল টিম পাইলটের প্রাথমিক চিকিৎসার জন্য এগিয়ে আসে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। অন্যদিকে, যাত্রীদের গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছানোর জন্য, ইন্ডিগো কর্তৃপক্ষ বেঙ্গালুরু থেকে একটি বিকল্প বিমান ও নতুন ক্রু দল পাঠায়।

একটি বিবৃতিতে ইন্ডিগো কর্তৃপক্ষ এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। মাস্কাটে অপেক্ষমাণ যাত্রীদের নিয়মিত আপডেট এবং খাবার সরবরাহ করা হচ্ছে, সংস্থাটি উল্লেখ করেছে যে, যাত্রী, ক্রু এবং বিমানের সুরক্ষা তাদের কাছে সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%