ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফিনল্যান্ডে গুগলের বৃহত্তম বিনিয়োগ: পারমাণবিক বিদ্যুৎ কিনছে ডেটা সেন্টারের জন্য


ফিনল্যান্ডে গুগলের বৃহত্তম বিনিয়োগ: পারমাণবিক বিদ্যুৎ কিনছে ডেটা সেন্টারের জন্য

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো সম্প্রসারণের জন্য ইউরোপে নিজেদের সর্ববৃহৎ বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী দুই বছরের মধ্যে প্রতিষ্ঠানটি ফিনল্যান্ডে অন্তত ১ হাজার ৩০০ কোটি ইউরো (১৫.১ বিলিয়ন ডলার) বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। একই সঙ্গে, নিরবচ্ছিন্ন শক্তি নিশ্চিত করার জন্য দেশটির একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের জন্য একটি বড় চুক্তি সম্পন্ন করেছে তারা।

বুধবার, মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, এই বিশাল বিনিয়োগের আওতায় ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে তিনটি নতুন ডেটা সেন্টার নির্মাণ করা হবে।

বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দিতে গুগল, ফিনল্যান্ডের জ্বালানি প্রতিষ্ঠান ফোর্টাম-এর সঙ্গে ২২ বছরের একটি চুক্তি করেছে। এই চুক্তির আওতায়, ফোর্টামের লভিসা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনের অর্ধেক বিদ্যুৎ তারা কিনবে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের ১২ দেশে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

গুগল জানিয়েছে, ২০২৭ ও ২০২৮ সালের মধ্যে এই বিনিয়োগ ফিনল্যান্ডের জিডিপিতে ৩৬০ কোটি ইউরো যোগ করবে। পাশাপাশি, ডেটা সেন্টারগুলো চালু হলে প্রতি বছর প্রায় সাত হাজার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিনিসিয়ুসের জন্য ব্যালন ডি’অর ট্রফির শোকেস প্রস্তুত ছিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ভিনিসিয়ুসের জন্য ব্যালন ডি’অর ট্রফির শোকেস প্রস্তুত ছিল

২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাই বিশ্বাস করেছিল যে ট্রফিটি ভিনিসিয়ুস জুনিয়রেরই হবে। কিন্তু পরিস্থিতি পরিবর্তিত হয়ে পুরস্কারটি জিতে নিয়েছেন রদ্রি। এই বিতর্কের মধ্যে নতুন তথ্য প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবলার জেনি হারমোসোর ভাই রাফা হারমোসো।

রাফা দাবি করেছেন, ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের পূর্বে ভিনিসিয়ুসকে জানানো হয়েছিল যে তিনি পুরস্কারটি জিততে যাচ্ছেন। এই কারণে, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস তার বাড়িতে ব্যালন ডি’অর রাখার জন্য শোকেসে জায়গা প্রস্তুত করে রেখেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাফা লিখেছেন, "ওরা তাকে (ভিনিসিয়ুস) বলেছিল যে তিনি ব্যালন ডি’অর জিতবেন, আর ভিনি সেটি রাখার জন্য শোকেসে একটা জায়গা ঠিক করে রেখেছিল।"

অনুষ্ঠানে ভিনিসিয়ুস ও জেনি একে অপরকে পুরস্কার দেওয়ার পরিকল্পনাও করেছিলেন। জেনি ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর তুলে দেবেন এবং ভিনিসিয়ুস জেনিকে দেবেন সোক্রেটিস ট্রফি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পর, জেনির সাহসিকতা ও সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল।

কিন্তু অনুষ্ঠানের আগের রাতে পরিস্থিতি বদলে যায়। রিয়াল মাদ্রিদ জানতে পারে, ব্যালন ডি’অর জিততে যাচ্ছে রদ্রি। এরপর ভিনিসিয়ুস ক্লাবের প্রতিনিধিদলের সঙ্গে প্যারিসে যেতে অস্বীকৃতি জানান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্তও নেয় রিয়াল মাদ্রিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি জামাল মিয়া দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ হারালেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


বাংলাদেশি জামাল মিয়া দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ হারালেন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন জামাল মিয়া নামে এক বাংলাদেশি। নিহত ব্যক্তি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাই কান্দি গ্রামের ছিডু মিয়া বেপারির ছেলে। দেশে তার বাবা-মা, স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জামাল মিয়া ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। তিনি দেশটির রাজধানীতে ভ্যারাইটি সুপারশপে ব্যবসা করতেন। বুধবার রাতে তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আগে থেকে প্রস্তুত থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।

জামালের পরিবারের দাবি, তাকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়েছে। তবে, এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি।

গুলির এ ঘটনায় জামালের দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই কর্মচারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারী জানান, তার ছেলে পরিবারের স্বচ্ছলতার জন্য বিদেশে গিয়ে নিজের কষ্টার্জিত অর্থে ব্যবসা করছিলেন। এখন সন্ত্রাসীদের গুলিতে তাকে হারিয়ে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আফ্রিকার রাষ্ট্রদূতের একজন সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। আমরা ইতোপূর্বে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। তার পরিবারের প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে তিনটি ফ্লাইওভার চালুর উদ্যোগে ভোগান্তি কমানোর চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


রাজশাহীতে তিনটি ফ্লাইওভার চালুর উদ্যোগে ভোগান্তি কমানোর চেষ্টা

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, নাগরিক ভোগান্তি দূরীকরণের লক্ষ্যে তিনটি ফ্লাইওভারের নির্মাণ কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি গোরহাঙ্গা রেলগেট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন ফ্লাইওভারের অগ্রগতি, সড়কের বর্তমান অবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক বিষয় সরেজমিনে পর্যালোচনা করেন।

এ সময় রাসিক প্রশাসক সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইওভার নির্মাণকাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি নাগরিক দুর্ভোগ লাঘবে গোরহাঙ্গা রেলগেট ও আশপাশের এলাকার সড়কের খানাখন্দ দ্রুত মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

রাসিক প্রশাসক সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাকে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।" তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ফ্লাইওভারগুলোর নির্মাণকাজ স্থবির ছিল। দায়িত্ব গ্রহণের পর তিনি ফ্লাইওভারগুলোর কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন। নাগরিক ভোগান্তি দূরীকরণে তিনটি ফ্লাইওভারের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন হবে। নির্মাণকাজ শেষ হলে নাগরিকদের জন্য তা উন্মুক্ত করা হবে। নগরবাসীর চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন নাগরিক দুর্ভোগ নিরসনে সিটি করপোরেশন গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান উন্নয়নকাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সিটি করপোরেশনের সব ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হবে। তিনি বলেন, "সবার সহযোগিতায় আমরা ডেঙ্গুমুক্ত নগরী গড়তে কাজ করে যাচ্ছি।"

পরিদর্শনকালে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম আহমেদ হোসেন মাসুম, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ মাসে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে ১৩.১ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


৬ মাসে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে ১৩.১ শতাংশ

দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে স্বস্তি এনে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ। এই সময়ের মধ্যে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৮৯৪ কোটি মার্কিন ডলার। এটি আগের বছরের একই সময়ের ১ হাজার ৬৭৪ কোটি ডলারের তুলনায় ২২০ কোটি ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, পর্যালোচিত ছয় মাসের মধ্যে মোট পাঁচ মাসেই প্রবাসী আয় ধারাবাহিকভাবে বেড়েছে। এর মধ্যে গত আগস্ট মাসে সর্বোচ্চ ২২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি বছরের মার্চে ৩৭৫ কোটি ডলার আসার পর এপ্রিলে ৩১৩ কোটি এবং মে মাসে এসেছে ৩৪৩ কোটি ডলার। জুনে প্রবাহ কিছুটা স্থির (২৮১ কোটি ডলার) থাকলেও জুলাইয়ে তা আবার বেড়ে ২৮৬ কোটি ডলারে দাঁড়ায়। এরপর আগস্টে আসে ২৯৬ কোটি ডলার।

এই ছয় মাসে দেশের রেমিট্যান্সের সবচেয়ে বড় উৎস ছিল মধ্যপ্রাচ্য ও পশ্চিমাঞ্চলের কয়েকটি দেশ। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ৩০৮ কোটি ৮ লাখ ডলার এসেছে। এ ছাড়া যুক্তরাজ্য থেকে ২৯৪ কোটি ২ লাখ, সংযুক্ত আরব আমিরাত থেকে ২২৬ কোটি ৭২ লাখ, যুক্তরাষ্ট্র থেকে ১৭১ কোটি ৬৫ লাখ এবং মালয়েশিয়া থেকে ১৪৮ কোটি ৭০ লাখ ডলার দেশে এসেছে। মূলত এই পাঁচ দেশ থেকেই মোট রেমিট্যান্সের প্রায় ৬০ দশমিক ৭ শতাংশ আয় পরিবাহিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলের ওপর প্রবাসীদের আস্থা বৃদ্ধি এবং হুন্ডি নিরুৎসাহিত করতে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর কারণেই এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারা বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি সামগ্রিক সামষ্টিক অর্থনীতিতে আরও স্থায়িত্ব আসবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%