ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
০৪:১৭ পি.এম
“দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে যুবদের অংশগ্রহনে
বর্ণাঢ্য যুব র্যালি বের হয়। র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসান এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্ত সৈয়দ আজমল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অয়াসীম মান্নান উৎপল, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শামীম হাওলাদার। প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মজুমদার। পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী, নারী উন্নয়ন সংস্থা পরাগ এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহনাজ ফরিদ, উদ্যোক্তা জাহিদ মাহমুদ সুমন, শারমিন আক্তার ।
আলোচনা সভায় বক্তারা তরুণ ও যুব সমাজকে আত্মকর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। দেশ গঠনে যুবসমাজের ভূমিকার কথা স্মরণ করে বক্তারা তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
পরে যুব কল্যাণ তহবিল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণ ও অনুদানের চেক বিতরণ করা হয়। বৃক্ষ রোপণ, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের পুরস্কৃতকরণ এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা এবং ব্ল্যাকলিস্টিং বন্ধের মতো বিভিন্ন দাবি নিয়ে আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিকরা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং বৈদ্যুতিক খুঁটি ফেলে বিক্ষোভ মিছিল শুরু করেন। এই কারণে নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
রবিবার (১ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ, ইউনিক, জামগড়া, নরসিংহপুর, জিরানীবাজার, বাইপাইল এলাকায় দেখা যায়, এসব এলাকার বিভিন্ন কারখানায় কার্যক্রম সকাল থেকেই চলছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে এবং কারখানার সামনে দায়িত্ব পালন করছিলেন। তবে সকাল ১০টার পর থেকে বিভিন্ন এলাকার বেশ কিছু পোশাক কারখানা ছুটি দিলে শ্রমিকরা বের হতে শুরু করেন।
পরে নরসিংহপুর, জিরানী বাজার, কবিরপুর, বাড়ইপাড়া, শ্রীপুরসহ বিভিন্ন এলাকার শ্রমিকরা সড়কে নেমে আসে। এর ফলে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক বন্ধ করে তারা আন্দোলন করতে থাকে। পুলিশ তাদের সরিয়ে দিলে মহাসড়ক স্বাভাবিক হয়ে যায়।
এদিকে আন্দোলনের প্রেক্ষিতে বেশ কিছু কারখানার মূল ফটকে কারখানা বন্ধের নোটিশ টাঙানো হয়েছে। এছাড়া অর্ধশত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে যে বেতন দেওয়া হচ্ছে, তা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। তারা আরও বলেন, চাকরির ক্ষেত্রে নারীদের প্রাধান্য দেওয়া হয়, ফলে পুরুষ শ্রমিকরা বৈষম্যের শিকার হন। এ কারণে তারা আন্দোলন করছেন।
তারা আরও জানান, তাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে, বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা করতে হবে। ৩০ হাজার টাকা হলেই তারা আন্দোলন বন্ধ করবেন।
শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহম্মেদ জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে সকাল সাড়ে ১০টার দিকে কিছু ঝামেলা হয়েছিল। নিট এশিয়া নামের একটি কারখানা বন্ধ ঘোষণা করেছিল। পরে ওই কারখানার শ্রমিকরা শারমিন গার্মেন্টসের সামনে জমায়েত হন। তবে শ্রমিকরা শান্তিপূর্ণ ছিলেন এবং পুলিশও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তাদের বোঝানো হয়েছে। পরে শারমিন গ্রুপও বন্ধ ঘোষণা করে।
তিনি আরও জানান, রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। অনন্ত গার্মেন্টে কিছু বিক্ষুব্ধ শ্রমিক ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পরে পুলিশ এসে তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলে শ্রমিকদের সঙ্গে। পরে শ্রমিকরা চলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং যান চলাচলও স্বাভাবিক রয়েছে। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান শিল্প পুলিশের এই এএসপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আশা প্রকাশ করে জানিয়েছেন, আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে। রবিবার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
জ্বালানিমন্ত্রী এ সময় বলেন, ‘এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে। সে জন্য সোলারে যেতে হবে, এখান থেকে পরিত্রাণ পেতে। সোলারকে এগিয়ে নিতে আমরা নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি, আগামী গ্রীষ্মে সোলার দিয়ে কিছুটা হলেও লোডশেডিং কমাতে পারব।’
তিনি আরও জানান, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করতেই এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।
গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের বিষয়ে তিনি মন্তব্য করেন, পল্লী বিদ্যুতের গ্রিড লাইনে অনেক সমস্যা আছে। সমাধান হয়ে গেলে আর গ্রামে লোডশেডিং হবে না।
মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেও অফ-গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না।
বিদ্যুৎ খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ১৭ বছর বিদ্যুৎ খাতে অনেক উন্নয়নের কথা বলা হয়েছে। অথচ বিদ্যুতে লুটপাটের ফল ভোগ করতে হচ্ছে এখন।
সৌরবিদ্যুৎ প্রসঙ্গে তিনি পুনরায় বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করতেই এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মানবপাচার মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। অভিযানের সময় তাঁকে একটি সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম শীর্ষ সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, জানিয়েছে অভিযানে অংশগ্রহণকারী সংস্থাটি।
শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া এলাকায় কচ্ছপিয়া ঘাটে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে আবদুল করিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবদুল করিম টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমরের ছেলে।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে আবদুল করিমের বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলায় এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি হওয়ার তথ্য পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে একটি সক্রিয় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেপ্তারের পর আবদুল করিমকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসআরবি-১৫ জানিয়েছে, মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ