ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন


ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার জন্য একটি দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে শফিকুল ইসলাম খান মিল্টনকে নির্বাচিত করা হয়েছে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: শ্রমমন্ত্রীর পদত্যাগ ও মজুরি বৃদ্ধির দাবি শ্রমিক শক্তির

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই আংশিক কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়া উচিত : র‍্যাচেল রিভস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ পি.এম


যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়া উচিত : র‍্যাচেল রিভস

যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পুনরায় ফিরিয়ে নেওয়ার পক্ষে দৃঢ় সমর্থন জানিয়েছেন সাবেক চ্যান্সেলর র‍্যাচেল রিভস। তিনি মন্তব্য করেছেন যে, ইইউর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক পুনর্গঠন ও জোরদার করার ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা নিয়ে তিনি ‘গর্বিত’। সাবেক চ্যান্সেলর উল্লেখ করেন, ব্রেক্সিটের ফলে দেশটি 'আরও দরিদ্র, দুর্বল এবং কম নিরাপদ' হয়ে পড়েছে।

গ্রেট ম্যানচেস্টারের মেয়র ও জ্যেষ্ঠ লেবার নেতা অ্যান্ডি বার্নহ্যাম ইইউতে পুনরায় যোগ দেওয়ার বিষয়ে কোনো গণভোটের সম্ভাবনা সরাসরি নাকচ করেননি। তিনি আগামী মাসে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া বাণিজ্য সম্মেলনের পর ইউরোপের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার পরিকল্পনা স্পষ্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন।

দ্য টাইমস-এ প্রকাশিত এক নিবন্ধে রিভস বলেন, 'ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করার জন্য আমরা ইতিমধ্যে যে অগ্রগতি করেছি, তার জন্য আমি গর্বিত। ব্রেক্সিট আমাদের আরও দরিদ্র, দুর্বল এবং কম নিরাপদ করেছে।'

তিনি আরও লেখেন, “ইউরোপের সঙ্গে আমাদের ভবিষ্যতের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আর এই বাস্তবতার মুখোমুখি হয়ে অ্যান্ডি বার্নহ্যাম যে নেতৃত্ব দিচ্ছেন, তাকে আমি স্বাগত জানাই। ট্রেজারি তে (অর্থ মন্ত্রণালয়) থাকা অবস্থায় আমার দৃষ্টিভঙ্গি কী ছিল, তা নিয়ে কারও মনে কখনোই কোনো সন্দেহ ছিল না। আমি সত্যি বিশ্বাস করি, যুক্তরাজ্যের ভবিষ্যৎ ইউরোপীয় ইউনিয়নের মধ্যেই রয়েছে।”

গত জুলাইয়ে অ্যান্ডি বার্নহ্যাম প্রধানমন্ত্রী হওয়ার পর লেবার পার্টির অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে র‍্যাচেল রিভস প্রকাশ্যে যুক্তরাজ্যকে ইইউতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। ২০২৪ সালের লেবার পার্টির নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়েছিল—লেবার সরকার ইইউর বাইরেই থাকবে এবং ব্রেক্সিটকে কার্যকর উপায়ে সফল করে তুলবে।

তবে প্রধানমন্ত্রী বার্নহ্যাম ব্রাসেলসের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্কের পথ খুঁজছেন। তিনি ইইউর সঙ্গে মুক্তভাবে চলা চলের (ফ্রিডম অব মুভমেন্ট) দরজাও উন্মুক্ত রাখার ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন যে এই বিষয়ে একটি 'তথ্যপ্রমাণ-ভিত্তিক আলোচনা' হওয়া প্রয়োজন।

অথচ মেকারফিল্ড উপ-নির্বাচনের প্রচারণাকালে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ব্রেক্সিট সংক্রান্ত পুরনো বিতর্ক তিনি নতুন করে শুরু করবেন না। সে সময় তিনি সতর্ক করে বলেছিলেন, এসব পুরনো বিতর্ক দেশকে 'স্থায়ী এক অচলাবস্থায়' আটকে রাখবে। লিভারপুলে আয়োজিত লেবার পার্টির বার্ষিক সম্মেলনে বার্নহ্যাম দাবি করেন, ব্রেক্সিট উপকারের চেয়ে ক্ষতিই বেশি করেছে। ইইউর সঙ্গে পূর্ণাঙ্গ সদস্যপদসহ ভবিষ্যতের সম্পর্কের একাধিক বিকল্প পথ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

গত মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দাবি করেন, ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটে রাশিয়া যে হস্তক্ষেপ করেছিল, তার পর্যাপ্ত তথ্যপ্রমাণ যুক্তরাজ্যের হাতে রয়েছে। বার্নহ্যাম জানান, গ্রীষ্মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের (প্রধানমন্ত্রীর কার্যালয়) দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালের ভোটে ক্রেমলিনের ভূমিকা নিয়ে তিনি একটি পর্যালোচনা চান। সেই পর্যালোচনায় তিনি স্পষ্টভাবে জানতে পারেন যে, সেখানে নিশ্চিতভাবেই রাশিয়ার হস্তক্ষেপ ছিল।

দ্য রেস্ট ইজ পলিটিক্স পডকাস্টে তিনি বলেন, “ডাউনিং স্ট্রিটে এসে আমি প্রশ্ন তুলেছিলাম—২০১৬ সালের গণভোটে কি রাশিয়ার হস্তক্ষেপ ছিল? আমি উত্তর পেয়েছি, হ্যাঁ, ছিল।” তিনি আরও বলেন, “এই বিষয়গুলো এখন জনসমক্ষে আনুষ্ঠানিকভাবে আনা জরুরি। এটি জার্মানি ও ফ্রান্সের ভোটারদের বুঝতে সাহায্য করবে যে, আমাদের দেশের এই রাজনীতি আসলে আমাদের শত্রুভাবাপন্ন দেশ, বিশেষ করে রাশিয়ার উসকানিতেই পরিচালিত হয়েছিল।”

তার এই অভিযোগের পর গুঞ্জন তৈরি হয়েছে যে, ২০১৬ সালের গণভোটে রাশিয়ার কথিত হস্তক্ষেপকে অজুহাত হিসেবে ব্যবহার করে তিনি হয়তো দ্বিতীয়বার গণভোটের পরিকল্পনা করছেন।

ব্রাসেলসে ইউকে-ইইউ শীর্ষ সম্মেলন

চলতি মাসের শেষের দিকে ব্রাসেলসে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাওয়া এই শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী বার্নহ্যামকে স্বাগত জানাবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। সম্মেলনে কৃষি-খাদ্য বাণিজ্য, কার্বন নির্গমন বাণিজ্য এবং তরুণদের চলাচলের সুযোগসংক্রান্ত (ইউথ মোবিলিটি স্কিম) বেশ কিছু চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে।

তরুণদের জন্য বিশেষ সুযোগের দাবি

দ্য টাইমস-এ রিভস লিখেছেন, চলতি মাসের শেষের দিকে হতে যাওয়া সম্মেলনে অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসেবে অন্ততপক্ষে ‘ইউথ মোবিলিটি স্কিম’ চূড়ান্ত নিশ্চিত করা উচিত। লিডস ওয়েস্ট ও পাটনির এই সংসদ সদস্য পদে থাকাকালীন সময় থেকেই এই প্রকল্পের পক্ষে জোরালো সমর্থন দিয়ে আসছেন। এই চুক্তির আওতায় ১৮ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৭৫,০০০ থেকে ৮০,০০০ তরুণ-তরুণী সর্বোচ্চ তিন বছরের জন্য যুক্তরাজ্যে ভ্রমণের সুবিধা পাবেন।

তিনি যোগ করেন, “যারা যুক্তরাজ্যকে আবারও ইইউতে ফিরিয়ে নিতে চান, তাদেরই যুক্তিনির্ভর ব্যাখ্যা দেওয়া, বাস্তব সুবিধাগুলো তুলে ধরা এবং সঠিক পদক্ষেপ নেওয়া উচিত—বিশেষ করে এই মাসের শেষের ইউকে-ইইউ সম্মেলনের আগে। সেখানে সর্বনিম্ন অর্জন হিসেবে আমাদের বছরের শুরুতে আলোচিত উচ্চাকাঙ্ক্ষী ‘ইউথ মোবিলিটি স্কিম’-এর চূড়ান্ত অনুমোদন চাওয়া উচিত এবং একই সঙ্গে ‘সেফ' প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার দিকে অগ্রগতি নিশ্চিত করা প্রয়োজন।

উল্লেখ্য, ‘সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ’ (সেফ) হলো ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ইউরোপ কে পুনরায় সামরিকভাবে শক্তিশালী করার ইইউর একটি সমন্বিত উদ্যোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদরাসার পরিচালক হাসান আলী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


গাইবান্ধায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদরাসার পরিচালক হাসান আলী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রী ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রবিবার (১ নভেম্বর) বিকেলে এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া হাসান আলী সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক। তিনি ওই গ্রামের মৃত কছিম উদ্দিনের পুত্র।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ৮ বছর আগে মাদরাসার আবাসিক শাখায় এক ছাত্রীকে ভর্তি করে দেয় তার পরিবার। বর্তমানে ওই শিক্ষার্থীর বয়স ১৪ বছর। ওই শিক্ষার্থীর বাবা-মা কর্মসূত্রে ঢাকায় অবস্থান করেন এবং প্রতি মাসে খরচ পাঠান, মাঝে মাঝে মেয়ের সঙ্গে দেখা করতে আসেন। এজাহারে উল্লেখ করা হয়েছে যে, হাসান আলী প্রায় ছয় মাস আগে ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়েছিলেন।

এজাহারের তথ্য অনুযায়ী, গত ২৮ আগস্ট সকাল ৬টার দিকে পরিচালক হাসান আলী ছাত্রীকে মাদরাসা সংলগ্ন নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। একই সঙ্গে তিনি ওই শিক্ষার্থীকে হত্যার হুমকি দেন এবং মরদেহ গুম করার কথাও বলেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থী মোবাইল ফোনের মাধ্যমে ঢাকায় থাকা তার বাবা-মাকে বিষয়টি জানালে তারা ১ সেপ্টেম্বর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুখালীতে অপারেশনের আগেই মাতৃগর্ভে শিশুর মৃত্যু, ক্লিনিক মালিকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


মধুখালীতে অপারেশনের আগেই মাতৃগর্ভে শিশুর মৃত্যু, ক্লিনিক মালিকের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসাসেবার অবহেলা ও অব্যবস্থাপনার কারণে সিজারের আগে মাতৃগর্ভে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কবিতা ক্লিনিকের মালিক কবিতাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ক্লিনিকটি বন্ধের কার্যক্রম গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

রোববার মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত কবিতা ক্লিনিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, রাজবাড়ী জেলার কোলারহাট গ্রামের বাসিন্দা আরিফ পাটোয়ারীর স্ত্রী শান্তা বেগম সকাল ৭টার দিকে সিজারের জন্য ওই ক্লিনিকে ভর্তি হন। অভিযোগ রয়েছে যে, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই ক্লিনিকের একজন নার্স তাকে ইনজেকশন পুশ করেন। রোগীর শারীরিক অবস্থা প্রথমে স্বাভাবিক থাকলেও ইনজেকশন দেওয়ার পর ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটে।

পরে বিকেলে চিকিৎসক মইনুল হোসেন শাহিন সিজারের পূর্বে পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মায়ের গর্ভেই শিশুটির মৃত্যু ঘটেছে। এই খবর ছড়িয়ে পড়লে ক্লিনিকের সামনে শত শত মানুষ জড়ো হয়। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পর মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ক্লিনিকের অব্যবস্থাপনা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের অভাব এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া রোগীকে ইনজেকশন দেওয়ার বিষয়টি উঠে আসে।

ক্লিনিক মালিক কবিতাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ক্লিনিকটি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ক্লিনিকে ভর্তি থাকা সব রোগীকে দ্রুত স্থানান্তর করে সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন। তিনি আরো জানান, মধুখালী উপজেলায় অবৈধ ও অনিয়মে পরিচালিত ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা ছাত্রদল সভাপতির ছেলে মাহি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


জেলা ছাত্রদল সভাপতির ছেলে মাহি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

শনিবার, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে শাহজাহান তার ছেলেকে শুভেচ্ছা জানিয়ে এই তথ্য প্রকাশ করেন।

ফেসবুক পোস্টের সাথে ছেলের একটি ছবি যুক্ত করে শাহজাহান খান ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালবাসা, দোয়া ও শুভ কামনা রইলো বাজান।’

বিষয়টি নিশ্চিত করে শাহজাহান খান বলেন, তিনি ১৯৯৮ সালে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। তবে বিগত ১৭ বছর তিনি দলের পাওয়ারে ছিলেন না। ওই সময়ে ছাত্রদল করার মতো কোনো মানুষ ছিল না, সংগঠন কাউকে পায়নি। সেই সময় বিবেচনা করে তাকে সভাপতি করে কমিটি দেওয়া হয়েছিল। ২০১৮ সালের সেই কমিটি এখনও বহাল রয়েছে।

ছেলের সাফল্যে শুভেচ্ছা জানানোয় অযাচিত সমালোচনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কমিটির ভাঙা-গড়া দলের সিদ্ধান্ত, এটি তার সিদ্ধান্ত নয়। দল যখন মনে করবে তখন কমিটি দেবে, এবং যখন মনে করবে কমিটি ভেঙে দেবে। এর মধ্যে বিয়ে-শাদী হবে না? সন্তান হবে না? তার ছেলে ভালো কিছু করে, তার জন্য তিনি কি তার মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবেন না?

শাহজাহান খান আরও বলেন, এখনো পর্যন্ত দল তাকে ছাত্রদলেই রেখেছে। দল সেটি মনে করেছে বলেই তো রেখেছে। দল কি জানে না? তারেক রহমানের কাছে, তাদের চেয়ারম্যানের কাছে কি এসব রিপোর্ট নেই? এছাড়া, যখন তাদের কমিটি হয়, তখন সেটি জেনুইন কমিটি দেওয়া হয়; সেই সময়ে বিবাহিত-অবিবাহিত বিষয়টি ছিল না। তবে এখন তার যুবদল করার মোক্ষম বয়স। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে তিনি যেতে পারেন না। তিনি তো চাইলেই তার ইচ্ছামতো চলতে পারবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%