ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রযুক্তি বিভ্রাটের জেরে বিশ্ব কতটা ঝুঁকিতে?


প্রযুক্তি বিভ্রাটের জেরে বিশ্ব কতটা ঝুঁকিতে?

বিদ্যুৎ বিভ্রাট এবং তথ্যপ্রযুক্তিগত ত্রুটি নতুন কোনো বিষয় নয়। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক বড় ধরনের বিপর্যয় উদ্বেগের সৃষ্টি করেছে। গত সপ্তাহে মাইক্রোসফটের একটি বড় বিভ্রাট ঘটে, যা প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব ফ্লাইট ঘণ্টার পর ঘণ্টা বন্ধ হয়ে যায় এবং জাতীয় নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় ব্যাংকে লেনদেন ব্যাহত হয় এবং একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষায় বড় ধরনের ত্রুটি ধরা পড়ে।

এই ঘটনাগুলো আলাদা হলেও, এগুলো কাছাকাছি সময়ে ঘটায় প্রশ্ন উঠেছে যে, এর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না। যদিও এসব ঘটনার মধ্যে সম্পর্ক থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে আধুনিক প্রযুক্তি ব্যবস্থা কীভাবে কাজ করে এবং এর দুর্বলতাগুলো কোথায়, তা সামনে এনেছে এই ঘটনাগুলো।

কী ঘটছে?

আরও পড়ুন: মতপ্রকাশের কারণে ১০ মাসে ১১১ জন নিপীড়নের শিকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের ম্যাচসহ ১৯ নভেম্বরের খেলার সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ এম


বাংলাদেশের ম্যাচসহ ১৯ নভেম্বরের খেলার সূচি প্রকাশ

আজ (১৯ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের পঞ্চম দিনের খেলা মাঠে গড়াবে। এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদশ ‘এ’ দল হংকংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ওয়েলিংটন টেস্ট: ১ম দিন

নিউজিল্যান্ড–ভারত

ভোর ৪টা থেকে সনি স্পোর্টস ১ ও ৫ চ্যানেলে খেলা সম্প্রচারিত হবে।

এশিয়া কাপ রাইজিং স্টারস

বাংলাদেশ ‘এ’–হংকং

দুপুর ১২টা থেকে টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১ চ্যানেলে দ্বিতীয় খেলা দেখা যাবে।

জোহানেসবার্গ টেস্ট: ৫ম দিন

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা

দুপুর ২টা, টি স্পোর্টস

রাওয়ালপিন্ডি টেস্ট: ৩য় দিন

পাকিস্তান–শ্রীলঙ্কা

সকাল ১০.৩০ মিনিটে টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টসে তৃতীয় খেলা সম্প্রচার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ আন্তর্জাতিক বিচার আদালতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ এম


রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ আন্তর্জাতিক বিচার আদালতে

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার দীর্ঘ প্রতীক্ষিত রায় আজ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঘোষণা করবে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) উন্মুক্ত অধিবেশনে রায় পড়া শুরু হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের ফলে প্রাণ বাঁচাতে অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। ওই অভিযানের পরিপ্রেক্ষিতে গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় দায়ের করা মামলাটির রায়ের মাধ্যমে দীর্ঘ আইনি লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে যাচ্ছে।

রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযানের গণহত্যা ছিল কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত আইসিজের বিচারকরা।

লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের পরিচালক আন্তোনিয়া মালভে বলেছেন, মিয়ানমারের গণহত্যার দায় স্বীকারের পাশাপাশি ভুক্তভোগীরা নিজেদের জমি-সম্পত্তি ফেরত, ক্ষতিপূরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা চান। তাদের নাগরিকত্ব ফিরে পাওয়ার প্রত্যাশাও রয়েছে।

গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশনা চেয়েছে। ফলে কক্সবাজারে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার কাছে এ রায় বিশেষ গুরুত্ব বহন করছে।

বিশেষজ্ঞদের মতে, এ মামলার সিদ্ধান্ত আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে মামলাতেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই প্রভাবের ধরন এখনো স্পষ্ট নয়।

আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত জটিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুয়ান্ডা ও বসনিয়ার স্রেব্রেনিৎসায় গণহত্যার দায় প্রতিষ্ঠার মতো ঘটনা ঘটলেও এ ধরনের মামলার রায় আন্তর্জাতিক বিচারাঙ্গনে বিরল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাচ বাঁচানোর লড়াই করতে হবে: হাসান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ এম


ম্যাচ বাঁচানোর লড়াই করতে হবে: হাসান মাহমুদ

জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছে। এই বিষয়টি স্বীকার করেছেন দলের পেসার হাসান মাহমুদ। তিনি জানান, সিরিজের প্রথম টেস্ট হার এড়ানোর চেষ্টা করা ছাড়া টাইগারদের সামনে আর কোনো বিকল্প নেই।

বুধবার (১৮ নভেম্বর) চতুর্থ দিনের আরেকটি ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশ এখন অনেকটাই নিশ্চিতভাবে হারতে চলেছে। দ্বিতীয় ইনিংসে তারা ১০০ রানে ৫ উইকেট হারিয়েছে এবং দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৭ রানে পিছিয়ে রয়েছে।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৫৭ রানের লিড নিয়েছিল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, 'আজকের পুরো দিনের কথা বলতে গেলে, দিন শুরু হওয়ার সময় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। তাদেরও জয়ের সম্ভাবনা ছিল, ড্রয়ের সম্ভাবনাও ছিল; সব ধরনের ফলই তখন সম্ভব ছিল। কিন্তু এখন বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনা নেই। এখন ম্যাচ বাঁচানোর লড়াই করতে হবে।'

তিনি আরও বলেন, 'তাদের লোয়ার অর্ডারের ব্যাটাররা যখন ব্যাট করতে আসছিল, তখন কিছুটা বেশি রান দিয়ে ফেলেছি আমরা। আমরা একটি নির্দিষ্ট জায়গায় বল করে শৃঙ্খলাবদ্ধ থাকার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সেটা কাজে আসেনি। লোয়ার অর্ডারের ব্যাটারদের ওপর সেভাবে চাপ তৈরি করতে পারিনি।'

'এরপর তারা ভালো সংগ্রহ দাঁড় করায়। আমরা ব্যাট করতে নেমেও শুরুতেই অনেকগুলো উইকেট হারিয়েছি। তবে দেখা যাক, এখন ম্যাচ বাঁচানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%