বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৭ এম
বিশ্বের ইতিহাসে প্রতিদিন ঘটে নানা ঘটনা, যার মধ্যে উদ্ভাবন ও উন্মোচন ঘটে। জন্মের পাশাপাশি মৃত্যুও ঘটে অনেকের। প্রতিদিনের এসব ঘটনার মধ্যে কিছু ঘটনা মানুষের মনে স্থায়ীভাবে দাগ কাটে। কিছু ঘটনা ইতিহাসের পাতায় স্থান করে নেয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক নজরে দেখা যাক তেমন কিছু ঘটনা।
ঘটনাবলি
১৮১৬ সালে পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৮৬৩ সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন।
১৯৪২ সালে সোভিয়েত ইউনিয়ন স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে।
১৯৪৪ সালে জাপানি বিমানবাহিনী কলকাতায় দ্বিতীয় তথা শেষবারের মতো বিমান হানা চালায়।
১৯৭৭ সালে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত অধিকৃত বায়তুল মোকাদ্দাস সফর করেন।
১৯৮২ সালে দিল্লিতে নবম এশিয়ান গেমসের সূচনা ঘটে।
১৯৯০ সালে ওয়ারশ ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যে শীতল যুদ্ধের অবসান ঘটান।
১৯৯৯ সালে চীন প্রথমবারের মতো শেন ঝু স্পেসক্রাফট মহাকাশে প্রেরণ করে।
১৯৯৫ সালে বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের ‘নারী’ বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
জন্ম
১৭১১ সালে জন্মগ্রহণ করেন মিখাইল লোমোনোসভ, যিনি রুশ পদার্থবিদ, রসায়নবিদ ও জ্যোতির্বিদ।
১৮০৫ সালে সুয়েজ খালের নকশাকার ফরাসি প্রযুক্তিবিদ ভিকঁৎ ফ্যের্দিনা মারি দ্য ল্যেসেপস জন্মগ্রহণ করেন।
১৮২৮ সালে জন্মগ্রহণ করেন লক্ষ্মী বাঈ, ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ।
১৮৩১ সালে জন্মগ্রহণ করেন জেমস গারফিল্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতিতম রাষ্ট্রপতি।
১৮৩৮ সালে ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন জন্মগ্রহণ করেন।
১৮৪৩ সালে জন্মগ্রহণ করেন রিচার্ড আভেনারিউস, জার্মান বংশোদ্ভূত সুইস দার্শনিক ও অধ্যাপক।
১৮৫২ সালে জন্মগ্রহণ করেন আম্মেম্বল সুব্বা রাও পাই, ভারতের বিশিষ্ট আইনজীবী ও রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাংকের প্রতিষ্ঠাতা।
১৮৭৭ সালে জন্মগ্রহণ করেন বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়।
১৮৮৭ সালে জন্মগ্রহণ করেন জেমস ব্যাচেলার সামনার, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
১৯১২ সালে জন্মগ্রহণ করেন জর্জ এমিল পালাডে, নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক।
১৯১৩ সালে জন্মগ্রহণ করেন অসিতবরণ মুখোপাধ্যায়, বাঙালি অভিনেতা এবং গায়ক।
১৯১৪ সালে জন্মগ্রহণ করেন একনাথ রানাডে, ভারতের সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সংগঠক।
১৯১৫ সালে জন্মগ্রহণ করেন আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ।
১৯১৭ সালে জন্মগ্রহণ করেন ইন্দিরা গান্ধী, ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের প্রথম মহিলা ও তৃতীয় প্রধানমন্ত্রী।
১৯১৮ সালে জন্মগ্রহণ করেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক।
১৯২৫ সালে জন্মগ্রহণ করেন সলিল চৌধুরী, প্রখ্যাত বাঙালি গীতিকার সুরকার।
১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন ইউয়ানৎসে লি, নোবেল পুরস্কার বিজয়ী তাইওয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
১৯৫০ সালে জন্মগ্রহণ করেন রেহানা সুলতান, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫১ সালে জন্মগ্রহণ করেন জিনাত আমান, ভারতের প্রখ্যাত অভিনেত্রী।
১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন সুবীর নন্দী, বাংলাদেশি সংগীতশিল্পী।
১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন ডা. পূর্ণেন্দুবিকাশ সরকার, ২০২৩ খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কারে সম্মানিত চিকিৎসক।
১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন আবদুল ফাত্তাহ আল-সিসি, মিসরের ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও মিসরের ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
১৯৬১ সালে জন্মগ্রহণ করেন মেগ রায়ান, আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
১৯৬২ সালে জন্মগ্রহণ করেন জোডি ফস্টার, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন সুস্মিতা সেন, ভারতীয় অভিনেত্রী ও ১৯৯৪-এর মিস ইউনিভার্স।
১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন ক্রিস্টোফার ঈগলস, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন সিলভিয়া সোলার এস্পিনসা, স্প্যানিশ টেনিস খেলোয়াড়।
মৃত্যু
১৬৬৫ সালে জন্মগ্রহণ করেন নিকোলাস পউসিন, ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী।
১৮২৮ সালে জন্মগ্রহণ করেন অস্ট্রিয়ার খ্যাতনামা সংগীতজ্ঞ ফ্রান্তেয সোবের্ট।
১৮৩১ সালে জন্মগ্রহণ করেন তিতুমীর, প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, ব্রিটিশবিরোধী বিপ্লবী।
১৮৫০ সালে জন্মগ্রহণ করেন রিচার্ড মেন্টর জনসন, তিনি ছিলেন আমেরিকান কর্নেল, আইনজীবী ও রাজনীতিক।
১৯৪২ সালে জন্মগ্রহণ করেন ব্রুনো সচুলয, পোলিশ চিত্রশিল্পী ও সমালোচক।
১৯৮৮ সালে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমান।
১৯৮৯ সালে এম এ জলিল, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা।
২০০৪ সালে জন্মগ্রহণ করেন জন রবার্ট ভেন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ফার্মাকোলজিস্ট ও অধ্যাপক।
২০০৭ সালে সঞ্জীব চৌধুরী, সাংবাদিক, সংগীতশিল্পী, প্রথাবিরোধী মানুষ, দলছুট ব্র্যান্ডের গায়ক হিসেবে পরিচিত হন।
২০১১ সালে জন্মগ্রহণ করেন ব্যাসিল ডি’অলিভেইরা, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।
২০১৩ সালে জন্মগ্রহণ করেন ফ্রেডরিক স্যাঙ্গার, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী ও অধ্যাপক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ায় নকল কীটনাশকের বিক্রি বৃদ্ধি পেয়েছে। অবৈধভাবে অনেক ব্যবসায়ী সার মজুত করে অধিক দামে বিক্রি করছেন। এর ফলে জমিতে আগের তুলনায় দ্বিগুণ সার ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাচ্ছে না।
তবে, উপজেলা প্রশাসন নকল কীটনাশকের উৎপাদন ও বাজারজাত বন্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
সূত্র জানাচ্ছে, জমিতে পোকামাকড় দমনে দুবারের পরিবর্তে একই জমিতে পাঁচ থেকে সাতবার পর্যন্ত কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। এর ফলে উৎপাদন খরচ বাড়ছে এবং ফসলের কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় কৃষকরা লোকসানের আশঙ্কায় রয়েছেন।
কৃষকদের অভিযোগ, একসময় এক বিঘা জমিতে ৩০ কেজি সার ব্যবহার করেই প্রত্যাশিত ফলন পাওয়া যেত। বর্তমানে ৬০ থেকে ৭০ কেজি সার প্রয়োগ করেও আশানুরূপ ফলন মিলছে না। একইভাবে পোকামাকড় দমনে আগের তুলনায় কয়েক গুণ বেশি কীটনাশক ব্যবহার করতে হচ্ছে।
তাদের দাবি, আসল পণ্যের দাম দিয়েও বাজার থেকে নিম্নমানের সার ও কীটনাশক কিনতে হচ্ছে। প্যাকেট কিংবা বোতল দেখে আসল ও নকল পণ্য শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।
এদিকে, নকল ও অবৈধভাবে মজুদ করা সার-কীটনাশকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান চালাচ্ছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। গত ১ নভেম্বর নিমতলা বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে এবং কীটনাশক জব্দ করা হয়েছে। পরদিন গোপালপুরে বিআরপি এগ্রো থেকে প্রায় আট লাখ টাকার পণ্য জব্দ করে প্রশাসন। এছাড়া ৫ নভেম্বর সুলতানপুরে অভিযান চালিয়ে ১৯টি ব্র্যান্ডের সার ও কীটনাশক জব্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চোখে আলো নেই, তবে থেমে থাকার কোনো চিন্তা করেননি। অদম্য ইচ্ছাশক্তি এবং সহযাত্রীদের সহযোগিতায় সৌদি নাগরিক রাশাদ নাকিব হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে নেপালের মাউন্ট এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছেছেন। তিনি প্রথম দৃষ্টিহীন সৌদি নাগরিক, যিনি এই মাইলফলক অর্জন করেছেন।
অন্য সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানির সঙ্গে ৯ দিনের অভিযানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত বেজ ক্যাম্পে পৌঁছান নাকিব। তীব্র শীত, পাথুরে পথ এবং বরফাচ্ছাদিত দুর্গম ভূখণ্ড পাড়ি দিতে তাঁকে ট্রেকিং পোল, স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মৌখিক নির্দেশনার ওপর নির্ভর করতে হয়েছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আল-শাইবানি উল্লেখ করেছেন যে, নাকিবকে নিয়মিতভাবে পথের পরিবর্তন, উঁচু ঢাল কিংবা সামনের বাধা সম্পর্কে নির্দেশনা দিয়েছেন তিনি। নাকিব তাঁর কণ্ঠস্বর এবং পাথরের ওপর বুটের শব্দ শুনে পথের অবস্থান বুঝতে পারতেন। একইসঙ্গে হাতের লাঠি ও পায়ের নিচের মাটি স্পর্শ করে দিক নির্ধারণ করতেন।
এর আগে এভারেস্ট জয় করা আল-শাইবানি বলেন, নাকিবের সঙ্গে এই অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে ছিল সম্পূর্ণ ভিন্ন। তাঁর ভাষায়, আগে এভারেস্টের চূড়ায় দাঁড়ালেও নাকিবের সঙ্গে এই মুহূর্তটি ছিল বিশেষ অনুভূতির।
অন্যদিকে, নাকিব এই অভিযানকে অসাধারণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই সাফল্য শারীরিক প্রতিবন্ধকতা জয় করে লক্ষ্য অর্জনে অন্য তরুণদের অনুপ্রাণিত করবে।
অভিযানের মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদেরও কঠিন ও রোমাঞ্চকর অভিযানে অংশ নেওয়ার সাহস জোগানো। এ অভিযানের অভিজ্ঞতা এবং মানবিক দিক নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে, যা ২০২৭ সালে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।
সূত্র : সিয়াসাত ডেইলি/সৌদি গেজেট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আটটি বিভাগের জন্য সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৫ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১০টি পদ স্থায়ী এবং ৫টি পদ অস্থায়ী হিসেবে থাকবে। যোগ্যতা পূর্ণ বাংলাদেশি নাগরিকদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ১৪ নভেম্বর প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন করার শেষ তারিখ ৬ ডিসেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
বিভাগভিত্তিক পদের বিবরণ ও বেতন স্কেল
১. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
সহযোগী অধ্যাপক: ১টি (স্থায়ী)। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা।
সহকারী অধ্যাপক: ৩টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
২. যন্ত্রকৌশল বিভাগ
সহযোগী অধ্যাপক: ১টি (স্থায়ী)। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা।
৩. বস্তু ও ধাতব কৌশল বিভাগ
সহকারী অধ্যাপক: ১টি (অস্থায়ী-সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
৪. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
সহকারী অধ্যাপক: ২টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
৫. স্থাপত্য বিভাগ
সহকারী অধ্যাপক: ২টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
প্রভাষক: ২টি (অস্থায়ী)। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামে গিবত ও পরনিন্দা করা কবিরা গুনাহ তথা বড় পাপ। গিবতের মধ্যে দুই ধরনের গিবত রয়েছে, যা বিশেষভাবে ভয়াবহ। এর মধ্যে একটি হলো আলেম-ওলামার গিবত করা এবং অন্যটি হলো মৃত মানুষের গিবত।
১. আলেমদের গিবত করা : নবী-রাসুলদের পর আলেমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাঁদের মর্যাদা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। কারণ তাঁরা নবীদের উত্তরাধিকারী। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "আবেদের ওপর আলেমের মর্যাদা তেমন, তারকারাজির ওপর চাঁদের মর্যাদা যেমন।" আলেমরা নবীদের ওয়ারিশ বা উত্তরসূরি। নবীরা কখনোই কোনো দিনার-দিরহামের ওয়ারিশ রেখে যান না; বরং তাঁরা ইলমের ওয়ারিশ রেখে যান। যে ব্যক্তি সেই জ্ঞান লাভ করতে পেরেছে, সে প্রভূত কল্যাণ লাভ করেছে। (তিরমিজি, হাদিস : ২৬৮২)
সুতরাং, আলেমদের মান-মর্যাদা যেহেতু বেশি, তাঁদের পরনিন্দায় পাপের ভয়াবহতাও বেশি। সাধারণ মানুষের গিবত করা মৃত মানুষের গোশত ভক্ষণের মতো জঘন্য পাপ; কিন্তু আলেমদের গোশত আরো বিষাক্ত। তাঁদের গিবত করলে বান্দার ঈমান ধ্বংসের মুখে পতিত হয়। ইহ ও পরকালে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইমাম আহমাদ বিন হাম্বল (রহ.) বলেন, "আলেমদের গোশত বিষাক্ত। যে ব্যক্তি এর ঘ্রাণ নেবে সে অসুস্থ হয়ে পড়বে। আর যে ব্যক্তি এটা ভক্ষণ করবে সে মৃত্যুবরণ করবে।" (আল-মুঈদ ফি আদাবিল মুফিদ ওয়াল মুস্তাফিদ, পৃষ্ঠা ৭১)
ইবনু আসাকির (রহ.) বলেন, "যে ব্যক্তি আলেম-ওলামার সমালোচনায় স্বীয় জিহ্বাকে প্রবৃত্ত করবে, আল্লাহ তার দৈহিক মৃত্যুর আগেই অন্তরের মৃত্যু দিয়ে তাকে পরীক্ষা করবেন।" (দাইউস সুলুক, ১/৩৯০)
সুতরাং, আলাপ-আলোচনায়, গল্প-আড্ডায় এবং সোশ্যাল মিডিয়ায় আলেমদের ব্যক্তিগত দোষ-ত্রুটি নিয়ে আলোচনা-সমালোচনা করা অন্যান্য কবিরা গুনাহের চেয়েও অনেক প্রভাব বিস্তারকারী মহাপাপ। এর প্রভাব শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকে না; বরং সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ে।
২. মৃত মানুষের গিবত করা : মৃত মানুষের দোষ-ত্রুটি চর্চা করার ভয়াবহতা তুলনামূলকভাবে অনেক বেশি। রাসুলুল্লাহ (সা.) মৃত মানুষের গিবতের ব্যাপারে আলাদাভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, "তোমাদের কোনো সঙ্গী মারা গেলে তাকে ছেড়ে দাও। তার সম্পর্কে কোনো কটূক্তি কোরো না।" (আবু দাউদ, হাদিস : ৪৮৯৯)
ইমাম মানাভি (রহ.) বলেন, "জীবিত ব্যক্তির চেয়ে মৃত ব্যক্তির গিবত করা বেশি ভয়াবহ।" (আত-তায়সির শারহু জামিইস সাগির ১/১৪২)
তালাশ বিডি/মিডিয়া লিঃ