১১:৫৯ এম
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ২০ বছর বয়সী ফাতেমা আক্তার নামক এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। ফাতেমা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী মহল্লার সাইফুল শিকদারের স্ত্রী এবং চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে সাড়ে আটটার দিকে খুলনা-ঢাকা রেলওয়ে লাইনের ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফাতেমার মৃত্যু হয়। তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। ফাতেমা ভাঙ্গার কাপুড়িয়া সদরদী মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
এক বছর আগে তার বিয়ে হয়েছিল।
ভাঙ্গা রেলওয়ে থানার এসআই সাপুর আহমেদ জানিয়েছেন, খুলনা থেকে ঢাকা গামী জাহানাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে ২০ বছর বয়সী ফাতেমা আক্তার নামক গৃহবধূ নিহত হন। খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন